১৫ই জুন, ২০২৬ ইং | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১:০১

সদ্য সংবাদ

দেশে এখন বন্য আইন চলছে : মান্না

নিজস্ব প্রতিবেদক: অন্যদের জন্য সভা, সমাবেশ নিষিদ্ধ। অন্যদিকে যুবলীগ-ছাত্রলীগ পুলিশকে সহযোগিতার নামে মোটারসাইকেল শোভাযাত্রা করছে, দেশে বন্য আইন চলছে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্চে নাগরিক ছাত্র ঐক্য আয়োজিত ‘প্রশ্নপত্র ফাঁস, শিক্ষা, শিক্ষাঙ্গন’ শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি এসব কথা বলেন। মান্না বলেন, প্রশ্নপত্র ফাঁস কারা করছে সেটা সেদিন যখন ...

মোস্তাফিজের আঘাতে আট উইকেট নেই শ্রীলঙ্কার

স্পোর্টস ডেস্ক:  প্রথম ইনিংসে খুব একটা সুবিধা করতে না পারলেও স্বাগতিক বাংলাদেশকে মাত্র ১১০ রানে গুটিয়ে দিয়ে শ্রীলঙ্কান বোলাররা দারুণ সাফল্য ঘরে তুলেছেন। প্রথম ইনিংসে ১১২ রানের লিড নিয়ে শ্রীলঙ্কা তাদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে খুব একটা সুবিধা করতে পারেনি। দলীয় ১৯ রানের মাথায় প্রথম উইকেট হারিয়ে বসা শ্রীলঙ্কা ৮০ রানে হারায় তিন উইকেট। এর কিছুক্ষণ পর শ্রীলঙ্কা চা ...

একুশে পদক পাচ্ছেন হুমায়ুন ফরীদি ও ইলিয়াস কাঞ্চন

বিনোদন ডেস্ক: অভিনয়ে প্রয়াত হুমায়ুন ফরীদি ও সমাজসেবায় অভিনেতা ইলিয়াস কাঞ্চনসহ এবার মোট ২১ জন একুশে পদক পাচ্ছেন। বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরুপ দেশের ২১ জন বিশিষ্ট নাগরিককে ২০১৮ সালের একুশে পদক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, অভিনেতা হুমায়ুন ফরীদি (মরণোত্তর) এবং ইলিয়াস কাঞ্চনসহ ২১ জনের নাম ঘোষণা করেছে। প্রধানমন্ত্রী শেখ ...

সিরিয়ায় সরকারি বাহিনীর বিমান হামলায় নিহত ২২০

আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার রাজধানী দামেস্কের উপকণ্ঠে বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকা ইস্টার্ন ঘৌতায় দেশটির সরকারি বাহিনীর ৪ দিনের বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২২০ জনে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার সিরিয়ার পূর্বাঞ্চলেও ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়ে। মার্কিন নেতৃত্বাধীন জোট জানায়, সেখানে সরকারপন্থী কমপক্ষে ১শ যোদ্ধা নিহত হয়েছে। জোটের কুর্দি মিত্রদের ওপর চালানো হামলা প্রতিহত করতে গেলে তারা প্রাণ হারায়। ফলে দেখা যাচ্ছে, ওয়াশিংটন ও দামেস্কের ...

নরসিংদীর ঐতিহ্যবাহী তাঁত শিল্প বিলুপ্তির পথে

নিজস্ব প্রতিবেদক: নরসিংদী জেলার ঐতিহ্যবাহী হস্তচালিত তাঁত শিল্পের অবস্থা এখন খুবই করুণ। নরসিংদীর ঐতিহ্যবাহী তাঁত ও   তাঁতিদের এখন আর ভালো সময় যাচ্ছে না। যন্ত্রচালিত তাঁতের সঙ্গে টিকতে না পেরে বিলুপ্তির পথে শিল্পটি। অন্যদিকে সুতানাটার অভাব, পুঁজির অভাব ও মহাজনী শোষণ ইত্যাদির কারণ। এখনও যে কয়েকজন এ পেশাকে আঁকড়ে ধরে  আছেন, তাদের যুদ্ধ করতে হচ্ছে উচ্চমূল্যের কাঁচামাল আর কমতির দিকে থাকা ...

