১৫ই জুন, ২০২৬ ইং | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৬:৪৯

সদ্য সংবাদ

মন্ত্রিসভা থেকে অবসরে যাওয়ার ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বর মাসে মন্ত্রিসভা থেকে অবসরে যাওয়ার ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এর আগে আগামী সংসদ নির্বাচনে প্রার্থী হতেও অনাগ্রহ প্রকাশ করেছিলেন দেশের হয়ে সর্বোচ্চ বাজেট দেওয়া প্রবীণ এই রাজনীতিবিদ। শনিবার রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে অগ্রণী ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলনে তিনি অবসরে যাওয়ার ঘোষণা দেন। এসময় অর্থমন্ত্রী বলেন, ‘বহুদিন এক জায়গায় থাকলে পচন আসে। তাই ...

সিরাজগঞ্জে মদ তৈরির উপকরণসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের কামারখন্দে দেশীয় চোলাই মদ ও তৈরির উপকরণসহ সুশীল চন্দ্র রবিদাস (৩৫) ও মিঠুন চন্দ্র রবিদাস (২৫) নামের দুইজনকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ওবায়দা। আটকরা হলেন- উপজেলার বলরামপুর গ্রামের মৃত মঙ্গল চন্দ্র রবিদাসের ছেলে সুশীল চন্দ্র রবিদাস (৩৫) ও সুশীলের ভাতিজা সুনীল চন্দ্র রবিদাসের ছেলে মিঠুন চন্দ্র রবিদাস ...

কসোভোর সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন বাংলাদেশর

নিজস্ব প্রতিবেদক: ইউরোপের দেশ কসোভোর সাথে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে বাংলাদেশ। আজ কসোভোর স্বাধীনতার ১০ বছর পূর্তিকে সামনে রেখে বাংলাদেশ দেশটির সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের আনুষ্ঠানিকতা সম্পন্নের উদ্যোগ নিল। গত বছর ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ কসোভোকে সরকারিভাবে স্বীকৃতি দেয়। বাংলাদেশ ও কসোভোর মধ্যে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক স্থাপন বিষয়ে যৌথ বিবৃতি সাক্ষরিত হয়েছে। গতকাল নিউ ইয়র্কে বাংলাদেশ মিশনে জাতিসঙ্ঘে নিযুক্ত বাংলাদেশের ...

মালয়েশিয়াগামী যাত্রীর জুতায় মিলল বিপুল বৈদেশিক মুদ্রা

নিজস্ব প্রতিবেদক: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণ সৌদি রিয়াল ও মালয়েশিয়ান রিঙ্গিতসহ কামরুল ইসলাম নামে এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা। শনিবার দুপুরে শুল্ক গোয়েন্দা মহাপরিচালক (ডিজি) ড. মইনুল খান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, শুক্রবার রাতে ওডি-১৬৫ ফ্লাইটে ঢাকা থেকে মালয়েশিয়া যাচ্ছিলেন ওই যাত্রী। গোপন সংবাদের ভিত্তিতে তাকে নজরদারিতে রাখা হয়। তিনি আরো বলেন, বোর্ডিং সম্পন্ন করলে শুল্ক গোয়েন্দার ...

ইথিওপিয়ায় জরুরি অবস্থা জারি

আন্তর্জাতিক ডেস্ক : প্রধানমন্ত্রী হেইলএমারিয়াম ডেসালেং অপ্রত্যাশিতভাবে পদত্যাগ করার মাত্র এক দিনের মাথায় শুক্রবার ইথিওপিয়ায় দেশজুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে। দেশটির জাতীয় সম্প্রচারমাধ্যমে প্রচারিত এক বিবৃতিতে বলা হয়েছে, সরকারবিরোধী বিক্ষোভ দমনে জরুরি অবস্থা জারি করা প্রয়োজন হয়ে পড়েছিল। তবে কতদিন স্থায়ী হবে এবং জরুরি অবস্থায় কী কী বিধিনিষেধ আরোপ থাকবে, সে সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয়নি বিবৃতিতে। গত কয়েক ...

কোটা প্রথা সংস্কারের দাবিতে ঢাবিতে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিতে প্রবেশের কোটা প্রথা সংস্কারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বিক্ষোভ করেছেন কোটাবিরোধী চাকরিপ্রার্থীরা। বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। শনিবার বেলা ১১টার দিকে রাজধানীর শাহবাগে জড়ো হন আন্দোলনকারীরা। সেখান থেকে তারা টিএসসিতে যান। পরে তারা রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। এসময় কোটাবিরোধীরা সড়ক অবরোধ করে রাখলে শাহবাগ, টিএসসি ও ...

সাতক্ষীরায় বিএনপির সভাপতিসহ গ্রেফতার ৫৫

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা জেলা বিএনপির সভাপতি রহমাতুল্লাহ পলাশসহ বিভিন্ন মামলার ৫৫ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। সদর থানার ওসি মারুফ আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে শহরের কাটিয়ায় রহমাতুল্লাহ পলাশের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে গাড়ি পোড়ানোসহ একাধিক মামলা রয়েছে। জেলা পুলিশের বিশেষ শাখার উপ-পরিদর্শক মিজানুর ...

কুষ্টিয়ায় হঠাৎ বেড়েছে চালের দাম

অর্থনৈতিক প্রতিবেদক: কুষ্টিয়ার মোকামে মিনিকেট চাল কেজি প্রতি দুই টাকা বাড়িয়েছে মিল মালিকরা। আর ভোক্তা পর্যায়ে প্রভাব পড়েছে কেজি প্রতি তিন টাকা। গত বুধবার থেকে হঠাৎ করে চালের দাম বেড়ে যাওয়ায় হোঁচট খাচ্ছেন ভোক্তারা। শনিবার কুষ্টিয়া পৌরবাজারে চাল কিনতে যান শহরের আড়ুয়াপাড়া এলাকার বাসিন্দা আকরাম হোসেন। তিনি বলেন,গত রোববারও ২০ কেজি ওজনের বস্তা কিনেছিলেন ৬০ টাকা কেজি দরে। সেই একই ...

কম দামের আইফোন আসছে

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: এবছর বাজারে আসছে নতুন তিন আইফোন। ফোন তিনটি আলাদা আলাদা স্বাতন্ত্র বহন করবে। এর মধ্যে একটি ফোন হবে বড় ডিসপ্লের এতে থাকবে ৬.১ ইঞ্চির ডিসপ্লে। এই ফোন তিনটির দাম হবে আগের আইফোনগুলোর চেয়ে কম। কেজিআই সিকিউরিটিস জানিয়েছে, অ্যাপলের নতুন ফোন হবে ‘অ্যাফ্রোডেবল প্রাইজে’র। কেজিআই আরও জানিয়েছে, অ্যাপল চাইছে ১ কোটি আইফোন বিক্রি করতে। বিশেষ করে অ্যাপলের টার্গেট ...

মানুষকে বেইজ্জত করেছে সরকার: কর্নেল অলি

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সাজা দিয়ে নির্জন কারাগারে পাঠিয়ে দেশের মানুষকে বেইজ্জত করেছে সরকার এমন মন্তব্য করে কর্নেল অলী আহমেদ বলেন, খালেদা জিয়াকে যেখানে রাখা হয়েছে সেটি তাঁর জন্য নয়। তাঁর সঙ্গে যে অন্যায় করা হয়েছে এর জবাব দেশের মানুষ একদিন দিবে। শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন লিবারেল ডেমোক্রেটিক ...