স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টিতে সর্বোচ্চ স্কোর গড়া ম্যাচেও জয়ের দেখা পেল না বাংলাদেশ। দাপুটে ব্যাটিংয়ে ২০ বল ও ৬ উইকেট হাতে রেখে ১৯৪ রানের লক্ষ্যে পৌঁছে যায় শ্রীলংকা। সৌম্য সরকার ও মুশফিকুর রহীমের দারুণ দু’টি হাফ সেঞ্চুরিতে ১৯৩ রানে সংগ্রহ করেছিল বাংলাদেশ দল। যা এ সংস্করণে টাইগারদের দলীয় সর্বোচ্চ রান। কিন্তু বোলারদের ছন্নছাড়া ও ধারহীন বোলিংয়ে সে রানই মামুলি হয়ে দাঁড়ালো। ...
সদ্য সংবাদ
মাত্র দুই হাজার টাকায় বিমান ভ্রমণ
নিজস্ব প্রতিবেদক: বিমান বাংলাদেশ এয়ারলাইনসে মাত্র দুই হাজার টাকায় ভ্রমণ করা যাবে। ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা সিলেট রুটে দুই হাজার টাকায় একজন যাত্রী ভ্রমণ করতে পারবেন। আসা-যাওয়ার ক্ষেত্রে একজন যাত্রীকে চার হাজার টাকা ব্যয় করতে হবে। অপ্রাপ্তবয়স্ক যাত্রীদের জন্য এই ভাড়ার ওপর ছাড়ও দেওয়া হয়েছে। ১ ফেব্রুয়ারি থেকে শুরু এই অফার চলবে ৩১ মার্চ পর্যন্ত। বিমানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ...
খাদ্য নিরাপত্তার জন্য গবেষণায় মনোনিবেশ করুন : রাষ্ট্রপতি
নিজস্ব প্রতিবেদক: একবিংশ সালের খাদ্য চাহিদা ও নিরাপত্তার কথা মাথায় রেখে গবেষণা পরিচালনা করতে কৃষি ও ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি আহবান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বৃহস্পতিবার বিকেলে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়টির প্রথম সমাবর্তনে নতুন গ্রাজুয়েটদের উদ্দেশে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা পুনর্গঠনে তোমাদের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। ...
প্রধানমন্ত্রী শনিবার দেশে ফিরছেন
নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে যাত্রাবিরতির পর শনিবার দেশে ফিরবেন। প্রধানমন্ত্রী ইতালি ও ভ্যাটিকান সিটিতে ৪ দিনব্যাপী সরকারি সফর শেষে বৃহস্পতিবার সকালে রোম থেকে দুবাই এসে পৌঁছেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সেখান থেকে টেলিফোনে বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংযুক্ত আরব আমিরাত (ইউএই)-এর রাজধানী আবুধাবিতে যাত্রাবিরতির পর শনিবার সন্ধ্যায় দেশে ফিরে আসবেন। তিনি বলেন, এর ...
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত দুই
নিজস্ব প্রতিবেদক: গোপালগঞ্জে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কলেজছাত্র ও প্রবাসী যুবক নিহত হয়েছেন। নিহত ওই দুই যুবক একই মোটরসাইকেলে ছিলেন। বৃহস্পতিবার বিকেলে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার রাতৈল হটিকালচার সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- গোপালগঞ্জ বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় কলেজের মাস্টার্সের ছাত্র কাশিয়ানী উপজেলার চাপ্তা গ্রামের মৃত আজিজুর রহমান শোভা মিনার ছেলে দীপু মিনা (২৫)। দীপুর প্রতিবেশী একই গ্রামের আক্কাস ...
নেপালে প্রধানমন্ত্রী দেউবার পদত্যাগ
আন্তর্জাতিক ডেস্ক: নেপালের প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা বৃহস্পতিবার পদত্যাগ করেছেন। যুগান্তকারী নির্বাচনের মাত্র দুই মাস পর তিনি পদত্যাগ করলেন। এর ফলে একটি নতুন কমিউনিস্ট সরকারের ক্ষমতা গ্রহণের পথ সুগম হলো। প্রধানমন্ত্রী হিসেবে দেউবা মাত্র আট মাস দায়িত্ব পালন করেন। তার তত্ত্বাবধানে ও নতুন সংবিধানের অধীনে অনুষ্ঠিত প্রথম নির্বাচনে কমিউনিস্ট জোট যুগান্তকারী বিজয় পায়। নেপালকে হিন্দু রাজতন্ত্র থেকে একটি গণতান্ত্রিক কাঠামোতে ...
শ্রীলঙ্কাকে ১৯৪ রনের লক্ষ্য দিয়েছে টাইগাররা
স্পোর্টস ডেস্ক: শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-২০তে রানের পাহাড় গড়লো বাংলাদেশ। সৌম্য সরকার এবং মুশফিকুর রহিমের ফিফটিতে ১৯৩ রান করে টাইগাররা। টি-২০তে এটিই বাংলোদেশের সর্বোচ্চ দলীয় ইনিংস। এরআগে টি-২০তে বাংলাদেশের সর্বোচ্চ ইনিংস ছিলো ১৯০। ২০১২ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে বেলফাস্টে ৫ উইকেট হারিয়ে এ রান তুলেছিলো টাইগাররা। আর লঙ্কানদের বিপক্ষে ২০১৩ সালে করা ১৮১ রানই ছিলো সর্বোচ্চ। উদ্বোধনী জুটিতেই ৪৯ রান জমা ...
রায়ের কপি পেলেন না খালেদা জিয়ার আইনজীবীরা
নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মামলার রায়ের সার্টিফায়েড কপি আজও (বৃহস্পতিবার) পেলেন না তার আইনজীবীরা। বিষয়টি নিশ্চিত করেছেন কারান্তরীণ খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া। তিনি বলেন, ‘কোর্টের পেশকার জানিয়েছেন মামলার রায়ের অর্ধেক কম্পেয়ার হয়েছে। বাকি অর্ধেক রবি-সোমবারের মধ্যে কম্পেয়ার করে দেয়া হবে।’ বিকেলে তিনি জানিয়েছিলেন, ‘সার্টিফায়েড কপি এখনও হাতে পাই নাই। কপি না নিয়া বাসায় যাইতাম না, ...
নির্বাচনের অনুকূল পরিবেশ তৈরির আহ্বান বিএনপির
নিজস্ব প্রতিবেদক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের অনুকূল পরিবেশ তৈরির জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি। বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের পক্ষে এ আহ্বান জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, ‘কোথায় নিয়ে গেছেন দেশটাকে? মিথ্যা মামলায় দেশনেত্রীকে সাজা দিয়েছেন। তাকে মুক্তি দিন। তারেক রহমানসহ দলের অন্যদের মিথ্যা মামলা প্রত্যাহার করুন। দেশে একটা ...
মনু হত্যা মামলায় শীর্ষ সন্ত্রাসী শাহাদাতসহ পাঁচজনের মৃত্যুদণ্ড বহাল
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুরের ১২ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মনির উদ্দিন মনু ওরফে মনু হাজী হত্যা মামলায় শীর্ষ সন্ত্রাসী শাহাদাতসহ পাঁচজনের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি ভবানী প্রসাদ সিংহ ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় ঘোষণা করেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বশির আহমেদ ও সহকারি অ্যাটর্নি জেনারেল নির্মল কুমার দাস। অন্যদিকে ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর