১৪ই জুন, ২০২৬ ইং | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ২:১৯

সদ্য সংবাদ

এবার স্কুল শিক্ষকদের অবস্থান কর্মসূচি এমপিওভুক্তির দাবিতে

নিজস্ব প্রতিবেদক: বেতন বৈষম্য দূরীকরণের দাবিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের আমরণ অনশনের পর এবার অবস্থান কর্মসূচিতে বসলেন নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা। স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে এ অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকাল থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের ব্যানারে এ অবস্থান কর্মসূচি পালন শুরু করছেন দেশের বিভিন্ন জেলা থেকে আসা নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের ...

সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন ১ ফেব্রুয়ারি

নিজস্ব প্রতিবেদক: সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ১ ফেব্রুয়ারি নতুন দিন ধার্য করেছেন আদালত। এ নিয়ে প্রতিবেদন দাখিলের তারিখ ৫৩ বারের মতো পেছাল। মঙ্গলবার মামলার প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম মাজহারুল হক নতুন এ দিন ধার্য করেন। ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি মাছরাঙা টেলিভিশনের বার্তা ...

জাবিতে দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা ৬ দিনের জন্য

নিজস্ব প্রতিবেদক: আগামী ছয় দিনের জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দর্শনার্থী ও বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার আবু বকর সিদ্দিকী সোমবার রাতে গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। রেজিস্ট্রার জানান, বেড়ানো, শিক্ষা সফর, যে কোনো ধরণের শ্যুটিংসহ সব ধরণের কাজে দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ২৫ থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। আগামী ...

কাশ্মীর সীমান্তে পাকিস্তানি সেনা নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক: কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর পাকিস্তান ও ভারতের সেনাবাহিনীর মধ্যে গুলি বিনিময়ের ঘটনায় তিন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন। পাকিস্তানের সেনাবাহিনী এক বিবৃতিতে এ কথা জানিয়েছে। বিবৃতিতে ‘বিনা উস্কানিতে’ গুলি চালানোর জন্য ভারতের সেনাবাহিনীকে দায়ী করা হয়েছে। অন্যদিকে ভারতের সেনাবাহিনী এই অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছে, দুই পক্ষের গুলি বিনিময়ের সময় পাকিস্তানি সেনারা নিহত হয়েছে। এর আগের দিন অর্থাৎ রোববার রাতে ...

ঐতিহাসিক দিবারাত্রির চার দিনের টেস্ট শুরু আজ

স্পোর্টস ডেস্ক: টেস্ট ক্রিকেটকে জনপ্রিয় করে তোলার নিরন্তর চেষ্টা চলছে ক্রিকেট অঙ্গনে। গোলাপি বলে দিবারাত্রির টেস্ট খেলা শুরু হয়েছে ২০১৫ সালের শেষ দিকে। এবার শুরু হচ্ছে আরেকটি ফরম্যাট-চারদিনের টেস্ট। প্রথমবারের মতো আজ পোর্ট এলিজাবেথের সেন্ট জর্জ পার্কে শুরু হচ্ছে চার দিনের টেস্ট। তারও আবার বক্সিং ডে’তে। স্থানীয় সময় দুপুর দেড়টা থেকে (বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৫টায়) ৬ ঘণ্টার বদলে প্রতিদিন ...

রাশিয়ায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়ে আন্ডারপাসে , নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার মস্কোতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস আন্ডারপাসে ঢুকে পড়ে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ জন। স্থানীয় সময় সোমবার দুপুরে দক্ষিণ মস্কোর কুটজোভস্কি অ্যাভিনিউ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাসটি নির্ধারিত রুটেই চলছিল। হঠাৎ বাসটির গতি বেড়ে যাওয়ায় সেটি ফুটপাত পার হয়ে আন্ডারপাসে ঢুকে পড়ে। এতে পাঁচজন নিহত এবং ১৫ জন আহত হন। তবে দুর্ঘটনায় হতাহতদের ...

যশোরে গাড়ির ওয়ার্কশপে আগুন, নিহত ২

নিজস্ব প্রতিবেদক: যশোরে একটি গাড়ির ওয়ার্কশপে অগ্নিকাণ্ডের ঘটনায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি। সোমবার রাতের ওই আগুনে একটি কাভার্ডভ্যান ও কয়েকটি ট্রাক পুড়ে গেছে বলে জানিয়েছেন যশোর ফায়ার সার্ভিস স্টেশনের সহকারী পরিচালক পরিমলচন্দ্র কুণ্ডু। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দুই ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। যশোরের অতিরিক্ত পুলিশ সুপার নাইমুর রহমান জানান, রাত সাড়ে আটটার ...

হাতিরঝিলে ব্রিজের রেলিং ভেঙে গাড়ি নিচে, আহত ৪

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর হাতিরঝিলে ওভারপাসের রেলিং ভেঙে একটি প্রাইভেটকার নিচের সড়কে পড়ে গিয়ে নারীসহ চারজন আহত হয়েছেন। সোমবার রাত ১০টার দিকে রামপুরা মহানগর আবাসিক এলাকা সংলগ্ন হাতিরঝিলের ২ নম্বর ওভারপাসে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, রাতে একটি কালো রঙের এলিয়ন প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ওভারপাসের রেলিং ভেঙে নিচে পড়ে যায়। এতে এক নারীসহ চারজন আহত হন। হাতিরঝিল এলাকায় ঘুরতে আসা ...

আজ আদালতে যাবেন বেগম খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক: জিয়া অরফানেজ ট্রাস্ট ও চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির দুই মামলায় হাজিরা দিতে আজ আদালতে যাবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। গতকাল তিনি বলেন, ম্যাডম ( বেগম খালেদা জিয়া) শারীরিকভাবে সুস্থ থাকলে মঙ্গলবার বেলা ১১টার দিকে আদালতে পৌঁছবেন। পুরান ঢাকার বকশীবাজার আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত অস্থায়ী বিশেষ জজ আদালতে মামলা দুটির বিচারকাজ ...

ঘুষ বন্ধ করতে না পেরে সহনীয় মাত্রায় ঘুষ নিতে আকুতি শিক্ষামন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক: ঘুষ বন্ধ করতে না পেরে সহনীয় মাত্রায় ঘুষ নিতে শিক্ষামন্ত্রী যে আকুতির পেছনে রয়েছে শিক্ষাখাতে দুর্নীতির করুণ চিত্র। সেখানে পরিস্থিতি এতটাই খারাপ যে সহসা উত্তরণের আশা করাও এক ধরনের দুঃসাহসের বিষয়। বিভিন্ন সরকারি অফিসে ঘুষ দুর্নীতির কারণে পকেটের টাকা খরচ করতে হচ্ছে শিক্ষক বা শিক্ষা প্রতিষ্ঠানকে। আবার যারা অফিসে অফিসে ঘুষ দিয়ে বিরক্ত হন, তাদের অনেকেই আবার নিজ ...