১৩ই জুন, ২০২৬ ইং | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ২:৩৪

সদ্য সংবাদ

শেষ ওভারে মাশরাফির ব্যাটে রংপুরের জয়

স্পোর্টস ডেস্ক:  সিলেট সিক্সার্স ও রংপুর রাইডার্সের মধ্যকার ম্যাচে নাটকীয়তা শেষে সিলেটকে ৪ উইকেটে হারিয়ে শেষ চারের স্বপ্ন উজ্জ্বল করেছে মাশরাফি বিন মুর্তজার দল। মঙ্গলবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৩ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ গড়ে সিলেট সিক্সার্স। জবাবে ব্যাটিংয়ে নেমে নাটকীয় লড়াই শেষে ২ বল ও ৪ উইকেট হাতে রেখে ...

এসএসসি-এইচএসসিতে অতিরিক্ত ফি নিয়ে হাইকোর্টের রুল

নিজস্ব প্রতিবেদক: এসসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে ফরম পূরণ বাবদ সরকারি ফি’র বাইরে অতিরিক্ত ফি আদায় কেন বেআইনি হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আজ মঙ্গলবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। রুলে শিক্ষা সচিব, সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, হবিগঞ্জের জেলা প্রশাসক, শিক্ষা অফিসারসহ সংশ্লিষ্ট নয়জনকে ...

শিক্ষার আলো বঞ্চিত তিস্তাচরের তিন হাজার শিশু

লালমনিরহাট প্রতিনিধি: নদীর এক চর ভাঙে আরেক চর গড়ে’ ভাঙা গড়ার এ খেলা প্রতি বছরেই হয়। ফলে চরাঞ্চলে গড়ে ওঠা শিক্ষা প্রতিষ্ঠাগুলো একদিকে যেমন বন্যায় বন্ধ থাকে অপরদিকে বাড়ি-ঘর অন্যত্রে সরিয়ে নেয়ার কারণে শিক্ষার্থী শূন্য হয়ে পড়ে। আবার দুর্গম কোনো কোনো চরে এখনো গড়েই উঠেনি কোনো শিক্ষা প্রতিষ্ঠান। এসব সমস্যার কারণে শিক্ষার আলো থেকে বঞ্চিত হচ্ছে চরাঞ্চলের শিশুরা। সরকারি ও ...

রংপুরকে ১৭৪ রানের টার্গেট দিল সিলেট

স্পোর্টস ডেস্ক: বিপিএলের ৩১তম ম্যাচে বাবর আজমের অর্ধ শতক ও সাব্বির রহমানের নৈপুণ্যে রংপুর রাইডার্সকে ১৭৪ রানের টার্গেট দিয়েছে সিলেট সিক্সার্স। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৩ রান সংগ্রহ করে নাসিরের দল। এর আগে টস জিতে সিলেটকে সিক্সার্সকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান রংপুর রাইডার্সের অধিানায়ক মাশরাফি বিন মর্তুজা। আর শুরুতেই অধিনায়কের আস্থার প্রতিদান দিয়ে সিলেট শিবিরে জোড়া আঘাত হানেন রংপুরের ...

সিরিয়ায় অত্যাধুনিক অস্ত্র পরীক্ষার অভিযোগ অস্বীকার রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার হেমেইমিম বিমানঘাঁটিতে রবিবার সুখোই-৩৫ জঙ্গিবিমান ও টাইফুন-এম আর্মর্ড ভেহিকেলসহ অত্যাধুনিক কিছু অস্ত্র ও সামরিক সরঞ্জামের পরীক্ষা করেছে রাশিয়া। এছাড়া, রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে প্রচারিত ভিডিও ফুটেজে একটি ড্রোনের ছবিও দেখা গেছে। তবে এ অভিযোগ অস্বীকার করেছে রাশিয়া। লন্ডন-ভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস গতকাল সোমবার দাবি করে, রাশিয়ার দূরপাল্লার তোপোলভ টিইউ-২২ জঙ্গিবিমান সিরিয়ার আশ-শাফাহ গ্রামের ...

নারীদের মনোনয়নে রাজনৈতিক দলগুলোকে চাপ প্রয়োগ সম্ভব নয়: সিইসি

নিজস্ব প্রতিবেদক: নির্বাচনে নারীদের মনোনয়ন দেয়ার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোকে চাপ প্রয়োগ করার আইনগত কোন ভিত্তি নির্বাচন কমিশনের নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর একটি হোটেলে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। এডভাঞ্চিং ওমেন লিডার শিপ ইন ইলেকশন শীর্ষক গোল টেবিল বৈঠকের আয়োজন করে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল। এ সময় অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ...

কাপ্তাই হ্রদে ডুবে একজনের মৃত্যু

রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাই হ্রদের পানিতে ডুবে মো. ইয়াছিন (৩৫) নামে একজনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে শহরের রিজার্ভ এলাকায় এ ঘটনা ঘটে। তিনি চট্টগ্রামের সাতকানিয়ার হালিয়াচরি গ্রামের নূরুল ইসলামের বড় ছেলে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাঙামাটি শহরের রিজার্ভ বাজার মসজিদ মার্কেট ঘাটে গোসল করতে নামে ইয়াছিন। এক পর্যায়ে হ্রদের পানিতে ডুব দিলে সে পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা অনেক ...

রোহিঙ্গা সাংবাদিকদের গুম ও হত্যা করছে মিয়ানমার সেনাবাহিনী

আন্তর্জাতিক ডেস্ক: রাখাইনে রোহিঙ্গাদের বিরুদ্ধে নৃশংসতার তথ্য সংগ্রহকারী সাংবাদিকদের গুম করছে দেশটি সেনাবাহিনী। ২০১২ সাল থেকে কিছু স্বেচ্ছাসেবী তরুণ রোহিঙ্গা সাংবাদিক সেখানকার সরকারি বাহিনী কর্তৃক নির্যাতনের ছবি, ভিডিও চিত্র ও অডিও স্মার্টফোনের মাধ্যমে গোপনে ধারণ করে বিভিন্ন সংবাদ মাধ্যমে পাঠাত। খবর গার্ডিয়ান। মানবাধিকার সংস্থাগুলো দাবি করছে, ‘মিয়ানমারের সেনাবাহিনী এসব স্বেচ্ছাসেবী সাংবাদিকদের হত্যা করছে। সেই সাথে তথ্য সংগ্রহের এ নেটওয়ার্ক ভেঙ্গে ...

ট্রেনের ধাক্কায় শতাধিক বলগা হরিণের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: দেশটির সরকারি সম্প্রচার মাধ্যম এনআরকে জানায়, শনিবার এক ট্রেনের ধাক্কায় ৬৫ টি হরিণের মৃত্যু হয়। এর আগে গত বুধবার থেকে শুক্রবার পর্যন্ত ৪১টি হরিণ মারা যায় একই কারণে।  ৬৫ হরিণের মালিক হেনরিক কাপজেল এনআরকে বলেন, ‘এই মৃত্যু একেবারেই অস্বভাবিক। মেনে নেওয়া সম্ভব না।’ নরওয়েতে প্রায় ২ লাখ ৫০ হাজার বলগা হরিণের বাসস্থান এবং তাদের বেশিরভাগই দেশটির উত্তর-পশ্চিমে চারণ ...

পিলখানা হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন প্রকাশ করুন: মির্জা আলমগীর

নিজস্ব প্রতিবেদক: ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় সংঘঠিত হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন প্রকাশের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন সেমিনার হলে জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার বিশেষ জাতীয় কাউন্সিলে তিনি এ দাবি জানান। মির্জা ফখরুল বলেন, সরকার সচেতনভাবে দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে যাচ্ছে। যারা দেশের নিরাপত্তা ব্যবস্থা ভেঙ্গে দিতে চেয়েছিল পিলখানার বিডিআর ...