১৫ই জুন, ২০২৬ ইং | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৬:৪৮

সদ্য সংবাদ

মংলা বন্দরের রাজস্ব বেড়েছে

নিজস্ব প্রতিবেদক: মংলা বন্দর থেকে রাজস্ব আহরণের পরিমাণ বেড়েছে বলে মন্তব্য করেছেন মংলা বন্দর কর্তৃপক্ষের প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা মো. সিদ্দিকুর রহমান। তিনি জানান, চলতি ২০১৭-১৮ অর্থবছরের প্রথম সাত মাসে (জুলাই-জানুয়ারি) মংলা বন্দরে জাহাজ ভিড়েছে ৪৬৩টি, যা গত অর্থবছরের (২০১৬-১৭) একই সময়ের তুলনায় ৮৪টি বেশি। উল্লিখিত সময়ে বন্দরে পণ্য হ্যান্ডলিং হয়েছে ৫৮ লাখ ৯৮ হাজার টন, যা বছরওয়ারি হিসাবে ১৩ লাখ ৫৩ ...

ফ্লোরিডায় স্কুলে বন্দুক হামলার স্বীকারোক্তি দিয়েছে ক্রুজ

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার হাই স্কুলে গুলি চালিয়ে ১৭ জনকে হত্যার ঘটনায় আটক নিকোলাস ক্রুজ পুলিশের কাছে স্বীকারোক্তি দিয়েছেন। ১৯ বছর বয়সী এই তরুণ বুধবার স্কুল ছুটির কিছু সময় আগে মার্জরি স্টোনম্যান ডগলাস হাই স্কুলে ঢুকে এলোপাতাড়ি গুলি চালিয়ে এই হত্যাকাণ্ড চালায়।-খবর বিবিসি অনলাইনের। ঘটনার কিছু সময় পরই ক্রুজ আটক হন। বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করা হলে সেখানেই পুলিশ তার স্বীকারোক্তির কথা ...

সোমবারই চালু হচ্ছে ফোর-জি

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : আগামী ২০ ফেব্রুয়ারি ফোর জি’র চূড়ান্ত লাইসেন্স দেয়ার কথা থাকলেও একদিন এগিয়ে অর্থাৎ ১৯ ফেব্রুয়ারি (সোমবার) চূড়ান্ত লাইসেন্স দেয়া হচ্ছে। লাইসেন্স দেয়ার সাথে সাথেই অপারেটরগুলো চালু করতে পারবে ফোর-জি। তবে সব গ্রাহকই ১৯ তারিখ থেকে ফোর-জি সেবা পাবে না। শনিবার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ এসব তথ্য নিশ্চিত করেছেন। এ বিষয়ে ...

আজ ফিরছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: ইতালির রোমে জাতিসংঘের কৃষি উন্নয়ন তহবিলের (আইএফএডি) গভর্নিং কাউন্সিলের সভায় অংশগ্রহণ শেষে আজ শনিবার দেশে ফিরছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে তিনি ভ্যাটিকান সফর করেন। পরে বৃহস্পতিবার সকালে রোম থেকে আবুধাবি পৌঁছে সেখানে যাত্রাবিরতি করেন। পোপ ফ্রান্সিস ও আইএফএডির প্রেসিডেন্ট গিলবার্ট এফ হংবোর আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে গত রোববার রোম পৌঁছেন প্রধানমন্ত্রী। সোমবার সকালে ভ্যাটিকান সফর করে ...

কোহলির সেঞ্চুরিতে শেষটাও রাঙাল ভারত

স্পোর্টস ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজে হারের পর ওয়ানডের শুরুতেই উড়ন্ত ফর্মে ছিল ভারত। সিরিজের মাঝপথে প্রোটিয়া তারকা খেলোয়াড়দের ইনজুরির সুযোগে আরও বেপরোয়া হয়ে উঠে সফরকারী দলটি। ওয়ানডেতে সিরিজ জেতা হয়েছে আগেই। এবার সবশেষ ওয়ানডেতে জিতে ছয় ম্যাচ সিরিজে ৫-১ ব্যবধানে এগিয়ে থেকে শেষ করেছে টিম ইন্ডিয়া। দক্ষিণ আফ্রিকার মাটিতে আরও একটি কোহলিময় জয় পেল ভারত। সেঞ্চুরিয়নে টস জিতে ভারতের ...

অপরিবর্তিত দল নিয়েই দ্বিতীয় টি-টোয়েন্টির বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: সাকিব আল হাসানকে নিয়ে সংশয়টা ছিল টি-টোয়েন্টি সিরিজ শুরু হওয়ার আগ থেকেই। প্রথম ম্যাচের দলে থাকলেও নিয়মিত অধিনায়ককে শেষ পর্যন্ত ছিটকে যেতে হয় চোট থেকে সেরে না ওঠায়। এবার শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টির দলেই নেই বিশ্বসেরা অলরাউন্ডার। ১৬ সদস্যের দল রয়েছে অপরিবর্তিতই। সাকিবকে দলের বাইরে রেখেই  দ্বিতীয় ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বিসিবি। তামিম ইকবাল আর মুশফিকুর রহিমের ...

সাতক্ষীরা জেলা বিএনপির সভাপতি গ্রেফতার

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা বিএনপির সভাপতি রহমাতুল্লাহ পলাশকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে শহরের কাটিয়া নিজস্ব বাসভবন থেকে সদর থানা পুলিশ তাকে গ্রেফতার করে। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশ রহমাতুল্লাহ পলাশের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে গাড়ি পোড়ানোসহ একাধিক মামলা রয়েছে বলেও ওসি জানান। দৈনিকদেশজনতা/ আই ...

বেইজিংয়ের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিতে হবে: মার্কিন কর্মকর্তা

আন্তর্জাতিক ডেস্ক: চীনের বিরুদ্ধে সম্ভাব্য যুদ্ধের জন্য আমেরিকাকে প্রস্তুতি নিতে হবে বলে মন্তব্য করেছেন মার্কিন নৌবাহিনীর একজন শীর্ষস্থানীয় কর্মকর্তা। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মোতায়েন মার্কিন নৌবাহিনীর কমান্ডার অ্যাডমিরাল হ্যারি হ্যারিস মার্কিন কংগ্রেসের এক শুনানিতে এ মন্তব্য করেন। তিনি বলেন, দক্ষিণ চীন সাগরের ওপর আধিপত্য বিস্তারের সুস্পষ্ট অভিপ্রায় দেখাচ্ছে বেইজিং। কাজেই চীনের সঙ্গে সংঘাত অনিবার্য হয়ে উঠছে। মার্কিন কংগ্রেসের সশস্ত্র বাহিনী বিষয়ক ...

৮ দিনেও রায়ের কপি না দেয়া ‘পরিকল্পিত’: ফখরুল

নিজস্ব প্রতিবেদক: জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায়ের অনুলিপি আট দিনেও না দেয়াটা সরকারের ‘পরিকল্পিত’ বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে তিনি সাংবাদিকদের একথা বলেন। এর আগে আইনজীবীদের সঙ্গে বৈঠক করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন এবং রায়ের অনুলিপি দেয়া নিয়ে ইচ্ছাকৃতভাবে ধূম্রজাল সৃষ্টি করা হয়েছে। বৈঠকে আমরা ...

রোহিঙ্গাদের গণহত্যার পরে ধামাচাপা দেয়ার চেষ্টা: ওয়াশিংটন পোস্ট

দৈনিক দেশজনতা অনলাইন ডেস্ক:  মিয়ানমারের উত্তর রাখাইনের উপকূলীয় গ্রাম ইন দিন। বৌদ্ধ ও রোহিঙ্গা মুসলিমরা বছরের পর বছর ধরে পাশাপাশি বসসাব করে আসছে। গ্রামবাসীরা বঙ্গোপসাগার থেকে মাছ আহরণ ও মাঠে ধান চাষ করতেন। কিন্তু গত বছরের ২ সেপ্টেম্বর ইন দিনে যা ঘটেছে, তা মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর রোহিঙ্গাদের বিরুদ্ধে যুদ্ধের সবচেয়ে বেদনায়দায়ক ক্রান্তিকাল। পুরো পৃথিবীকে যা ব্যথিত করে তুলেছে। সেদিন ১০ ...