দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে শুক্রবার রাতে সড়ক দুর্ঘনায় ২ নিহত ও ১ জন আহত হয়েছে। গুরুতর আহত ব্যক্তিকে দিনাজপুর এম আব্দুর রহিম মেেিকল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। বীরগঞ্জ কাহারোল পাকা সড়কে শুক্রবার রাত সোয়া ৯ টায় একটি দ্রুতগামী মোটর সাইকেল ও বিপরীত দিক থেকে আসা অটো বাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে অটো বাইকের ২ যাত্রী ও মোটরসাইকেল আরোহী গুরুতর ...
সদ্য সংবাদ
বাংলাদেশে অবাধ ও গণতান্ত্রিক নির্বাচন দেখতে চায় যুক্তরাজ্য: বরিস জনসন
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন বলেছেন, বাংলাদেশে মুক্ত, অবাধ ও গণতান্ত্রিক নির্বাচন দেখতে চায় যুক্তরাজ্য। একইসঙ্গে স্বাধীন সংবাদ মাধ্যম প্রত্যাশা করে তারা। শুক্রবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশ ও যুক্তরাজ্য পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে দ্বিপক্ষীয় বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। বাংলাদেশের পক্ষে বৈঠকে নেতৃত্ব দেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ও যুক্তরাজ্যের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন। বরিস জনসন ...
উত্তর কোরিয়ার নেতাদের কৌশলে এড়িয়ে গেলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট
আন্তর্জাতিক ডেস্ক: পর্দা উঠলো সিউল শীতকালীন অলিম্পিকের। অয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানে উত্তর কোরিয়ার নেতাদের কৌশলে এড়িয়ে গেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। গতকাল শুক্রবার অতিথিদের স্বাগতমপর্বে খুবই কম সময়ের জন্য উপস্থিত ছিলেন মাইক পেন্স। এমনকি উত্তর কোরিয়ার আনুষ্ঠানিক রাষ্ট্রপ্রধান কিম ইয়ং-ন্যামের সঙ্গে নৈশ ভোজেও অংশ নেননি তিনি। আর উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের বোন কিম ইয়ো-জংয়ের সঙ্গে একবার পেন্সের ক্ষণিকের জন্য ...
বাংলাদেশকে কঠিন লক্ষ্য দেওয়ার পথে শ্রীলঙ্কা
স্পোর্টস ডেস্ক: মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের পিচকে ব্যাটসম্যানদের জন্য মরণফাঁদই বলা যায়। মাত্র দু’দিনের খেলা শেষ হয়েছে। এর মধ্যেই দুই দলের মোট ৪০ উইকেটের মধ্যে ২৮টিই পড়ে গেছে। তবে এর মাঝেও ৩১২ রানের লিড পেয়েছে শ্রীলঙ্কা। শনিবার তৃতীয় দিনে তাদের সুযোগ আছে লিড আরো বাড়ানোর। ফলে ম্যাচের চতুর্থ ও নিজেদের দ্বিতীয় ইনিংসে আরো বড় লক্ষ্যই পেতে যাচ্ছে বাংলাদেশ তাতে ...
পল্টনে বহুতল ভবনে আগুন
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কাকরাইলে একটি বহুতল ভবনে আগুন লাগার খবর পাওয়া গেছে। শনিবার সকাল ৯ টার পর ভবনটির তৃতীয় তলায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। দৈনিকদেশজনতা/ আই সি
বংশালে ট্রান্সফরমার বিস্ফোরণে দগ্ধ ৬
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বংশালে বিদ্যুতের ট্রান্সফরমার বিস্ফোরণে ৬ মাদরাসা ছাত্র দগ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। দগ্ধদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। শনিবার সকালে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে দগ্ধদের নাম পরিচয় জানা যায়নি। দৈনিকদেশজনতা/ আই সি
জিম্বাবুয়েকে হারাল আফগানরা
স্পোর্টস ডেস্ক: দুই ম্যাচ টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশের পর এবার ওয়ানডের শুরুতেও জিম্বাবুয়েকে উড়িয়ে দিয়েছে আফগানিস্তান। গতকাল রাতে আরব আমিরাতে জিম্বাবুয়েকে ১৫৪ রানের বড় ব্যবধানে হারিয়েছে আফগানরা। অভিজ্ঞতার বিচারে জিম্বাবুয়ে ও আফগানিস্তানের মধ্যে রয়েছে যোজন-যোজন দূরত্ব। তবে মাঠের লড়াই অভিজ্ঞ দল জিম্বাবুয়েকে লজ্জা উপহার দিয়ে চলছে বিশ্ব ক্রিকেটে অপেক্ষাকৃত নবীন দল আফগানিস্তান। আরব আমিরাতের শারজাতে টস জিতে আগে ব্যাট করতে নেমে রহমত ...
বইমেলায় মানুষের ঢল
নিজস্ব প্রতিবেদক: এবারের অমর একুশে বইমেলায় রেকর্ড সংখ্যক দর্শনার্থীর উপস্থিতি ছিল শুক্রবার। মেলায় গত ৮ দিনের থেকে সর্বোচ্চ উপস্থিতি লক্ষ্য করা গেছে। গতকাল যেন জনশূন্য মেলা দেখতে হয়েছে প্রকাশকদের। অলস সময় পার করেছেন বিক্রয়কর্মীরা। হতাশ ছিলেন প্রকাশকরাও। কিন্তু আজ বিকেলে হাজার হাজার দর্শনার্থীদের ঢল নামে বইমেলায়। জানতে চাইলে চিলড্রেন্স বুকস কর্ণারের স্বত্বাধিকারী জুগল সরকার বলেন, ‘দর্শনার্থী বেড়েছে। বেচাকেনাও খারাপ না।’ ...
৫ দিনের রিমান্ডে শিমুল বিশ্বাস
নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত সহকারী শিমুল বিশ্বাসকে পাঁচ দিনের রিমান্ডে নেয়ার অনুমতি দিয়েছেন আদালত। শুক্রবার তাকে ঢাকা মহানগর হাকিম (সিএমএম) আদালতে হাজির করা হয়। শাহবাগ থানার বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় সুষ্ঠু তদন্তের জন্য দশ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা শাহবাগ খানার উপ-পরিদর্শক মাহবুব আলম। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম ...
বিকেএসপি ৩ পদে কোচ নিচ্ছে
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের আওতাধীন ‘তৃণমূল পর্যায়ে ক্রীড়া প্রতিভা অন্বেষণ করে নিবিড় প্রশিক্ষণ প্রদান এবং বিকেএসপির ক্রীড়া সুবিধাবলির আধুনিকায়ন’ প্রকল্পে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। তিনটি পদে মোট তিনজনকে নিয়োগ দেওয়া হবে। তবে পদগুলোতে শুধু পুরুষরাই আবেদন করতে পারবেন। পদের নাম কোচ ক্রিকেট, কোচ ফুটবল, কোচ বক্সিং যোগ্যতা স্নাতক পাস এবং কোচিংয়ে ডিপ্লোমা থাকতে হবে। তবে পাঁচ বছরের কোচিং অভিজ্ঞতা থাকতে ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর