১৩ই জুন, ২০২৬ ইং | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৩:৩৮

সদ্য সংবাদ

স্কুলছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের শ্রীপুর উপজেলার একটি মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে মঙ্গলবার রাতে থানায় মামলা করেছেন ওই ছাত্রীর বাবা। এ ঘটনায় প্রধান অভিযুক্ত রনি মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার রনি মিয়া উপজেলার টেপিরবাড়ী গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে মামলার প্রধান আসামি ও অপর অভিযুক্ত একই গ্রামে আনোয়ার হোসেন। ছাত্রীর অভিভাবক ও পুলিশের ভাষ্যমতে, অভিযুক্ত রনি মিয়া প্রতিবেশী ...

সাংবাদিকদের ওপর হামলায় ভূমিমন্ত্রীর ছেলে কারাগারে

পাবনা প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে সাংবাদিকদের ওপর হামলার প্রধান আসামি ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলু এমপি‘র পুত্র শিরহান শরীফ তমালের জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠিয়েছেন আদালত। বুধবার দুপুরে পাবনার আমলী আদালত-১ এ শিরহান শরীফ তমাল হাজির হয়ে আত্মসমর্পন করে জামিন প্রার্থনা করলে বিচারক রেজাউল করিম জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন। দৈনিকদেশজনতা/ আই সি 

জেরুজালেম নিয়ে ট্রাম্পের ঘোষণা ‘সন্ত্রাসের’ শামিল: এরদোয়ান

আন্তর্জাতিক ডেস্ক: জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানী হিসেবে স্বীকৃতি বিশ্ব শক্তির প্রতি আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান।পাশাপাশি জেরুজালেমকে ইসরায়েলের রাজধানীর ঘোষণাও ফিরিয়ে নেয়ার জন্য যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়েছেন তিনি। খবর বার্তা সংস্থা রয়টার্সের। আজ বুধবার তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে অনুষ্ঠিত ওআইসির জরুরি সম্মেলন তিনি এসব কথা বলেন। তুরস্কের প্রেসিডেন্ট বলেছেন, গত সপ্তাহে ইসরায়েলের পক্ষ ওয়াশিংটন যে ঘোষণা দিয়েছে তা ‘সন্ত্রাসী কর্মকাণ্ডের’ শামিল। ...

অমানবিক কায়দায় গণতান্ত্রিক অধিকারগুলো দমন করা হচ্ছে: খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক: ১৪ ডিসেম্বরকে একটি বেদনাময় দিন অভিহিত করে বিএনপি চেয়ারপারসন বেগম খলেদা জিয়া বলেছেন, বাংলাদেশকে মেধা মননে পঙ্গু করার হীন উদ্দেশ্যে চূড়ান্ত বিজয়ের ঊষালগ্নে হানাদার বাহিনীর দোসররা দেশের প্রথিতযশা শিক্ষক, সাংবাদিক, চিকিৎসক বিজ্ঞানীসহ বিশিষ্ট বুদ্ধিজীবীদের নৃশংসভাবে হত্যা করেছিল। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে গণমাধ্যমে পাঠানো বাণীতে বেগম খালেদা জিয়া এসব কথা বলেন। তিনি বলেন, পাক হানাদার বাহিনীর দোসররা মনে করেছিল ...

পুঁজিবাজারে সূচক ও লেনদেনে ভাটা

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বুধবার মূল্যসূচকের নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। আজ দুই বাজারেই লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার দর কমেছে। আর ডিএসইতে টাকার অংকে লেনদেন আগের দিনের তুলনায় কমেছে। ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, বুধবার ডিএসইতে ৪০৬ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের তুলনায় ৩৭ ...

থার্টিফার্স্ট নাইটে উন্মুক্ত স্থানে নাচ-গান নয়

নিজস্ব প্রতিবেদক: এ বছর থার্টিফার্স্ট নাইটে উন্মুক্ত স্থানে নাচ-গান করা যাবে না। এমনকি রাতে আতশবাজি বা পটকাও ফুটানো যাবে না। যারা মদ্যপান করেন তাদেরকে নিয়ন্ত্রণ করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শিক্ষক-ছাত্ররা তাদের নিজস্ব গাড়ী ছাড়া অন্য কোনো গাড়ীতে চলাচল করতে পারবে না। এমনকি সেদিন সেখানেও দোকানও বন্ধ থাকবে। বুধবার সচিবালয়ে থার্টিফার্স্ট নাইট ও খ্রিস্টান সম্প্রদায়ের বড়দিনের আইনশৃঙ্খলা রক্ষা সংক্রান্ত কমিটির সভা শেষে ...

মগবাজার ফ্লাইওভারে চলন্ত গাড়িতে আগুন

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মগবাজার ফ্লাইওভারে একটি চলন্ত বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বুধবার দুপুর ১২টা ৫০ মিনিটে ওই গাড়িতে আগুন লাগে। তবে কী কারণে আগুন লেগেছে তা জানা যায়নি। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাসেল শিকদার বলেন, আগুন নেভানোর কাজ চলছে। গাড়িতে যাত্রী ছিল। তবে আগুনে লাগার সঙ্গে সঙ্গে তারা নেমে যান। ...

এসএসসি-এইচএসসির অতিরিক্ত ফি অবৈধ: হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক: এসএসসি, এইচএসসি এবং সমমানের পরীক্ষায় অতিরিক্ত ফি নেয়াকে অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। একই সঙ্গে আগামী ৩০ দিনের মধ্যে বর্ধিত ফি ফেরত না দিলে প্রতিষ্ঠানগুলোর গভর্নিং বডির কার্যক্রম স্থগিত করা হবে বলে আদেশ দিয়েছেন। আজ বুধবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। গত ২৮ নভেম্বর এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে ফরম ...

বিচারকদের শৃঙ্খলার গেজেট সংবিধান পরিপন্থী: রিজভী

নিজস্ব প্রতিবেদক: বিএনপি সিনিয়র যুগ্ন মহসচিব রুহুল কবীর রিজভী আহম্মেদ বলেছেন, অধস্তন আদালতের বিচারকদের শৃঙ্খলার গেজেট প্রকাশের মাধ্যমে বিচার বিভাগের স্বাধীনতা বলতে আর কিছু থাকল না। আজ বুধবার বেলা ১২ টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। রিজভী বলেন, অধস্তন আদালতের শৃঙ্খলা গেজেট প্রকাশ মাসদার হোসেন মামলায় বিচার বিভাগকে পৃৃথকীকরণ নিয়ে সুপ্রিমকোর্ট যে নির্দেশনা দিয়েছেন ...

আবারও ক্ষমতায় আসবে আওয়ামী লীগ: প্যারিসে প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয় লাভ করে আবারো ক্ষমতায় আসবে আওয়ামী লীগ। দলীয় কোন্দলের কারণে বিজয় যেনো হাতছাড়া হয়ে না যায়, সেজন্য দলীয় নেতা-কর্মীদের সতর্ক থাকতে বলেন তিনি। মঙ্গলবার রাতে প্যারিসে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত এক নাগরিক সংবর্ধনায় তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, “জনগণ আমাদের পক্ষে। ভোট দেবার জন্য প্রস্তুত, ভোট দেবে। কেউ ...