১৩ই জুন, ২০২৬ ইং | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৬:০৫

সদ্য সংবাদ

এবার ধর্মগুরুর আশ্রম থেকে ৪৮ নাবালিকা উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের রাজধানী নতুন দিল্লিতে এবার আরেক গুরুর সন্ধান মিলেছে , নাম বিরেন্দ্র দেব দিক্ষিত। তার আশ্রম থেকে উদ্ধার করা হয়েছে কমপক্ষে ৪৮ জন অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে। গত ১৯ ডিসেম্বর নগরীর আধ্যাত্নিক বিশ্ববিদ্যালয়ের একটি আশ্রমে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, আশ্রমটি যেন এক দুর্ভেদ্য দুর্গ। কাঁটাতার ও একাধিক তালা দেওয়া ফটক ডিঙিয়ে আমরা তাদেরকে উদ্ধার করেছি। ...

গণতন্ত্র ফিরিয়ে আনাই বড় চ্যালেঞ্জ : মির্জা আলমগীর

নিজস্ব প্রতিবেদক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা আগেও বলেছি এই বছরে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে গণতন্ত্র ফিরিয়ে আনা ও জনগণের সরকার প্রতিষ্ঠা এবং একটি নিরপেক্ষ সরকারের অধীনে সবার কাছে একটি গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করা। সোমবার বিকেলে শেরেবাংলা নগরস্থ বিএনপির প্রতিষ্ঠাতা ও মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিককের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ...

ইরানে সংঘর্ষে ১০ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের  সরকারবিরোধী টানা বিক্ষোভের চতুর্থদিন রোববার সংঘর্ষে অন্তত ১০ জন নিহত হয়েছে। দেশজুড়ে শুরু হওয়া এই বিক্ষোভ দেশটির ক্ষমতাসীন সরকারকে ব্যাপক চ্যালেঞ্জের মুখে ফেলেছে। অর্থনৈতিক সংকট ও জীবনযাত্রার মান নিয়ে ক্ষুব্ধ ইরানিদের এই বিক্ষোভকে ২০০৯ সালে সংস্কারপন্থী মিত্রজোট ক্ষমতায় আসার পর এ যাবৎকালের সর্ববৃহৎ হিসেবে বলা হচ্ছে। সোমবার আরো জোরালো বিক্ষোভের ডাক দেয়ায় দেশটিতে দীর্ঘমেয়াদী অস্থিতিশীলতার শঙ্কা দেখা ...

কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ সাব্বির; জরিমানা ২০ লাখ

স্পোর্টস ডেস্ক: চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এনসিএলের শেষ রাউন্ড চলাকালে এক ক্ষুদে দর্শককে পেটানো এবং পরে শুনানির জন্য ডাকা হলে ম্যাচ অফিসিয়ালদের হুমকি দেয়ার অপরাধে যে সাব্বির রহমানের কঠোর শাস্তি হতে যাচ্ছিল সেটা অনুমেয়ই ছিল। আগেরদিনই জানা গিয়েছে, কঠোর শাস্তি হতে যাচ্ছে সাব্বিরের। অবশেষে সেটাই সত্যি প্রমাণিত হলো। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন আজ বিকেলে সংবাদ ...

ভ্যাট চালু করলো সৌদি-আরব আমিরাত

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত প্রথমবারের মতো ভ্যাট চালু করেছে। দেশ দুটিতে অধিকাংশ পণ্য এবং সেবার ক্ষেত্রে এখন থেকে ৫ শতাংশ হারে ভ্যাট কার্যকরী হবে। উপসাগরীয় দেশ দুটি বিদেশি শ্রমিকদের পছন্দের তালিকায় আছে কারণ এখানে বসবাসের ক্ষেত্রে কোন ধরনের কর দিতে হয় না। কিন্তু তেলের দাম কমে যাবার কারণে দেশ দুটি অন্যান্য সূত্র থেকে তাদের আয় বাড়ানোর ...

মন্ত্রী হিসেবে মঙ্গলবার শপথ নিচ্ছেন প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র

নিজস্ব প্রতিবেদক: মন্ত্রিসভায় রদবদল আসছে মঙ্গলবার। মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ মন্ত্রী হচ্ছেন। এছাড়া আরও দু’একটি মন্ত্রণালয়ে রদবদল আসছে বলে জানা গেছে। মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ সোমবার গণমাধ্যমকে বলেন, ‘আমাকে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ফোন দিয়ে মঙ্গলবার সন্ধ্যায় মন্ত্রী হিসেবে বঙ্গভবনে শপথ গ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। ’ গত ১৬ ডিসেম্বর রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ...

আগামী ৫ জানুয়া‌রি সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির সমাবেশ : রিজভী

নিজস্ব প্রতিবেদক: ‘গণতন্ত্র হত্যা দিবস’ উপলক্ষে আগামী ৫ জানুয়ারি বিএনপির উদ্যোগে ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ এবং দেশব্যাপী জেলা, মহানগর, উপজেলা পর্যায়ে কালো পতাকা মিছিল করবে বিএনপি। আজ সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ ঘোষণা দেন। তিনি বলেন, গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে আগামী শুক্রবার বিএনপির উদ্যোগে উল্লিখিত কর্মসূচী পালন করা হবে। নয়া পল্টনে বিএনপির ...

ইন্দোনেশিয়ায় নৌকাডুবিতে ৮ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ার বোর্ণিও উপকূলে সোমবার নৌকাডুবিতে ৮ জনের প্রাণহানি এবং বেশ কয়েকজন নিখোঁজ হয়েছে। একজন কর্মকর্তা এ কথা জানান। খবর এএফপি’র। স্থানীয় উদ্ধার কর্মকর্তা গাস্তি আনওয়ার মুলায়দি বলেন, দেশটির তানজাং সেলর থেকে ৪৫ যাত্রী নিয়ে নৌকাটি যাত্রা শুরুর কিছু পরেই ডুবে যায়। দুর্ঘটনার পর উদ্ধারকর্মীরা ৩৩ জনকে উদ্ধার করে। নিখোঁজদের উদ্ধারে তৎপরতা চলছে। তাৎক্ষনিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায় নি। ...

সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার মূল্য সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। আজ বছরের প্রথম দিন ডিএসইতে লেনদেনে অবনতি হয়েছে। এদিন ডিএসইতে প্রায় ৪০ শতাংশ লেনদেন কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়লেও লেনদেন কমেছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, সোমবার ডিএসইতে মোট ৩৭৪ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে প্রায় ২৫৩ কোটি ...

টঙ্গীতে গুলি করে ব্যবসায়ীর ২৩ লাখ টাকা ছিনতাই

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের টঙ্গী বাজার এলাকায় ফিল্মি স্টাইলে ফাঁকা গুলি করে জাকির হোসেন নামে এক ব্যবসায়ীর কাছ থেকে ২৩ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে টঙ্গী বাজার বস্তা পট্টি এলাকায় এই ঘটনা ঘটে। ভুক্তভোগী ব্যবসায়ী জাকির হোসেন জানান, সকাল সাড়ে ১০টার দিকে টঙ্গী বাজারে তার মালিকানাধীন দোকান ‘জাকির ট্রেডার্স’থেকে ২৩ লাখ টাকা নিয়ে ন্যাশনাল ...