১৩ই জুন, ২০২৬ ইং | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ২:৩৪

সদ্য সংবাদ

বিডিআর বিদ্রোহের উদ্দেশ্য ছিল সেনাবাহিনীর কমান্ড ধ্বংস: আদালত

নিজস্ব প্রতিবেদক: বিডিআর বিদ্রোহের উদ্দেশ্য ছিল সেনাবাহিনীর চেইন অব কমান্ড ধ্বংস করা এবং সেনাবাহিনী ও বিডিআরকে সাংঘর্ষিক অবস্থায় নিয়ে যাওয়া। মামলার পর্যবেক্ষণে এ কথা বলেছেন আদালত। আজ রোববার ওই মামলার আপিলের রায়ে হাইকোর্ট বিভাগ এ পর্যবেক্ষণ দেন। ২০০৯ সালের ফেব্রুয়ারিতে তৎকালীন বিডিআরের সদর দপ্তর পিলখানায় সংঘটিত নারকীয় হত্যাযজ্ঞের ঘটনায় করা হত্যা মামলায় এখন হাইকোর্টে রায় পড়া চলছে। আজ রোববার সকাল ...

সিলেটে যোগ দিলেন সোহেল তানভীর

স্পোর্টস ডেস্ক: দলীয় শক্তি বাড়াতে পাকিস্তানি পেস অলরাউন্ডার সোহেল তানভীর উড়িয়ে এনেছে সিলেট সিক্সার্স। রবিবার সকাল থেকে নাসিরদের সঙ্গে অনুশীলনে দেখা গেছে এই পেসারকে। এর আগে মাঠে পৌঁছে দলের অন্য ক্রিকেটারদের সঙ্গে পরিচিত হন তিনি। এবারের বিপিএলে টানা প্রথম তিন ম্যাচ জিতে চমক দেখায় অপেক্ষাকৃত কম শক্তিশালী দল সিলেট। তবে এরপর টানা ৫ ম্যাচের জয়ের মুখ দেখেনি দলটি। যদিও দু’একবার ...

বায়ু দূষণ অব্যাহত থাকলে দিল্লির মত অবস্থা হবে ঢাকার

নিজস্ব প্রতিবেদক: ঢাকা মহানগরীর বায়ু দূষণরোধে পার্ক, লেক, জলাধার সংরক্ষণ ও বৃক্ষ নিধন বন্ধ, অত্যাধুনিক ইট প্রস্তুতের লক্ষ্যে নির্ধারিত মান মাত্রায় সালফারযুক্ত কয়লা আমদানি, পেট্রোল ও ডিজেল চালিত যানবাহন নিয়মিত পরীক্ষা ও সংরক্ষণ, খননকৃত রাস্তা-ঘাট দ্রুত মেরামতসহ স্তূপকৃত মাটি সরিয়ে ফেলা, ভবন নির্মাণের সামগ্রী রাস্তার পাশে ফেলে না রাখাসহ ১১ দফা বাস্তবায়নের দাবি জানিয়েছে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা)। গতকাল শনিবার ...

নওগাঁয় বাস খাদে, ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২

নিজস্ব প্রতিবেদক: নওগাঁ-রাজশাহী মহাসড়কে মান্দা উপজেলার স্বতীহাট পঞ্চমীতলা এলাকায় যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বাসের বেশ কয়েকজন যাত্রী। রবিবার সকালে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- পূবালী ব্যাংক সান্তাহার শাখার কর্মকর্তা ও চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা আব্দুর রহিম এবং বাস চালকের সহকারী। তার নামপরিচয় পাওয়া যায়নি। মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান জানান, সকালে রাজশাহী থেকে ...

মাশরাফির বিধ্বংসী ব্যাটিংয়ে চিটাগংকে হারালো রংপুর

স্পোর্টস ডেস্ক: অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার ১৭ বলে ৪২ রানের বিধ্বংসী ব্যাটিং-এ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের পঞ্চম আসরে চট্টগ্রাম পর্বের চতুর্থ ও টুর্নামেন্টের ২৮তম ম্যাচে চিটাগং ভাইকিংসকে ৩ উইকেটে হারিয়েছে রংপুর রাইডার্স। এই জয়ে ৮ খেলায় ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে ওঠে এলো রংপুর। সমানসংখ্যক ম্যাচে ২ জয়ে ৫ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তম ও তলানিতেই ...