যশোর গন্তব্যে রিজেন্ট এয়ার ফ্লাইট চলাচল করবে ২০ ফেব্রুয়ারি

নিজস্ব প্রতিবেদক: আগামী ২০ ফেব্রুয়ারি থেকে যশোর গন্তব্যে ডানা মেলছে দেশের শীর্ষস্থানীয় বেসরকারি বিমানসংস্থা রিজেন্ট এয়ারওয়েজ। বৃহস্পতিবার বিমানসংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ঢাকা-যশোর-ঢাকা রুটে প্রতিদিন একটি করে ফ্লাইট চলাচল করবে। ৫০ আসনের বম্বার্ডিয়ার ড্যাশ-৮-কিউ ৩০০ উড়োজাহাজ চলবে এই রুটে। ফ্লাইটটি সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকা থেকে ছেড়ে রাত ৭টা ১০ মিনিটে যশোর পৌঁছাবে। সেখান থেকে ...

খালেদা জিয়াকে কারাগারে ঢুকিয়ে প্রধানমন্ত্রীর আত্মতৃপ্তি : রিজভী

নিজস্ব প্রতিবেদক: ক্ষমতাসীন দলের এমপি-মন্ত্রীদের বক্তব্যের সঙ্গে বিচারকের রায় হুবহু মিলে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ‘রায়ের পর প্রধানমন্ত্রীর উল্লাসই প্রমাণ করে, এটি বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে ফরমায়েসি রায়।’ শুক্রবার নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী এ মন্তব্য করেন। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরিশালে জনসভায় দাম্ভিকতা দেখিয়ে বললেন- কোথায় আজ বেগম ...

তৃতীয় উইকেট হারিয়ে শ্রীলঙ্কা করেছে ৮৭ রান

স্পোর্টস ডেস্ক: শ্রীলঙ্কার প্রথম ইনিংসে চারজন বাংলাদেশি বোলার বল করেছিলেন। দ্বিতীয় ইনিংসেও তাই। যাদের মধ্যে দুজন বাঁহাতি স্পিনার, আরেকজন বাঁহাতি পেসার। এই তিন বাঁহাতিই প্রথম ইনিংসে নিয়েছিলেন লঙ্কানদের দশ উইকেট। দ্বিতীয় ইনিংসে দুই বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক ও তাইজুল ইসলাম ইতোমধ্যে পেয়েছেন একটি করে উইকেট। এবার সেই বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানও নাম লিখেছেন উইকেট নেয়ার খাতায়। দলীয় ৮০ রানে তিনি সাজঘরে ...

প্রিমিয়ার লিগে মাশরাফির দানবীয় ব্যাটিংয়ে ফিফটি

স্পোর্টস ডেস্ক: মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে যখন শ্রীলঙ্কার বিপক্ষে ধুঁকছিল বাংলাদেশ তখন বিকেএসপিতে ঝড় তুলছিলেন মাশরাফি বিন মুর্তজা। রীতিমতো দানবীয় ব্যাটিংয়ে আগুণ ঝরালেন বাংলাদেশের ওয়ানডে সংস্করণের অধিনায়ক। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের এবারের আসরে আবাহনী লিমিটেডের দ্বিতীয় ম্যাচে খেলতে নেমে শুধু ঝড়ই তোলেননি দলকেও এনে দিয়েছেন সম্মানজনক পুঁজি। বাংলাদেশের মতই আবাহনীর বেশিরভাগ ব্যাটসম্যান ছিলেন এদিন ছিলেন ব্যর্থ। আট ...

খালেদা জিয়ার সঙ্গে পরিবারের সদস্যরা দেখা করবে আজ

নিজস্ব প্রতিবেদক: জিয়া অরফানেজ ট্রাস্ট  মামলায় সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করার অনুমতি পেয়েছে পরিবারের সদস্যরা। শুক্রবার দুপুর দুইটার পরে নাজিম উদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারে এই সাক্ষাৎ করবেন পরিবারের সদস্যরা। তবে কতজন দেখা করার সুযোগ পাচ্ছেন, তা জানা যায়নি। ঢাকার জেল সুপার জাহাঙ্গীর কবির  বলেন, ‘শুক্রবার বেগম খালেদা জিয়ার পরিবারের সদস্যরা দেখা করার আবেদন করেন। দুপুরে ...