১৫ই জুন, ২০২৬ ইং | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৬:৫৮

সদ্য সংবাদ

চাপের পরও অটুট বিএনপি

নিজস্ব প্রতিবেদক: সাংগঠনিক কার্যক্রমে বেগম খালেদা জিয়ার অনুপস্থিতির পরও সব সংশয় উড়িয়ে দিয়ে বিএনপিতে এখন আরো বেশি ঐক্য পরিলক্ষিত হচ্ছে। যেকোনো প্রয়োজনে কিংবা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সিনিয়র নেতারা বসছেন একত্রে। পরামর্শ নিচ্ছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। মাঠে থেকে নেতারাই এগিয়ে নিচ্ছেন চেয়ারপারসনের মুক্তির দাবিতে ঘোষিত সব কর্মসূচি। সিনিয়র নেতারা বলেছেন, বিএনপি এখন যেকোনো সময়ের চেয়ে বেশি ঐক্যবদ্ধ। ক্ষমতাসীনরা তাদের চাপে ...

মিয়ানমার জেনারেলের ওপর কানাডার অবরোধ

আন্তর্জাতিক ডেস্ক: রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের সেনাবাহিনীর মেজর জেনারেল মং মং সোয়ের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে কানাডা। শুক্রবার সিবিসি নিউজকে এ তথ্য জানিয়েছেন কানাডার পররাষ্ট্রমন্ত্রী চিরিস্টিয়া ফ্রিল্যান্ড। রাখাইনে রোহিঙ্গাদের ওপর হামলা, নির্যাতন ও হত্যায় নেতৃত্ব দেয়ার জন্য কানাডার নতুন বিদেশি মানবাধিকার আইন অনুযায়ী এ নিষেধাজ্ঞা জারি করা হয়। এই অবরোধের কারণে কানাডায় কোনও অর্থ লেনদেন বা সেখানে ভ্রমণ করতে পারবেন না ...

ছয় মাস লাগতে পারে আট হাজার রোহিঙ্গা ফিরতে: সাখাওয়াত

নিজস্ব প্রতিবেদক: গণহত্যা ও নির্যাতনের মুখে বাংলাদেশে এসে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের মিয়ানমার সরকার সহসাই ফেরত নেবে না বলে মন্তব্য করেছেন নিরাপত্তা বিশ্লেষক ও সাবেক নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। তিনি বলেন, মিয়ানমার যে আট হাজার ৩২ জন রোহিঙ্গা ফেরত নেবে বলেছে, সেটা আমি মোটেও বিশ্বাস করি না। এই আট হাজার যেতে যেতে হয়তো আরও ছয় মাস লাগবে। ...

দিজনের বিপক্ষে মোনাকোর উড়ন্ত জয়

স্পোর্টস ডেস্ক: ফ্রেঞ্চ লিগ ওয়ানে বড় জয় পেয়েছে মোনাকো। নিজেদের মাঠে প্রতিপক্ষ দিজনকে ৪-০ গোলে হারিয়েছে পয়েন্ট টেবিলে দুইয়ে থাকা দলটি। শুক্রবার রাতে ম্যাচের ১৩ মিনিটেই গোল করে দলকে এগিয়ে নেন কেইট বালদে। এরপর আর কোনো গোল না হওয়ায় ১-০ তে এগিয়ে থেকে বিরতিতে যায় মোনাকো। বিরতি থেকে ফিরে দিজনকে আরো চেপে ধরে মোনাকো। ম্যাচের ৬৯ মিনিটে স্পট কিকে লিড ...

নেইমারের পাশে দাঁড়ালেন কোচ এমরি

স্পোর্টস ডেস্ক: বুধবার সান্তিয়াগো বার্নাব্যুতে দুর্দান্ত উড়তে থাকা পিএসজিকে মাটিতে নামিয়ে এনেছে রিয়াল মাদ্রিদ। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলর প্রথম লেগে জিদানের শিষ্যদের কাছে ১-৩ ব্যবধানে হেরেছেন নেইমাররা। আগ্রাসী রোনালদোর আভায় এদিন ম্লানই ছিলেন বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার নেইমার। আর ম্যাচ হারের পর ব্রাজিলিয়ান এ সেনসেশনকে নিয়ে বইছে সমালোচনার ঝড়। কেউ কেউ তো বলেই দিয়েছেন নেইমার এখনো মেসি-রোনালদোর মানের হয়ে ...

নাদালকে সরিয়ে রেকর্ড গড়ে শীর্ষে ফেদেরার

স্পোর্টস ডেস্ক: বয়স যত বাড়ছে, ততই যেন আরও ক্ষুরধার হয়ে উঠছেন রজার ফেদেরার। দেখাচ্ছেন একের পর এক চমক। এবার হাতেনাতে সেই চমকের স্বীকৃতি পেলেন টেনিস কোর্টের রাজা। বিশ্ব টেনিস র‌্যাংকিংয়ের পুরুষ এককে চিরপ্রতিদ্বন্দ্বী রাফায়েল নাদালকে সরিয়ে শীর্ষে উঠলেন তিনি। এই নিয়ে সবচেয়ে বেশি বয়সে র‌্যাংকিংয়ে শীর্ষে ওঠার রেকর্ডও গড়লেন সুইস তারকা। রটারডাম ওপেনের কোয়ার্টার ফাইনালে রবিন হ্যাসকে হারিয়ে র‌্যাংকিংয়ের সিংহাসন ...

কাতারের ওপর অবরোধ ব্যর্থ হয়েছে: আল থানি

আন্তর্জাতিক ডেস্ক: কাতারের ওপর জিসিসিভুক্ত দেশগুলোর অবরোধ ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন কাতারের আমির তামিম বিন হামাদ আল থানি। শুক্রবার জার্মানির মিউনিখে এক নিরাপত্তা সম্মেলনে যোগ দিয়ে এ মন্তব্য করেন তিনি। মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি’র এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। সন্ত্রাসবাদে সমর্থনের অভিযোগ এনে সৌদি আরবের নেতৃত্বে কয়েকটি দেশ গত বছরের জুনে কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। দেশগুলোর ...

দ্বিতীয় টি-টোয়েন্টিতেও নেই সাকিব

স্পোর্টস ডেস্ক: শ্রীলংকার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে দর্শক সারিতে বসে দলের হার দেখতে হয়েছে সাকিব আল হাসানকে। দ্বিতীয় ম্যাচেও তাকে দর্শক হয়ে থাকতে হচ্ছে। লংকানদের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টির জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথম টি-টোয়েন্টির দলই অপরিবর্তিত রাখা হয়েছে। বাঁ হাতের আঙুলের চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় ফেরানো হয়নি এই ফরম্যাটের নিয়মিত অধিনায়ক সাকিবকে। ফলে ...

সেঞ্চুরির পর ব্যর্থ আশরাফুল

স্পোর্টস ডেস্ক: আজ ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ১৯তম ম্যাচে ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে গাজি গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে লড়ছে কলাবাগান ক্রীড়া চক্র। টসে হেরে ব্যাট করতে নেমে শুরুতে মাত্র ৮ রান করে আউট হয়েছেন মোহাম্মদ আশরাফুল। এর আগের ম্যাচে প্রাইম দোলেশ্বরের বিপক্ষে দারুণ সেঞ্চুরি করেছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক আশরাফুল। কিন্তু আজ ব্যাট হাতে ব্যর্থ এই ব্যাটসম্যান। এইদিন শুরুতেই ...

ঠাকুরগাঁওয়ে বিএনপির গণস্বাক্ষর গ্রহণ

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সাধারণ মানুষের কাছ থেকে গণস্বাক্ষর গ্রহণ করেছে জেলা বিএনপি। শনিবার সকাল ১১টায় জেলা বিএনপির কার্যালয়ে বিএনপির নেতাকর্মীরা গণস্বাক্ষর দেওয়ার মাধ্যমে এ কর্মসূচি শুরু করে। এসময় জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীনসহ জেলা, উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরাসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে নেতাকর্মীরা ...