স্পোর্টস ডেস্ক:
সিলেট সিক্সার্সের বিপক্ষে টস জিতে প্রথমে ফিল্ডিং বেছে নিয়েছেন রংপুর অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। মঙ্গলবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বেলা ১টায়। সিলেট সিক্সার্স দুর্দান্তভাবে বিপিএল শুরু করলেও পরে পথ হারিয়েছে। অন্যদিকে রংপুর ভালোমন্দের মিলেশে কাটাচ্ছে আসর।
পয়েন্ট টেবিলে চারে অবস্থান করছে রংপুর রাইডার্স। ৮ ম্যাচে ৪ জয় আর ৪ হারে দলটির পয়েন্ট ৮। অন্যদিকে সিলেট এক ম্যাচ বেশি খেলেও ৭ পয়েন্ট নিয়ে অবস্থান করছে পঞ্চম স্থানে। ৯ম্যাচে ৩ জয়ের বিপরীতে ৫ হার তাদের।
এই ম্যাচে রংপুর পাচ্ছে না থিসারা পেরেরাকে। ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ সামনে রেখে দেশে ফিরে গেছেন এই তারকা।
দৈনিক দেশজনতা/এন এইচ
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

