নিজস্ব প্রতিবেদক: আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) দুই সদস্যকে রাজধানীর গেণ্ডারিয়া এলাকা থেকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আটককৃতরা হলো- আব্দুর রাজ্জাক (২৮) ও আব্দুল মমিন ওরফে সোহেল(৩২)। আজ মঙ্গলবার গণমাধ্যমের কাছে র্যাবের পাঠানো এক খুদে বার্তায় জানানো হয়, আটককৃত দুই ব্যক্তি আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য। তাঁদের কাছ থেকে বিস্ফোরক ও উগ্রবাদী বই উদ্ধার করা হয়েছে। র্যাবের মিডিয়া উইংয়ের ...
সদ্য সংবাদ
রোহিঙ্গাদের পুনর্বাসনে ২ হাজার ৩১২ কোটি টাকার প্রকল্প অনুমোদন
নিজস্ব প্রতিবেদক: নোয়াখালী জেলার হাতিয়ার ভাসানচরে রোহিঙ্গাদের পুনর্বাসনে ২ হাজার ৩১২ কোটি টাকার প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদ নির্বাহী কমিটি (একনেক)। আজ মঙ্গলবার রাজধানী এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। এ প্রকল্পের নাম দেওয়া হয়েছে আশ্রয়ন-৩। যার অধীনে ভাসানচরে ১ লাখ ৩ হাজার ২শ’ রোহিঙ্গা শরণার্থীর আবাসন নিশ্চিত করা হবে। দৈনিকদেশজনতা/ আই ...
ট্রাম্প-কন্যা ইভানকা ভারতে
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ও উপদেষ্টা ইভানকা ট্রাম্প ভারতে পৌঁছেছেন। আজ মঙ্গলবার তিনি হায়দরাবাদে তিন দিনের বিশ্ব উদ্যোক্তা সম্মেলনে যোগ দিবেন। হায়দরাবাদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার (এইচআইসিসি) ও হায়দরাবাদ ইন্টারন্যাশনাল ট্রেড এক্সপজিশনে (হাইটেক্স) এই সম্মেলন চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। ভারত ও যুক্তরাষ্ট্র যৌথভাবে এই সম্মেলনের আয়োজক। বিশ্ব উদ্যোক্তা সম্মেলনের উদ্বোধনী দিনের মূল বক্তা ৩৬ বছর বয়সী ইভানকা। এখানেই ...
চীনে শীর্ষ জেনারেলের ‘আত্মহত্যা’
আন্তর্জাতিক ডেস্ক: চীনে ঝং ইয়ং নামের এক কেন্দ্রীয় সামরিক কমিশনের শীর্ষ জেনারেল কর্মকর্তা আত্মহত্যা করেছেন। আজ মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া এ তথ্য জানায়। দুর্নীতির দায়ে অভিযুক্ত দেশটির সামরিক বাহিনীর সাবেক দুই সিনিয়র কর্মকর্তার সঙ্গে সম্পর্ক থাকায় তার বিরুদ্ধে কর্তৃপক্ষ তদন্ত শুরু করার পরই তিনি আত্মহত্যা করলেন। দেশটির কমিশনের এক বিবৃতির বরাত দিয়ে চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়ার খবরে বলা ...
বাংলাদেশীকে হত্যা করেছে বিএসএফ
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর সদর উপজেলার বড়গ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষীবাহিনী-বিএসএফের গুলিতে মোজাফফর হোসেন (৩২) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত মোজাফফর দিনাজপুর সদর উপজেলার ১০নং কমলপুর ইউনিয়নের আটইর গ্রামের মৃত আবু তাহেরের ছেলে। আজ মঙ্গলবার ভোরে ওই সীমান্তের ৩১৩ সিএস পিলারের নিকটে এ ঘটনা ঘটে। বিএসএফের গুলিতে মোজাফফর নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন দিনাজপুর-২৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার সাইফুল ইসলাম। ...
মধ্যপ্রাচ্যের ভাড়াটে গুণ্ডা সৌদি আরব : আল-থানি
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি জোটের আগ্রাসনের সর্বশেষ লক্ষ্য হয়েছে লেবানন; যা মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে তোলার ঝুঁকি তৈরি করেছে। কাতারের উপ-প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান আল-থানি সৌদি আরবকে ‘মধ্যপ্রাচ্যের ভাড়াটে গুণ্ডা’ হিসেবে মন্তব্য করে শঙ্কা প্রকাশ করেছেন। কাতারের এই উপ-প্রধানমন্ত্রী দেশটির পররাষ্ট্রমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করছেন। মোহাম্মদ বিন আব্দুল রহমান আল-থানি প্রতিবেশি রাষ্ট্রগুলোকে শাসানো এবং চলমান কূটনৈতিক সঙ্কটে নতুন সংঘাত উসকে দেয়ার ...
পেঁয়াজের ঝাচে ক্রেতার চোঁখে জল,দামে সেঞ্চুরি
নিজস্ব প্রতিবেদক: দেশে পেঁয়াজের ঘাটতি নেই। এ ছাড়া কিছুদিন পরই বাজারে আসছে নতুন পেঁয়াজ। এরপরও বাজারে হু হু করে বাড়ছে নিত্য প্রয়োজনীয় এ পণ্যটির দাম। দাম বাড়তে বাড়তে রাজধানীর বাজারে পেঁয়াজের কেজি এখন সেঞ্চুরি করেছে। যেখানে গত বছর এ সময়ে প্রতিকেজি পেঁয়াজের দাম ছিল ৩৫ থেকে ৪০ টাকা। মঙ্গলবার (২৮ নভেম্বর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, বাজার ও ...
পরীক্ষা কেন্দ্রে ছাত্রলীগের হামলা-ভাংচুর, ককটেল: ছাত্রী আহত
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সোনাইমুড়ী আমিশাপাড়া ডিগ্রি কলেজে ব্যাপক হামলা ভাংচুর ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় এক ছাত্রী আহত হয়েছে। এ ঘটনায় পরীক্ষা স্থগিত করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা যায়, আমিশাপাড়া ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির নির্বাচনী পরীক্ষা চলাকালীন সময়ে এক শিক্ষার্থীকে একটি টেবিল থেকে অন্য টেবিলে সরিয়ে নিয়ে যাওয়ার প্রতিবাদে ছাত্রলীগের ...
রাজধানীর সব ড্রেন যাচ্ছে এক সংস্থার অধীনে
নিজস্ব প্রতিবেদক: বৃষ্টি মানেই রাজধানীতে জলাবদ্ধতা। রাজধানীর ড্রেনগুলো ময়লা আবর্জনায় ভর্তি হয়ে যাওয়ায় পানি নিষ্কাশন বিঘ্নিত হয়। ফলে সৃষ্টি হয় জলাবদ্ধতা। ঢাকার উত্তর-দক্ষিণ সিটি করপোরেশন, ঢাকা ওয়াসা, পানি উন্নয়ন বোর্ড, ক্যান্টনমেন্ট বোর্ড ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ পানি নিষ্কাশনের সঙ্গে জড়িত। পানি নিষ্কাশনের সঙ্গে নানাভাবে জড়িত এই ৬টি সংস্থা জলাবদ্ধতা বিষয়ে এতদিন ধরে একে অপরকে দোষারোপ করে আসছে। তবে সম্প্রতি জলাবদ্ধতা ...
গণতন্ত্র মানে শুধু নির্বাচন নয়: বার্নিকাট
নিজস্ব প্রতিবেদক: শুধু নির্বাচনের নামই গণতন্ত্র নয় বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া বার্নিকাট। মঙ্গলবার বেলা ১২ দিকে গুলশানের লেক শো হোটেলে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের উদ্যোগে আয়োজিত নির্বাচনে নারী নেতৃত্ব বিষয়ক এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন। বার্নিকাট বলেন, গণতন্ত্রে সব দলের মত প্রকাশের সমান সুযোগ থাকা উচিত। গণতন্ত্র মানে শুধু নির্বাচন নয়। নির্বাচনের আগে ও পরে দেশের রাজনৈতিক ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর