১৩ই জুন, ২০২৬ ইং | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৭:১৮

সদ্য সংবাদ

সিরাজগঞ্জে বাস উল্টে দম্পতি নিহত

সিরাজগঞ্জ প্রতিবেদক: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় বাস উল্টে এক দম্পতি নিহত হয়েছে। রোববার রাতে উপজেলার দবিরগঞ্জ এলাকায় ঢাকা-রাজশাহী মহাসড়কে এ দুর্ঘটনায় আহত হয়েছে বাসের অন্তত সাত যাত্রী। নিহতরা হলেন— রাজশাহীর মোহনপুর উপজেলার জাহানাবাদ গ্রামের আব্দুস সাত্তার (৭৫) ও তার স্ত্রী মালেকা বেগম (৬৫)। উল্লাপাড়ার হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, দেশ ট্রাভেলর্সের একটি বাস রাজশাহী থেকে ঢাকা ...

বেতন দরকার নেই, প্রধানমন্ত্রী এসে দেখে যাক

নিজস্ব প্রতিবেদক: বেতন বৈষ্যম নিরসনের দাবিতে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা বিগত তিন দিন ধরে কেন্দ্রীয় শহীদ মিনারে আমরণ অনশন করছেন।বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক মহাজোটের আহ্বানে এ কর্মসূচি পালন করছেন কয়েক হাজার শিক্ষক। সংগঠনের সাধারণ সম্পাদক নূরে আলম রবিউল মাইকে ঘোষণা দিচ্ছেন, সরকার দাবি মেনে নেওয়ার ঘোষণা না দেওয়া পর্যন্ত তারা আমরণ অনশন চালিয়ে যাবেন। তিনি অভিযোগ করেন, ‘আমাদের বিপদে ফেলেছেন ...

কাল বক্সিংডে টেস্টে নামছে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক: প্রথম তিন ম্যাচ জিতে ইংল্যান্ডের বিপক্ষে ইতোমধ্যেই অ্যাশেজ সিরিজ নিশ্চিত করে ফেলেছে স্বাগতিক অস্ট্রেলিয়া। এবার প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করার মিশন শুরু করছে অসিরা। সেই লক্ষ্য নিয়ে আগামীকাল মেলবোর্নে বক্সিংডে টেস্টে ইংলিশদের মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া। অন্যদিকে, সিরিজ হারলেও বাকি দুই টেস্টে ভালো পারফরমেন্স করার প্রত্যয় নিয়ে চতুর্থ ম্যাচ খেলতে নামছে ইংল্যান্ড। বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় শুরু হবে সিরিজের চতুর্থ ...

নড়াইলে ১০ দিনব্যাপী সুলতান মেলা শুরু আজ

শিল্প–সাহিত্য ডেস্ক: বিশ্ব বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৯৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে ১০ দিনব্যাপী সুলতান মেলা শুরু হচ্ছে আজ মঙ্গলবার। মেলা চলবে ৪ জানুয়ারি পর্যন্ত। সুলতান মেলার উদ্বোধন করবেন খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া। এ বছর সুলতান মেলায় রয়েছে চিত্র প্রদর্শনী, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, লাঠিখেলা, ঘৌড়াগাড়ির দৌড়, হাডুডু, রশি টানাটানি প্রতিযোগিতা, সুলতানের কর্ম ও জীবনীর উপর আলোচনা, সুলতান পদক প্রদান, এছাড়া ...

বর্তমান সরকার আত্মস্বীকৃত চোর ও দুর্নীতিবাজ: রিজভী

নিজস্ব প্রতিবেদক: শিক্ষামন্ত্রীর বক্তব্যে প্রমাণিত হলো, বর্তমান সরকার আত্মস্বীকৃত চোর ও দুর্নীতিবাজ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মলনে তিনি এ মন্তব্য করেন। রুহুল কবির রিজভী বলেন, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, মন্ত্রীরা দুর্নীতি করে, শুধু যে অফিসার চোর তাই না মন্ত্রীরাও চোর, আমিও চোর, তাই ঘুষ ...

সিঙ্গাপুরে জনশক্তি রপ্তানিতে ধস

নিজস্ব প্রতিবেদক: সিঙ্গাপুরে জঙ্গি তৎপরতায় সম্পৃক্ততার অভিযোগে বেশ ক’জন বাংলাদেশি গ্রেফতার হওয়ায় দেশটিতে জনশক্তি রপ্তানিতে ধস নেমেছে। গত বছর বাংলাদেশ থেকে প্রায় ৫৫ হাজার শ্রমিক সিঙ্গাপুর গেলেও চলতি বছর তা নেমে এসেছে ৩৮ হাজারে। একই সঙ্গে সেখানে অবস্থানরত বাংলাদেশি শ্রমিকদের আইন শৃঙ্খলা বাহিনীর কড়াকড়ির মধ্যে পড়তে হচ্ছে। এ অবস্থায় সমস্যা সমাধানে দেশটির সঙ্গে কূটনীতিক তৎপরতা চালানোর তাগিদ সংশ্লিষ্টদের। বাংলাদেশের অন্যতম ...

নির্বাচনে হেফাজতে ইসলাম কোন দলকে সমর্থন করবে না : মুফতি ফয়জুল্লাহ

নিজস্ব প্রতিবেদক: মুফতি ফয়জুল্লাহ, ইসলামী ঐক্যজোটের মহাসচিব ও হেফাজতে ইসলামী বাংলাদেশের যুগ্ম মহাসচিব। চারদলীয় জোট সরকারের অংশীদার ও পরবর্তীকালে ২০ দলীয় জোটের রাজপথের সঙ্গী ইসলামী ঐক্যজোট সম্প্রতি জোট থেকে বের হয়ে এসেছে। জোট থেকে বের হবার কী কারণ, সরকারের সাথে কী ধরনের বোঝাপড়া এবং বিশ্বরাজনীতিতে বর্তমান সৌদি আরবের ভূমিকা নিয়ে কথা বলেছেন তিনি। পাঠকদের জন্য তা তুলে ধরা হলো। জোট ...

মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশিদের আশ্রয় দিয়েছিলেন রোহিঙ্গা শরণার্থী দীন মোহাম্মদ

উখিয়া প্রতিনিধি: দীন মোহাম্মদের বয়স এখন ৬৮ বছর। তবে শারীরিকভাবে তিনি এখনো বেশ শক্ত। রোহিঙ্গা ক্যাম্পের এ প্রান্ত থেকে সে প্রান্তে হেঁটে বেড়াচ্ছেন। কুতুপালং-এ নতুন রোহিঙ্গা ক্যাম্পে দীন মোহাম্মদকে অনেকেই চেনে। দীন মোহাম্মদ দেখতে অন্য সাধারণ রোহিঙ্গাদের মতো নয়। পরিষ্কার বাংলায় কথা বলেন তিনি। তাছাড়া তাঁর পোশাক-পরিচ্ছদ অন্য রোহিঙ্গাদের চেয়ে খানিকটা আলাদা। মিয়ানমারের ফকিরা বাজার নামক একটি এলাকায় বসবাস ছিল ...

১৩ দিনেও খোঁজ মেলেনি কলেজছাত্রী অন্তরার

পিরোজপুর প্রতিনিধি: নিখোঁজ হওয়ার ১৩ দিন পেরিয়ে গেলেও এখনও খোঁজ মেলেনি কলেজছাত্রী জান্নাতুল ফেরদৌস অন্তরার। এ কারণে চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে তার স্বজনরা। অন্তরা পিরোজপুর শহরের মুসলিম পাড়ার দুবাই প্রবাসী মফিদুল ইসলামের মেয়ে এবং পিরোজপুর সরকারি মহিলা কলেজের বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের মেধাবী ছাত্রী। অন্তরা পিরোজপুর শহরের মুসলিম পাড়ায় মা ও বোনের সঙ্গে ভাড়া বাসায় থাকত। নিখোঁজ অন্তরার পরিবার সাংবাদিকদের ...

আমিরাত এয়ারলাইন্সের ফ্লাইট স্থগিত করল তিউনিসিয়া

আন্তর্জাতিক ডেস্ক: দুই তিউনিসিয়ান তরুণীকে বহন করতে অস্বীকৃতি জানানোর পরিপ্রেক্ষিতে সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক বিমান সংস্থা আমিরাত এয়ারলাইন্সের সকল ফ্লাইট স্থগিত করেছে উত্তর আফ্রিকার ওই দেশটি। রোববার তিউনিসিয়ার যোগাযোগ মন্ত্রণালয় এ উদ্যোগ নেয় বলে জানিয়েছে আলজাজিরা। ঘটনার দুই দিন পর দেশটির পক্ষ থেকে এ ধরনের উদ্যোগ নেয়া হলো। তিউনিসিয়ার যোগাযোগ মন্ত্রণালয় ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে বলেছে, ‘আমিরাত এয়ারলাইন্সের পক্ষ থেকে ...