নিজস্ব প্রতিবেদক: শাহবাগ থানার মামলায় পাঁচদিনের রিমান্ড শেষে বৃহস্পতিবার রমনা থানায় নাশকতা ও পুলিশের কর্তব্যকাজে বাধা প্রদানের অভিযোগের একটি মামলায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী শিমুল বিশ্বাসকে আবারও পাঁচ দিনের রিমান্ডে দিয়েছেন আদালত। বেলা তিনটায় তাকে ঢাকা মহানগর হাকিম (সিএমএম) আদালতে হাজির করে ১০দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম ...
সদ্য সংবাদ
সুন্দরগঞ্জে ৫ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের বেতন-ভাতা স্থগিত
গাইবান্ধা প্রতিবেদক: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার চরাঞ্চলে ৫ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের বেতন-ভাতা স্থগিত করে দিয়েছেন উপজেলা শিক্ষা অফিসার। জানা গেছে, উপজেলার চরাঞ্চলে সরকারী প্রাথমিক বিদ্যালয় গুলোতে বদলী শিক্ষক দিয়ে পাঠদান ও শিক্ষা কার্যক্রম না থাকায় মানসম্মত প্রাথমিক শিক্ষা ভেস্তে যেতে বসায় খবরটি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ পায়। এ নিয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার দু-দফা তদন্ত করে এর সত্যতা খুঁজে পাওয়ায় ৫টি বিদ্যালয়ের ...
সৌম্যর ঝড়ো ব্যাটিংয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক: রানখরার কারণে বেশ কিছু দিন ধরেই সমালোচনার মুখে আছেন সৌম্য সরকার। তবে আজ শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে সমালোচকদের জবাবটা দারুণভাবেই দিচ্ছেন এই বাঁহাতি ওপেনার। সৌম্যর ঝড়ো ব্যাটিংয়ে ভর করে ৬ ওভার শেষেই বাংলাদেশের স্কোরবোর্ডে জমা হয়ে গেছে ৭১ রান। বাংলাদেশ হারিয়েছে ১টি উইকেট। ২২ বলে ৪৪ রান করে অপরাজিত আছেন সৌম্য। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে হেরে সময়টা এমনিতেই ...
ট্রাম্পের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুলবেন স্টেফানি
আন্তর্জাতিক ডেস্ক: প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের আইনজীবী মাইকেল কোহেন চুক্তি ভঙ্গ করেছেন। তাই ট্রাম্পের সঙ্গে যৌন সম্পর্কের বিষয়টি বাধাহীনভাবে ফাঁস করে দিতে চান পর্নো তারকা স্টেফানি ক্লিফোর্ড। পর্নো জগতে তিনি স্টর্মি ডানিয়েলস নামে পরিচিত। মাইকেল কোহেন স্বীকার করেছেন তিনি প্রেসিডেন্ট নির্বাচনের আগে ক্লিফোর্ডকে এক লাখ ৩০ হাজার ডলার পরিশোধ করেছিলেন ব্যক্তিগত অর্থ থেকে। ক্লিফোর্ড বলেছেন, তাদের মধ্যে যে গোপন চুক্তি ছিল ...
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক: ত্রিদেশীয় ওয়ানডে ফাইনাল ও টেস্ট সিরিজ হারের হতাশা ভুলে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি মিশনে বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথমটিতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারপ্রাপ্ত অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। আঙুলের চোটের কারণে টেস্ট সিরিজ মিস করেন সাকিব আল হাসান। ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে ইনজুরি আক্রান্ত হওয়ার পর থেকেই মাঠের বাইরে তিনি। টি-২০ সিরিজের শেষ ম্যাচে খেলা নিয়েও রয়েছে সংশয়। সাকিবের ...
