১৩ই জুন, ২০২৬ ইং | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৬:০৩

সদ্য সংবাদ

চুনারুঘাটের নিহত সাবেক কাউন্সিলরের স্ত্রী যা বললেন

নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জের চুনারুঘাটে গুলিবিদ্ধ হয়ে নিহত সাবেক কাউন্সিলর ও চুনারুঘাট পৌর যুবদলের সহ সভাপতি ইউনুছ মিয়া (৪০)কে পুলিশ মাদক ব্যবসায়ী বললেও তার স্ত্রী কাজী শাহানা আক্তার বলছেন ভিন্ন কথা। পুলিশের ভাষ্য, রোববার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার দ্বিমাগুরউন্ডা গ্রামের একটি ঘরে ইউনুছসহ ৪/৫ জন বসাছিল। গোপন সংবাদের ভিত্তিতে অন্য মামলার আসামিকে ধরতে পুলিশ সেখানে গেলে এসময় ইউনুছ বটি ...

আসামের বিষয়ে নজর আছে, সমস্যা হলে দিল্লির সঙ্গে কথা হবে: ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক: ভারতের আসামের রাজ্য সরকারের জাতীয় নাগরিক নিবন্ধন (এনআরসি) তালিকার বিষয়ে সরকারের নজর আছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘দুই তালিকা প্রকাশের পর যদি কোনও সমস্যা হয়, তাহলে আমরা দিল্লির সঙ্গে কথা বলবো।’ সোমবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে নতুন বছরের শুভেচ্ছা বিনিময়কালে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। আসামে অবৈধ বাংলাদেশিদের ...

ছাত্রদলের ৩৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভ্যানগার্ড জাতীয়তাবাদী ছাত্রদলের ৩৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ। ১লা জানুয়ারী ১৯৭৯ সালে কেন্দ্রীয়ভাবে এই সংগঠনটি প্রতিষ্ঠা করেন জিয়াউর রহমান। জিয়াউর রহমান যখন বিএনপির প্রতিষ্ঠা করেছিলেন, তখন তিনি ভবিষ্যতের নেতৃত্ব তৈরি করার জন্য এর একটি ছাত্র সংগঠন প্রতিষ্ঠা করার প্রয়োজনীয়তা অনুভব করেন। তাই তিনি কেন্দ্রীয়ভাবে এই সংগঠনটি প্রতিষ্ঠা করেন। তখনকার সময়ের জিয়ার জনপ্রিয়তার জন্য অনেক তরুন অনুপ্রানিত হয়ে ...

কারওয়ান বাজার রেল বস্তিতে পুড়লো ১০০ ঘর

নিজস্ব প্রতিবেদক: ঢাকার কারওয়ান বাজারের রেললাইন বস্তিতে আগুন লেগে প্রায় ১০০ ঘর পুড়ে গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে এনে ফায়ার সার্ভিস জানায়, কেউ হতাহত হননি। রান্নার সময় হঠাৎ আগুন দেখতে পান বলে জানিয়েছেন বস্তির এক বাসিন্দা। সোমবার দুপুর ১২টার পর সেখানে আগুন লাগে। বেলা একটার কিছু আগে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। অগ্নিকাণ্ডে কালো ধোঁয়ায় ...

৪ দফা দাবিতে নড়াইলে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি

নিজস্ব প্রতিবেদক: কারিগরি মর্যাদাসহ চার দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন শুরু করেছে নড়াইলে কর্মরত স্বাস্থ্য সহকারীরা। সোমবার সকাল থেকে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে অবস্থান নিয়ে এ কর্মবিবরতি পালন করা হয়। বাংলাদেশ হেলথ্ ইন্সপেক্টরস এসোসিয়েশন এবং বাংলাদেশ হেলথ্ এসোসিয়েশন নড়াইল সদর উপজেলা শাখার আয়োজনে কর্মবিরতি পালনকালে চার দফা বাস্তবায়নে বক্তব্য রাখেন জেলা হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের সভাপতি ...

পর্দা উঠল বাণিজ্যমেলার

নিজস্ব প্রতিবেদক: ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার পর্দা উঠল। সোমবার বেলা সাড়ে ১১টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে মাসব্যাপী এ মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারের মেলায় ক্রেতা-দর্শনার্থীদের নিরাপত্তা ও স্বার্থ সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হয়েছে। মেলার মাঠে স্টল সহজে খুঁজে বের করতে রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) থেকে মোবাইল অ্যাপস ও ডিজিটাল স্ক্রিনের ব্যবস্থা রাখা হয়েছে। ইপিবি সূত্রে জানা গেছে, এবারের ...

আসামের দুই কোটি মুসলমান রাষ্ট্রহীন হয়ে পড়ার আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের সরকার বিতর্কিত ‘ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেনস (এনআরসি)’ এর প্রথম খসড়া তালিকাটি আজ সোমবার প্রকাশ করা হয়েছে। এতে দেখা যাচ্ছে, মোট ৩.২৯ কোটির মধ্যে ১.৯ কোটি মানুষকে বৈধতা দেয়া হয়েছে, অর্থাৎ তাদেরকে ভারতের বৈধ নাগরিক হিসেবে গন্য করা হবে। বাকিদের নথিপত্র পরীক্ষা করা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। টাইমস অব ইন্ডিয়া এ খবর জানিয়েছে। এনআরসি-এর তালিকায় ...

কমলনগরে ছাত্রদলের ছয় নেতাকর্মী আটক

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরের কমলনগরে ছাত্রদলের ছয় নেতাকর্মীকে আটক করে পুলিশে দিয়েছে ছাত্রলীগ। রবিবার রাতে উপজেলার তোরাবগঞ্জ বাজার থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন মো. ফাহাদ, মো. রাশেদ, ফিরোজ আলম, মো. মোহন, মো. হাসান ও বোরহান উদ্দিন। এরা সবাই তোরাবগঞ্জ এলাকার বাসিন্দা। জানা যায়, রাত সাড়ে দশটার দিকে উপজেলার তোরাবগঞ্জ বাজারের ছাত্রদলের প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষে একটি ঘরে প্রস্তুতি সভা করছিলেন ছাত্রদলের ...

২০১৮ সালে ‘সূর্য ছোঁয়ার’ মিশন শুরু করবে নাসা

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ২০১৮ সালে যুক্তরাষ্ট্রের মহাকাশ বিষয়ক গবেষণা সংস্থা নাসার ৬০ বছর পূর্ণ হবে। এ বছর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অভিযান উদ্বোধন করবে সংস্থাটি। এর মধ্যে সূর্যকে ‘ছুঁয়ে’ দেখার পরিকল্পনাও করছে তারা। নাসার মহাকাশ যান পার্কার সোলার প্রোব ছাড়া হবে আগামী বছর। প্রোব বা অনুসন্ধানী এই যানটি সূর্যের বহিঃস্থ আবহমণ্ডলে অনুসন্ধান চালাবে। এটিকেই সূর্য ‘ছোঁয়া’ বলে অভিহিত করছে ...

নরসিংদীতে দুই ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর বাজির মোড় থেকে ২ ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ। রোববার রাত সাড়ে ৯টায় পৌর শহর বাজির মোড় এলাকায় অভিযান চালিয়ে একটি বাড়ি থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এরা হলেন- বাজির মোড় মহল্লার মৃত জয়নাল আবেদিনের ছেলে মোস্তফা মিয়া (৩৫) ও হাজিপুর মহল্লার তপন ...