১৩ই জুন, ২০২৬ ইং | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৩:৩৪

সদ্য সংবাদ

২৯ হজ এজেন্সিকে ডেকেছে ধর্ম মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক: হজ ব্যবস্থাপনায় নানা অনিয়মের অভিযোগে ২৯টি এজেন্সিকে ডেকেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। গত রোববার ও সোমবার ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সহকারী সচিব (হজ-২) এস.এম মনিরুজ্জামান ও উপ-সচিব (হজ) মো. শরাফত জামান স্বাক্ষরিত পৃথক দুটি নোটিসে তাদের শুনানির জন্য ডাকা হয়েছে। সহকারী সচিব (হজ-২) এস. এম মনিরুজ্জামান স্বাক্ষরিত নোটিসে বলা হয়েছে, ২০১৭ সালে হজ এজেন্সিসমূহের বিরুদ্ধে উথাপিত বিভিন্ন অভিযোগ যাচাই-বাছাইপূর্বক সুপারিশ প্রদানের নিমিত্ত ...

চূড়ান্তভাবেই সু চির খেতাব কেড়ে নিল অক্সফোর্ড

আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারের সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গাদের ওপর নিপীড়নের ঘটনায় নিশ্চুপ থাকায় দেশটির ডি ফ্যাক্টর নেত্রী অং সান সু চিকে দেওয়া ‘ফ্রিডম অব দ্য সিটি’ খেতাব চূড়ান্তভাবে কেড়ে নিয়েছে যুক্তরাজ্যের অক্সফোর্ড সিটি কর্তৃপক্ষ। খেতাবটি কেড়ে নেওয়ার বিষয়ে গত অক্টোবরে অক্সফোর্ড সিটি কর্তৃপক্ষ প্রাথমিক ভোটাভুটিতে যায়, যার ফলাফল সোমবার প্রকাশিত হয়েছে। খবর: দ্য গার্ডিয়ান ও বিবিসি। সিটি কাউন্সিলর মেরি ক্লার্কসন এই ভোটাভুটির ...

সিলেট সিক্সার্সের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে মাশরাফির রংপুর

স্পোর্টস ডেস্ক: সিলেট সিক্সার্সের বিপক্ষে টস জিতে প্রথমে ফিল্ডিং বেছে নিয়েছেন রংপুর অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। মঙ্গলবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বেলা ১টায়। সিলেট সিক্সার্স দুর্দান্তভাবে বিপিএল শুরু করলেও পরে পথ হারিয়েছে। অন্যদিকে রংপুর ভালোমন্দের মিলেশে কাটাচ্ছে আসর। এবারের আসরে দ্বিতীয়বারের মতো মুখোমুখি হতে যাচ্ছে রংপুর রাইডার্স ও সিলেট সিক্সার্স। দুই দলের প্রথম বারের দেখায় সিলেটকে ...

চাঁপাইনবাবগঞ্জে জঙ্গি আস্তানায় র‌্যাবের অভিযানে নিহত ৩

নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সীমান্তবর্তী পদ্মার চর আলাতলীতে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) অভিযানে দুই জন নিহত হয়েছেন। ঘটনাস্থলে পৌঁছেছে বোমা নিষ্ক্রিয়কারী দল। গতকাল সোমবার দিবাগত রাত ৪টার দিক থেকে বাড়িটি ঘিরে রাখা হয়।  মঙ্গলবার সকালে ওই বাড়ির মালিক রাশিকুল ইসলামসহ তিন জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন রাজশাহী র‍্যাব-৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুবুর রহমান। র‍্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি ...

মানহানির মামলায় আসিফ নজরুলের আগাম জামিন

নিজস্ব প্রতিবেদক: তথ্য প্রযুক্তি আইনের ৫৭ (২) ধারায় করা মামলা ও মানহানির মামলায় আগাম জামিন পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিষয়ের অধ্যাপক আসিফ নজরুল। মাদারীপুর সদর থানায় আসিফ নজরুলের বিরুদ্ধে ৫৭ ধারায় মামলা করা হয়। নৌমন্ত্রী শাজাহান খানের ভাগনে সৈয়দ আসাদউজ্জামান মিনার এই মামলার বাদী। গত ২৪ নভেম্বর নৌমন্ত্রীর চাচাতো ভাই মাদারীপুর জেলা পরিষদের সদস্য খান ফারুক মাদারীপুর মুখ্য বিচারক মো. ...

ছাগলনাইয়ায় পল্লী বিদ্যুতের সাবস্টেশন নির্মাণ শুরু

নিজস্ব প্রতিবেদক: ফেনীর ছাগলনাইয়া আওয়ামী লীগ নেতার হুমকিতে পল্লী বিদ্যুৎ সাবস্টেশন নির্মাণ কাজ ২০ দিন বন্ধ থাকার পর আবারও শুরু হয়েছে। পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মঈন উদ্দিনের কাছ থেকে নির্দেশ পেয়ে মঙ্গলবার নির্মাণকাজ দ্রুত শুরু হয়। সূত্র জানায়, কাজে যারা বাধা দেবেন তাদের বিরুদ্ধে লিখিতভাবে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ দেবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান। এর পরিপ্রেক্ষিতে ...

ঢাবি শিক্ষক সমিতি নির্বাচন আগামী ১১ ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি নির্বাচনে আওয়ামীপন্থী নীল দল ও বিএনপি-জাময়াতপন্থী সাদা দল চূড়ান্ত প্যানেল জমা দিয়েছে। তবে নির্বাচনে অংশ নিচ্ছে না বামপন্থী শিক্ষকদের গোলাপি দল। আগামী ১১ ডিসেম্বর এই নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন রসায়ন বিভাগের অধ্যাপক তোফায়েল আহমদ চৌধুরী। নীল দল থেকে সভাপতি পদে প্রার্থী হয়েছেন শিক্ষক সমিতির বর্তমান সভাপতি ও মাস্টারদা ...

ইসিতে আইন সংস্কার কমিটির ৩১ প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক: আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনকে (ইসি) ৩১টি প্রস্তাবনা দিয়েছে আইন সংস্কার সংক্রান্ত কমিটি। নির্বাচন কমিশনার কবিতা খানম নেতৃত্বাধীন সংশ্লিষ্ট কমিটি সোমবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশন সভায় এসব সুপারিশ উপস্থাপন করেন। ইসি সূত্রে এ তথ্য জানা যায়। সূত্র জানায়, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ (আরপিও) এ ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) বা ডিজিটাল ...

প্রবীণ সাংবাদিক আব্দুল গাফফার চৌধুরী গুরুতর অসুস্থ

দৈনিক দেশজনতা ডেস্ক: অমর একুশে গানের রচয়িতা প্রবীণ সাংবাদিক কলামিস্ট আব্দুল গাফফার চৌধুরী গুরুতর অসুস্থ। তিনি ডায়াবেটিস, কিডনী ও শ্বাসকষ্ট জনিত রোগে ভুগছেন। ৮৩ বছর বয়সী প্রবীণ এই সাংবাদিক তিন সপ্তাহ যাবৎ মিডলসেক্সের নরউইক হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। হাসপাতালে ভর্তির পর অবস্থার কিছুটা উন্নতি হলেও শ্বাসকষ্টের কারণে কথা বলতে তার কষ্ট হচ্ছে। গতকাল সোমবার (২৭ নভেম্বর) বিকেলে তাকে হাসপাতালে দেখতে যান ...

দ্বিতীয় দিনেও বন্ধ বালির আন্তর্জাতিক বিমানবন্দর

আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ার বালি দ্বীপের আগুং পর্বতে অগ্নুৎপাতের আশঙ্কা বেড়ে যাওয়ায় আগ্নেয়গিরির চারপাশে বিপদসীমার ব্যপ্তি বাড়ানো হয়েছে। দ্বিতীয় দিনেও আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ রাখা হয়েছে। কর্তৃপক্ষ সেখানে সর্বোচ্চ জরুরি অবস্থা জারি করেছে। খবর বিবিসি। গত সপ্তাহ থেকেই আগ্নেয়গিরি ফুসে উঠতে শুরু করে। প্রায় ৩ কিলোমিটার উচ্চতায় কালো ধোঁয়া ছড়িয়ে পড়তে দেখা গেছে। পর্বত বেয়ে নেমে আসা পাথর এবং ধ্বংসস্তূপ থেকে দূরে ...