লালমনিরহাটে ৩ দিনব্যাপী ইজতেমা শুরু
লালমনিরহাট প্রতিনিধি: বৃহস্পতিবার ফজরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে লালমনিরহাট শহরের কালেক্টরেট মাঠে শুরু হয়েছে ৩ দিনব্যাপী আঞ্চলিক ইজতেমা। তিন দিনের এ আঞ্চলিক ইজতেমা আগামী ১৭ ফেব্রুয়ারি শনিবার সকাল ১১টায় আখেরি মুনাজাতের মধ্য দিয়ে শেষ হবে। এদিকে ইজতেমা সফল করতে ধর্মপ্রাণ মুসল্লি ও আয়োজকরা কয়েক সপ্তাহ ধরে চেষ্টা করে প্রস্তুত করেছেন ইজতেমার মাঠ। এ মাঠ ছাড়াও পাশে রেলওয়ে সিপি স্কুল ...
পিএসজি-নেইমারকে হুঙ্কার ছুড়লেন রোনাল্ডো
স্পোর্টস ডেস্ক: ধারণা করা হচ্ছিল, দুদলের হবে হাড্ডাহাড্ডি লড়াই। তবে ম্যাচে তার বিন্দুমাত্র আলোকচ্ছটা দেখা যায়নি। চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ডের প্রথম লেগে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ৩-১ গোলে পিএসজিকে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। ২ গোল করেন জয়ের নায়ক ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ফিরতি লেগে পিএসজির মাঠ প্যারিসে আতিথেয়তা নেবে রিয়াল। তা মাঠে গড়াতে এখনও তিন সপ্তাহ বাকি। তার আগেই ফরাসি দল ও দলটির ...
বিএনপির নেতা সাখাওয়াতসহ তিন আইনজীবীর জামিন
নিজস্ব প্রতিবেদক: নাশকতা ও বিস্ফোরকদ্রব্য আইনের একটি মামলায় অভিযোগপত্র দেওয়ার আগ পর্যন্ত নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি সাখাওয়াত হোসেনসহ তিন আইনজীবীকে জামিন দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আনিসুর রহমানের আদালতে তাঁরা জামিনের আবেদন করলে আদালত শুনানি শেষে তা মঞ্জুর করেন। অন্য দুই আইনজীবী হলেন আনোয়ার হোসেন ও মোহাম্মদ আলী। সরকারি কৌঁসুলি ওয়াজেদ আলী খোকন জানান, নাশকতা ...
প্রশ্নফাঁস তদন্তে দুই কমিটি গঠন: হাইকোর্ট
নিজস্ব প্রতিবেদক: ২০১৮ সালের এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের তদন্ত করতে বিচার বিভাগীয় ও প্রশাসনিক দুটি কমিটি গঠন করে দিয়েছেন হাইকোর্ট। অধ্যাপক কায়কোবাদের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রশাসনিক কমিটি এবং ঢাকা জেলা ও দায়রা জজের নেতৃত্বে পাঁচ সদস্যের বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এক রিট আবেদনের শুনানি শেষে বৃহস্পতিবার বেলা ৩টার দিকে হাইকোর্টের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি ইকবাল ...
ফাঁস ঠেকাতে আসছে অটোমেটেড প্রশ্নপত্র পদ্ধতি
নিজস্ব প্রতিবেদক: প্রশ্নফাঁস ঠেকাতে অটোমেটেড প্রশ্নপত্র পদ্ধতিতে পরীক্ষা নেয়ার কথা ভাবছে শিক্ষা মন্ত্রণালয়। একটি কনট্রোল সিস্টেম থেকে এ প্রশ্ন পাঠানো হবে কেন্দ্রগুলোতে। প্রতিটি পরীক্ষার হলে থাকবে প্রশস্ত ডিজিটাল স্ক্রিন। সেখানে প্রশ্নপত্র ভেসে উঠবে। তা দেখে উত্তরপত্রে উত্তর লিখবে পরিক্ষার্থীরা। এ বিষয়ে বৃহস্পতিবার সচিবালয়ে সভাকক্ষে শিক্ষা সচিব সোহরাব হোসেন বলেন, ‘আমরা একটা বিষয়ে ভাবছি। কিন্তু নেটের অপর্যাপ্ততার কারণে তা বাস্তবায়নে অনিশ্চয়তা ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর