১৪ই জুন, ২০২৬ ইং | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:১০

সদ্য সংবাদ

ফাইভজি স্মার্টফোন ২০১৯ সালে

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: ফাইভজি প্রযুক্তিসংবলিত স্মার্টফোন আনতে কাজ করছে বিশ্বের শীর্ষ স্মার্টফোন নির্মাতারা। সবকিছু ঠিক থাকলে ২০১৯ সালের মধ্যে এ ধরনের স্মার্টফোন উন্মোচন করবে কোম্পানিগুলো। মার্কিন চিপ নির্মাতা কোয়ালকম এরই মধ্যে কোয়ালকম স্নাপড্রাগন এক্স৫০ ৫জি এনআর মডেম আনার ঘোষণা দিয়েছে, যা ফাইভজি স্মার্টফোনে ব্যবহার হবে। ফাইভজি স্মার্টফোন আনতে কোয়ালকমের সঙ্গে আসুস, ফুজিত্সু, এইচএমডি গ্লোবাল-নকিয়া, এইচটিসি, এলজি, নেটকম ওয়্যারলেস, অপো, ...

জিম্বাবুয়ে ৩৩৪ রানের বড় লক্ষ্য দিলো আফগানিস্তানকে

স্পোর্টস ডেস্ক: ব্রেন্ডন টেলরের দুর্দান্ত সেঞ্চুরিতে ভর করে আফগানিস্তানের সামনে রানপাহাড় দাঁড় করিয়েছে জিম্বাবুয়ে। সংযুক্ত আরব আমিরাতের শারজায় সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৫ উইকেটে ৩৩৩ রান তুলেছে গ্রায়েম ক্রেমারের দল। টেলর সেঞ্চুরি পেয়েছেন, দুর্ভাগ্য সিকান্দার রাজার। একটুর জন্য সেঞ্চুরিটা ছুঁতে পারেননি। তবে এই যুগলের ব্যাটে চড়েই বড় সংগ্রহ পেয়েছে জিম্বাবুয়ে। ১২১ বলে ৫ বাউন্ডারি আর ৮ ছক্কায় ১২৫ রান করেন টেলর। ...

৭১ জন যাত্রী নিয়ে রুশ বিমান বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক: মস্কো থেকে উড্ডয়নের পর রাশিয়ার মালিকানাধীন একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এসময় বিমানটিতে ৬৫ ক্রু’সহ ৭১ জন যাত্রী ছিলো। ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসির খবরে বলা হয়েছে, উড়াল পর্বতের নিকটে আসার পরপরই বিমানটি রাডার স্ক্রিনে আর ধরে পড়ে নি। সারাতভ এয়ারলাইনসের এন-১৪৮ নামের বিমানটি বিধ্বস্ত হওয়ার ব্যাপারে এখনো মুখ খোলেনি রুশ প্রশাসন। জরুরি সংস্থার এক কর্মী  বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সকে জানিয়েছে, ‘বিমানটি বিধ্বস্ত ...

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হচ্ছেন আহমেদ জামাল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আহমেদ জামালকে ডেপুটি গভর্নর হিসেবে নিয়োগ দিচ্ছে সরকার। কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন। সূত্র জানায়, আহমেদ জামাল আগামী তিন বছরের জন্য বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হচ্ছেন। তিনি চুক্তিতে সই করেছেন। তবে এখনো মন্ত্রণালয় থেকে অর্ডারের কপি আসেনি। জানা গেছে, চলতি বছরের ৩১ জানুয়ারি মেয়াদ পূর্ণ হচ্ছে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর সিতাংশু ...

চট্টগ্রামে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ২

চট্টগ্রাম প্রতিবেদক: চট্টগ্রামের পটিয়ায় যাত্রীবাহী বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘষে ২ জন নিহত হয়েছে। রোববার বিকেল সাড়ে ৪টার দিকে চট্টগ্রাম কক্সবাজার সড়কের পটিয়া কলেজ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় আরও তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতরা হলেন-রিদোয়ান (৪০) ও ছোটন (২৫)। চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পুলিশ পরিদর্শক আলাউদ্দিন তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পটিয়ায় সড়ক ...

খাদ্যে ভেজালের সঙ্গে জড়িতদের শাস্তি বাড়ছে : শিল্পমন্ত্রী

শিল্প ও বাণিজ্য ডেস্ক: বিএসটিআই’র (বাংলাদেশ স্টান্ডার্ড এ-ট্রেনিং ইনস্টিটিউট) আইন ভঙ্গকারী ও খাদ্যে ভেজালের সঙ্গে জড়িতদের শাস্তি বাড়ানোর উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। রোববার জাতীয় সংসদ অধিবেশনে লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। বিরোধী দল জাতীয় পার্টির এ কে এম মাঈদুল ইসলামের প্রশ্নের জবাবে মন্ত্রী আরও বলেন, বর্তমান গণতান্ত্রিক সরকার ভোক্তা সাধারণের মাঝে গুণগত মানসম্পন্ন ...

পিএসএলের ফাইনাল আয়োজনে তৈরি করাচি

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সর্বশেষ আসরের ফাইনাল হয়েছিল লাহোরে। অনেক পথ বেয়ে যা আয়োজন করে বিশ্বকে একটাই বার্তা দেয়ার লক্ষ্য ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি)। সেই বার্তাটি হলো- পাকিস্তান ক্রিকেটের জন্য নিরাপদ। নিরাপত্তা শঙ্কায় ফাইনালে উঠা দুই দলের সব বিদেশি খেলোয়াড় যেতে না চাইলেও, অনেক খেলোয়াড়ই আবার গিয়েছিলেন। লাহোরের পর ২০১৮ পিএসএলের ফাইনাল এবার করাচিতে আয়োজন করতে ...

২৫ ফেব্রুয়ারি শিক্ষা মন্ত্রণালয় ঘেরাও করবে ছাত্রজোট

নিজস্ব প্রতিবেদক: শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের পদত্যাগসহ তিন দফা দাবিতে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে প্রগতিশীল ছাত্র জোট। দাবি আদায়ে আগামী ২৫ ফেব্রুয়ারি শিক্ষা মন্ত্রণালয় ঘোরাও করারও ঘোষণা দেয়া হয়েছে। রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন প্রগতিশীল ছাত্রজোটের সমন্বয়ক গোলাম মোস্তাফা। এসময় উপস্থিত ছিলেন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি ...

ভোলায় সংস্কার হচ্ছে ৫ বধ্যভূমি

ভোলা প্রতিনিধি : ভোলায় ৩৪ লাখ টাকা ব্যয়ে ৫ বধ্যভূমির উন্নয়ন ও সংস্কারের কাজ শুরু করেছে সরকার। স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর (এলজিইডি) গত ১০ ডিসেম্বর টেন্ডার প্রক্রিয়া সম্পূর্ণ করেছে। পাঁচ বধ্যভূমি হলো ভোলা সদর উপজেলার যুগিরঘোল এলাকায় ওয়াপদার পিছনে অবস্থিত বধ্যভূমি, চরফ্যাশন মুক্তিযোদ্ধা মেমোরিয়াল, লালমোহন শহীদ আবদুল হামিদ মেমোরিয়াল ও শহীদ আবদুর রশিদ মেমোরিয়াল এবং বাংলাবাজার বধ্যভূমি। পৃথক মূল্য বিচারে ...

পাকিস্তানের মানবাধিকার কর্মী আসমা জাহাঙ্গীর আর নেই

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের মানবাধিকার কর্মী আসমা জাহাঙ্গীর আর নেই। ন্যায়ের পক্ষে সদা সোচ্চার থাকা আসমা রোববার লাহোরে মারা গেছেন। পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যমগুলো তার মৃত্যুর বিষয়টি জানিয়েছে। আসমা জাহাঙ্গীর বাংলাদেশের মুক্তিযুদ্ধে পাকিস্তান সেনাসেনাবাহিনীর ভূমিকার প্রশ্নেও সরব ছিলেন। তার বাবা গোলাম জিলানি মুক্তিযুদ্ধের পক্ষে অসামান্য অবদান রেখেছিলেন। বাংলাদেশ সরকার ২০১৩ সালে আসমার বাবাকে মুক্তিযুদ্ধে বদান রাখার স্বীকৃতি দেয়। এটি গ্রহণ করতে বাংলাদেশে এসেছিলেন ...