১৪ই জুন, ২০২৬ ইং | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:১১

সদ্য সংবাদ

আইপিএলের আট দলের পূর্ণাঙ্গ স্কোয়াড

স্পোর্টস ডেস্ক: টানা দুই দিনে শেষ হল আইপিএলের নিলাম। আইপিএলের আটটি দল দুই দিন সাজিয়ে নিয়েছে নিজ নিজ স্কোয়াড। আট দলে জায়গা পেয়েছেন ১৮৭ জন ক্রিকেটার। তবে ১৮৭ জনের সবাই হাতুড়ির নিচে যাননি। আটটি দল ১৮ জন খেলোয়াড়কে আগেই ধরে রেখেছিল। নিলামের মাধ্যমে দলে টেনেছে ১৬৯ জন ক্রিকেটারকে। বাকি ৪০৯ ক্রিকেটারকে হতাশ হয়ে ফিরতে হয়েছে। মূল নিলামে বাংলাদেশের ছয়জন তারকার ...

গণেশ উল্টে দেয়ার হুমকি মির্জা ফখরুলের

নিজস্ব প্রতিবেদক: ‘জনগণ ভোট দেওযার সুযোগ পেলে গণেশ উল্টে দেবে’ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, “ভারতে সরকার পরিবর্তনের সময় ওই দেশের জনগণ বলেন ‘গণেশ উল্টে দেব।’” রাজধানী নয়াপল্টনে ভাসানী ভবনে ঢাকা মহানগর বিএনপির দক্ষিণের কর্মীসভায় মির্জা ফখরুল এমন মন্তব্য করেন। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়কে ইঙ্গিত করে বিএনপি মহাসচিব বলেন, ‘জেল তার কাছে ...

৫ দিন ধরে বেনাপোলে আমদানি-রফতানি বন্ধ

নিজস্ব প্রতিবেদক: বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে গত ৫দিন ধরে দু’দেশের মধ্যে আমদানি-রফতানি বন্ধ রয়েছে। ভারতের পেট্রাপোল বন্দরে কারপাসসহ কাস্টমস কর্মকর্তাদের হয়রানির প্রতিবাদে গত বৃহস্পতিবার সকাল থেকে আমদানি-রফতানি বন্ধ করে দেওয়া হয়। এতে সোমবার দুপুর পর্যন্ত একটানা দু’দেশের বন্দর এলাকায় আটকা পড়েছে শত শত পণ্যবাহী ট্রাক। অধিকাংশই বাংলাদেশের শত ভাগ রফতানিমুখি গার্মেন্টস শিল্পের কাঁচামালসহ পচনশীল পণ্য রয়েছে। তবে আমদানি-রফতানি বন্ধ থাকলেও বেনাপোল ...

বাণিজ্যমেলার সময় বাড়ল চার দিন

নিজস্ব প্রতিবেদক: চার দিন বাড়ানো হলো ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার মেয়াদ। ব্যবসায়ীদের আবেদনে সাড়া দিয়ে এই মেয়াদ বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। রবিবার সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে সাংবাদিকদের একথা জানান মন্ত্রী। বায়রার এক অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। জানা গেছে, মেলার শুরুর দিকে শৈত্যপ্রবাহের কারণে বেচাকেনা স্থবির হয়ে যায়। এই কারণ দেখিয়ে বাণিজ্যমন্ত্রীর কাছে ...

কুয়েতে হার্ট অ্যাটাকে বাংলাদেশির মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: কুয়েতে হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় কালা মিয়া নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। শনিবার রাতে কুয়েতের ফরওয়ানিয়া হাসপাতালে তার মৃত্যু হয়। কালা মিয়া ফেনী জেলার দাগনভূঁইয়া উপজেলার উত্তর কৈখালী গ্রামের মকবুল মিয়ার ছেলে। তিনি এক যুগ ধরে আল তুয়েক কোম্পানিতে কর্মরত ছিলেন। আল তুয়েক কোম্পানির প্রকৌশলী আবু সাঈদ বলেন, আইনি কার্যক্রম শেষে নিহতের মরদেহ যত দ্রুত সম্ভব ...

মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী ঢাকায়

নিজস্ব প্রতিবেদক: আচমকা সফরে ঢাকায় এসেছেন মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী ডেনিয়েল এন রোজেনব্লাম। রোববার রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। রোজেনব্লাম মার্কিন পররাষ্ট্র দফতরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক ব্যুরোর দায়িত্বে রয়েছেন। আজ সোমবার ও আগামীকাল সরকারের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধি, নাগরিক সমাজ ও ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে তার মতবিনিময়ের কথা রয়েছে। বাংলাদেশ সফরের পর শ্রীলংকা যাবেন তিনি। খবর যমুনা টিভির। রোহিঙ্গা সংকটে জর্জরিত ...

সাকিবকে ছেড়ে বড় ভুল করেছে কেকেআর

স্পোর্টস ডেস্ক: গত কয়েক মৌসুম ধরে আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে খেলে আসছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে এবারের মৌসুমে তাকে ছেড়ে দিয়েছে কেকেআর। ভারতের জনপ্রিয় বাংলা দৈনিক আনন্দবাজার পত্রিকার মতে, সাকিবকে ছেড়ে দেওয়াটা বড় ভুল হয়েছে কেকেআর-এর জন্য। একই সঙ্গে মণীশ পাণ্ডেকেও। নিলামে পেয়ে দু’জনকেই টেনে নিয়েছে মুস্তাফিজুর রহমানের পুরনো দল সানরাইজার্স হায়দরাবাদ। আনন্দবাজার পত্রিকার খবর, কেকেআর-কে দেখে ...

আইপিএলে সাকিব-মোস্তাফিজই বাংলাদেশের প্রতিনিধি

স্পোর্টস ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) এবারের নিলাম তালিকায় ছিলেন বাংলাদেশের ছয় ক্রিকেটার। সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান ও আবুল হাসান।তবে সাকিব ও মোস্তাফিজ সুযোগ পেলেও ডাকা হয়নি আর কাউকে। ২ কোটি রুপিতে সাকিবকে কিনেছে সানরাইজার্স হায়দ্রাবাদ আর মোস্তাফিজকে ২ কোটি ২০ লাখ রুপিতে কিনেছে মুম্বাই ইন্ডিয়ানস। অথচ এবারের আইপিএল নিলামে টাইগার ওপেনার তামিম ইকবালকে ...

জাবিতে প্রগতিশীল ছাত্রজোটের ধর্মঘট

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারা দেশে বাম নেতা-কর্মীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে সারা দেশে ডাকা ছাত্র ধর্মঘটের অংশ হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ধর্মঘট পালন করেছে প্রগতিশীল ছাত্রজোট। ধর্মঘটে বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি অনুষদে ক্লাস-পরীক্ষা বন্ধ ছিল। সোমবার সকাল সাড়ে ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ধর্মঘট পালিত হয়। ধর্মঘটের অংশ হিসেবে প্রগতিশীল ছাত্রজোটের নেতা-কর্মীরা অনুষদগুলোর ফটক বন্ধ করে ধর্মঘটের সমর্থনে অবস্থান গ্রহণ ...

সৌদি আরবে এবার মেয়েদের বাস্কেটবল লিগ

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবে মেয়েদের জন্য প্রথমবারের মতো শুরু হলো বাস্কেটবল চ্যাম্পিয়নশিপ। শুক্রবার রাজধানী রিয়াদে ইস্টালিয়ান্স ও রিয়াদ এলাইটস টিমের খেলার মধ্য দিয়ে শুরু হয় এই চ্যাম্পিয়নশিপ। এতে অংশ নিয়েছে ৮টি দল। সৌদি আরবের ফেডারেশন ফর কমিউনিটি স্পোর্টসের আয়োজনে চলা এই লিগ চলবে মার্চের ১০ তারিখ পর্যন্ত। খবর: আল-আরাবিয়া। উল্লেখ্য, ম্যাচগুলো দেখার জন্য অনুমতি দেয়া হয়েছে শুধু নারীদের। তাদের জন্য ...