১৫ই জুন, ২০২৬ ইং | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৯:০৩

সদ্য সংবাদ

সরকার গণবিচ্ছিন্ন হয়ে গেছে: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার ক্ষমতা আকড়ে ধরে রাখতে চাইছে। তারা গণবিচ্ছিন্ন হয়ে গেছে। এভাবে ক্ষমতা ধরে রাখতে রাখতে চাইলে বেশিদিন টিকতে পারবে না। আজ শনিবার রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে গণস্বাক্ষর অভিযানকালে এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, সরকার গনবিছিন্ন হয়ে হয়ে গেছে। এভাবে ক্ষমতা আকড়ে ধরে ...

চুয়াডাঙ্গায় আগুনে পুড়ল ১০ বাড়ি

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার খুদিয়াখালী গ্রামের আবাসিক প্রকল্প এলাকায় ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। শুক্রবার রাত পৌনে ২টার দিকে এই আগুন লাগে। অগ্নিকাণ্ডে আবাসিক প্রকল্পের কমপক্ষে ১০টি বাড়িঘর পুড়ে গেছে। এছাড়া কয়েক লাখ টাকার পাটকাঠিসহ মূল্যবান জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয়রা জানায়, শুক্রবার গভীর রাতে হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে ওই এলাকায়। অল্প কিছুক্ষণের মধ্যে আগুন চারদিক ছড়িয়ে পড়লে নিয়ন্ত্রণের ...

নোয়াখালীতে জেলা ছাত্রদলের সভাপতিসহ গ্রেফতার ৩

নিজস্ব প্রতিবেদক: নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতিসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সকাল ১০টার দিকে নোয়াখালী প্রেস ক্লাবের সামনে থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এরা হলেন- জেলা ছাত্রদলের সভাপতি নুরুল আমিন খান, নোয়াখালী পৌর বিএনপির ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফজল ও যুবদল কর্মী রবিউল ইসলাম। জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক লিয়াকত আলী খান জানান, সকালে জেলা প্রেসক্লাব চত্বরে বিএনপির ...

টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান গাপটিলের

স্পোর্টস ডেস্ক: স্বদেশী ব্রেন্ডন ম্যাককালামকে পেছনে ফেলে টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি রানের মালিক এখন নিউজিল্যান্ডের ওপেনার মার্টিন গাপটিল। ট্রান্স-তাসমান ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের পঞ্চম ম্যাচে আজ ১০৫ রানের ইনিংস খেলার পথে ছোট ফরম্যাটের সর্বোচ্চ রানের মালিক হন গাপটিল। ৭৩ ম্যাচের ৭১ ইনিংসে গাপটিলের রান এখন ২ হাজার ১৮৮। এত দিন এ তালিকার শীর্ষে থাকা নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ম্যাককালাম। ৭১ ম্যাচে ৭০ ইনিংসে ...

আওয়ামী লীগের পাতা ফাঁদে পা দেয়নি বিএনপি

নিজস্ব প্রতিবেদক: জিয়া ট্রাস্ট চ্যারিটেবল মামলার রায়ে সাজা হওয়া বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আওয়ামী লীগ সরকারের পাতা ফাঁদে পা দেয়নি বিএনপি, এমনটাই মনে করেন দলের শীর্ষ নেতারা। তবে বিএনপি’র এমন মন্তব্যকে উড়িয়ে দিয়ে আওয়ামী লীগের শীর্ষ নেতারা বলছেন, সরকার কারো জন্য ফাঁদ পাতেনি, ফাঁদে পড়েওনি। বরং দুর্নীতির পক্ষে আন্দোলনে নেমে বিএনপি দুর্নীতিবাজ দল হিসেবে প্রমাণিত হয়েছে বলেও ...

মানবতাবিরোধী অপরাধে দোষী হতে পারেন সু চি

আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারের রাখাইন রাজ্যে সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গাদের বিরুদ্ধে পদ্ধতিগত নিধনযজ্ঞে দেশটির নেত্রী অং সান সু চি’র সহযোগিতা থাকতে পারে। এ জন্য তিনি মানবতাবিরোধী অপরাধে অপরাধীও হতে পারেন। একইসঙ্গে রোহিঙ্গা নিধনযজ্ঞ বন্ধে ব্যর্থতার জন্য তাকে আন্তর্জাতিক আদালতে বিচারের মুখোমুখি করার অনেক যুক্তিও রয়েছে। জাতিসংঘ নিযুক্ত মিয়ানমারের মানবাধিকার বিষয়ক বিশেষ দূত ইয়াংহি লি যুক্তরাজ্যের টেলিভিশন চ্যানেল ফোরকে দেওয়া এক সাক্ষাৎকারে এ ...

শাহ আমানতে ধাপে ধাপে অনিয়ম দুর্নীতি

নিজস্ব প্রতিবেদক: শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবায় ধাপে ধাপে অনিয়ম ও দুর্নীতি হচ্ছে। সিভিল এভিয়েশন, ইমিগ্রেশন ও কাস্টমস খাতে সবচেয়ে বেশি দুর্নীতির শিকার হচ্ছে যাত্রীরা। এ বিমানবন্দরে যাত্রী সংখ্যা ও ফ্লাইট বাড়লেও অবকাঠামো ও জনবল সঙ্কট প্রকট। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এক গবেষণা প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরেছেন। টিআইবি বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধ, সেবার মান ও তদারকি বৃদ্ধিসহ ১৩ দফা ...

সীমান্তে মিয়ানমারের অতিরিক্ত সৈন্য সমাবেশ, বাংকার খনন

দৈনিক দেশজনতা অনলাইন ডেস্ক:  সীমান্তের ওপাশে মিয়ানমারের অতিরিক্ত সৈন্য সমাবেশ, নতুন করে বাংকার খনন, রাতে ফাঁকা গুলিবর্ষণের ঘটনায় শূন্যরেখায় আশ্রিত রোহিঙ্গা ও স্থানীয় গ্রামবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শুক্রবার সকালে রেডক্রিসেন্ট সোসাইটির কর্মীরা শূন্যরেখায় আশ্রিত রোহিঙ্গাদের স্থানান্তরের আশ্বাস দিয়ে তাদেরকে মানসিকভাবে প্রস্তুতি নেওয়ার কথা বললেও এসব রোহিঙ্গারা যেকোন মুহূর্তে শূন্যরেখা থেকে চলে আসতে পারে বলে জানিয়েছেন স্থানীয় চেয়ারম্যান একে জাহাঙ্গীর ...

চীনে বর্জ্য কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক: চীনে একটি বর্জ্য প্রক্রিয়াকরণ কারখানায় অগ্নিকাণ্ডে অন্তত নয়জন নিহত হয়েছে। এ ছাড়া আহত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দেশটির সরকারি বার্তা সংস্থা সিনহুয়ার বরাত দিয়ে রয়টার্স এক প্রতিবেদনে এ খবর দিয়েছে। শনিবার ভোরে দেশটির গুয়াংডং প্রদেশের কিয়াংইউয়ান শহরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবরে বলা হয়েছে, পুলিশ এ ঘটনায় একজনকে আটক করেছে। সেইসঙ্গে চলছে তদন্ত। এর বাইরে বিস্তারিত কিছু ...

খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির গণস্বাক্ষর কর্মসূচি শুরু

নিজস্ব প্রতিবেদক: বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে গণস্বাক্ষর অভিযান কর্মসূচি শুরু করেছে দলটি। নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে শনিবার সকালে কেন্দ্রীয় এ কর্মসূচির উদ্বোধন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সারাদেশে একযোগে এ কর্মসূচি চলবে। গত বৃহস্পতিবার দুপুরে খালেদা জিয়ার মুক্তির দাবিতে তিন দিনের কর্মসূচি ঘোষণা করে বিএনপি। কর্মসূচি অনুযায়ী শনিবার ঢাকা মহানগরসহ সারাদেশে এ গণস্বাক্ষর অভিযান শুরু হয়েছে। ...