বিদেশি মিডিয়া বিরোধী বিলে স্বাক্ষর পুতিনের

আন্তর্জাতিক ডেস্ক: বিদেশি মিডিয়া বিরোধী একটি বিলে স্বাক্ষর করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পার্লামেন্টের উভয় কক্ষে পাস হওয়া বিলটিতে গতকাল শনিবার স্বাক্ষর করেন পুতিন। এর মাধ্যমে বিদেশি মিডিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে রাশিয়া। এমনকি তাদের অর্থের হিসাবও নিতে পারবে। এছাড়া রাশিয়া বিরোধী কোনো সংবাদ প্রকাশ করলে ব্যবস্থা নেয়া যাবে বলেও বলা হয়েছে তাতে। যুক্তরাষ্ট্রে রাশিয়ার মিডিয়ার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের পর ...

রোনালদোর গোলে রিয়ালের হাসি

স্পোর্টস ডেস্ক: লা লিগায় গেল রাতটা রোনালদোর জন্য সুখময় হলো রিয়াল মাদ্রিদের। ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে সিআর সেভেনের নৈপুণ্যে মালাগাকে ৩-২ গোলে হারিয়েছে রিয়াল। এই জয়ে এক ম্যাচ কম খেলা বার্সেলোনার সঙ্গে ব্যবধান ৭ পয়েন্টে নামিয়ে আনল জিনেদিন জিদানের ছাত্ররা। এদিন ম্যাচের নবম মিনিটেই রিয়ালকে লিড পাইয়ে দেন করিম বেনজেমা। ১৮তম মিনিটে নিজেদের ভুলে গোল খেয়ে বসে রিয়াল। মালাগাকে সমতায় ...

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছেন রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক: রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। দুই দিনের সফরে আজ কক্সবাজার যাচ্ছেন তিনি। সেখানে তিনি উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন এবং বাংলাদেশ নেভির একটি কর্মসূচির উদ্বোধন করবেন। রাষ্ট্রপতির প্রেস সচিব মোহাম্মদ জয়নাল আবেদিন বলেন, রাষ্ট্রপতি কক্সবাজার সফরের সময় রোহিঙ্গা জনগণের উদ্দেশে বক্তব্য রাখবেন এবং তাদের পালিয়ে আসার কাহিনী শুনবেন। পাশাপাশি রোহিঙ্গাদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করবেন। ...

গাজীপুরে মাইক্রোবাসের ধাক্কায় র‌্যাব কর্মকর্তা নিহত

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরে মাইক্রোবাসের ধাক্কায় সোহেল রানা (৩৪) নামে এক র‌্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। গতকাল শনিবার সন্ধ্যায় ছুটি কাটিয়ে বাড়ি থেকে কর্মস্থলে ফেরার পথে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় এ ঘটনা ঘটে। সোহেল রানা র‌্যাবের ট্রেনিং স্কুলের এক উপ-সহকারী পরিচালক (ডিএডি) হিসেবে কর্মরত ছিলেন। তিনি সাতক্ষীরা জেলার আশাশুনি থানার বড়দল গ্রামের জিএম আব্দুর রউফের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, ছুটি ...

ময়মনসিংহে স্কুলছাত্র খুনের আসামি গ্রেপ্তার

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের মুক্তাগাছায় নবম শ্রেণির ছাত্র ফজলুকে ছুরিকাঘাতে খুনের মামলায় এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে আশিকুর রহমান আশিককে গ্রেপ্তার করা হয় বলে মুক্তাগাছা থানার উপ-পরিদর্শক ওয়াজেদ আলী জানিয়েছেন। আশিক সত্রাশিয়ার বাসিন্দা হোসেন আলী লেলুর ছেলে। গ্রেপ্তারের সময় হত্যা মামলার আসামি আশিক বাড়ির পাশে একটি মৎস খামারে লুকিয়ে ছিল। আজ রবিবার তাকে ময়মনসিংহ আদালতে সোপর্দ করা হবে। ...