১৫ই জুন, ২০২৬ ইং | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৯:০৪

সদ্য সংবাদ

দারুল আরকাম মাদ্রাসায় যোগ দিলেন সহস্রাধিক ‘কওমি আলেম’

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে প্রথমবারের মতো একসঙ্গে এক হাজার ১০ জন কওমি আলেম সরকারি চাকরিতে যোগ দিলেন। মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৬ষ্ঠ পর্যায়) প্রকল্পের আওতায় পরিচালিত এক হাজার ১০টি দারুল আরকাম মাদ্রাসায় শিক্ষকতা করবেন তারা। কওমি সনদের সরকারি স্বীকৃতির পর একসঙ্গে এতো সংখ্যক কওমি আলেম প্রথমবারের মতো সরকারি চাকরিতে যোগ দিলেন।এছাড়া এসব মাদ্রাসায় আরও এক হাজার ১০ জন আলিয়ার আলেম ...

সীতাকুন্ডে ৮’শ পিস ইয়াবাসহ আটক ১

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের সীতাকুন্ডে ৮’শ পিচ ইয়াবাসহ সাইফুল ইসলাম (২৪) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। গত সোমবার দুপুরে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাক্কা মসজিদ এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে আটক করা হয়েছে। সে কক্সবাজার জেলার টেকনাফ থানার হোয়াইকং ইউনিয়নের লম্বাবিল এলাকার নুরুল ইসলামের পুত্র। বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আহসান হাবীব বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কের পাক্কা ...

নিদাহাস ট্রফি টি-২০ সিরিজ: কাল মুখোমুখি শ্রীলংকা ও ভারত

 স্পোর্টস ডেস্ক:  তারুণ্যনির্ভর দল নিয়ে আগামীকাল ত্রিদেশীয় নিদাহাস ট্রফি টি-২০ সিরিজের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হচ্ছে স্বাগতিক শ্রীলংকা ও সফরকারী ভারত। জয় দিয়ে আসর শুরু করাই প্রধান লক্ষ্য দু’দলের। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে আগামীকাল টুর্নামেন্টের প্রথম ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়। টুর্নামেন্টের আরেক দল বাংলাদেশ। আগামী ৮ মার্চ ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের মিশন শুরু করবে সাকিববিহীন বাংলাদেশ।শক্তিমত্তার দিক ...

বাংলাদেশি শ্রমিক নিয়োগে ফের কুয়েতের নিষেধাজ্ঞা

 নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশি শ্রমিকদের ওপর ফের নিষেধাজ্ঞা জারি করেছে কুয়েত। আবাসন পারমিট নিয়ে নীতি লঙ্ঘনকে এই নিষেধাজ্ঞার পেছনে বড় কারণ হিসেবে দেখানো হয়েছে। আজ সোমবার কুয়েতের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ খালিদ আল জারাহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এই আদেশ জারি করেন এবং সেটা অনুসরণ করার জন্য আদেশ দেন।নিরাপত্তা বাহিনীর এক সূত্র জানায়, সম্প্রতি বাংলাদেশ থেকে শ্রমিক নেয়ার প্রতি নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর মানবপাচারকারীদের অনিয়ম ...

‘জুনের মধ্যে সড়ক-মহাসড়কের খানাখন্দ মেরামত’

নিজস্ব প্রতিবেদক: ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়কগুলো এখন মেরামতের কাজ চলছে জানিয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম বলছেন, আগামী জুন মাসের মধ্যে সারা দেশের সড়ক-মহাসড়কের খানাখন্দ মেরামত করা হবে। আজ সোমবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভা কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অধীন সড়ক ও জনপথ অধিদফতরের রক্ষণাবেক্ষণ কর্মসূচি এবং চলমান উন্নয়ন প্রকল্প ...

মুদ্রা পাচারের অভিযোগে ৩ জনের বিরুদ্ধে দুদকের অভিযোগ অনুমোদন

নিজস্ব প্রতিবেদক: একুশে টেলিভিশনের (ইটিভি) সাবেক চেয়ারম্যান আবদুস সালামসহ তিনজনের বিরুদ্ধে মুদ্রা পাচার মামলার অভিযোগপত্র অনুমোদন দিয়েছেন দুর্নীতি দমন কমিশন (দুদক)। দীর্ঘ তদন্ত শেষে আজ সোমবার দুপুরে কমিশন ওই অভিযোগপত্রের অনুমোদন দিয়েছে বলে জানিয়েছেন দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য। মামলাটির তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক সামছুল আলম শিগগিরই আদালতে ওই অভিযোগপত্র দাখিল করবেন। দুদক সূত্র জানায়, ২০১৬ সালের ১৩ এপ্রিল সালামসহ ...

খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির মানববন্ধন আগামীকাল

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে পূর্ব-ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার সারাদেশে মানববন্ধনের আয়োজন করেছে বিএনপি। ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ সোমবার বেলা সাড়ে ১১টায় বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান রিজভী। রিজভী বলেন, ...

সুন্দরবনে ৫০ কেজি হরিণের মাংস উদ্ধার : আটক ১

খুলনা প্রতিনিধি: সুন্দরবনে অভিযান চালিয়ে ৫০ কেজি হরিণের মাংস ও দুটি মাথা উদ্ধার এবং যুবককে আটক করেছে কোস্টগার্ড সদস্যরা। আটক যুবকের নাম মো. শামীম মিস্ত্রি (৩৩)। সোমবার সকালে খুলনার দাকোপ উপজেলার সুন্দরবনের কালাবগি খাল সংলগ্ন মুচির দোয়ানী এলাকা অভিযান চালায় কোস্টগার্ড সদস্যরা। তারা অভিযান চালিয়ে মাংস ও মাথাসহ পাচারকারী চক্রের সদস্য শামীমকে আটক করে। শামীম পাইকগাছা উপজেলার পাটকলপটা গ্রামের বোদরউদ্দিন ...

পূর্ব গৌতায় অভিযান অব্যাহত রাখার ঘোষণা আসাদের

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ রাজধানী দামেস্কের নিকটবর্তী পূর্ব গৌতায় বিদ্রোহীদের বিরুদ্ধে সেনা অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন। রোববার রাতে রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দিয়েছেন। আসাদ বলেছেন, ‘আমরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাব। এ যুদ্ধের ধারাবাহিকতায়ই গৌতা অভিযান চালানো হচ্ছে।’ সিরিয়ার প্রেসিডেন্ট বলেন, যুদ্ধবিরতি ও সামরিক অভিযানের মধ্যে কোনো সাংঘর্ষিক বিষয় নেই। সংঘর্ষের মধ্যেই ...

রংপুরে চোর সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা

রংপুর প্রতিবেদক: রংপুরে চোর সন্দেহে দুইজনকে পিটিয়ে হত্যা করেছে স্থানীয়রা। সোমবার ভোরে পীরগঞ্জে উপজেলার মাদারপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় একজনকে গুরতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের পরিচয় জানা যায়নি। চোরের দল পার্শ্ববর্তী জেলার হতে পারে বলে ধারণা করছে পুলিশ । পুলিশ ও স্থানীয়রা জানায়, ওই এলাকার হেলাল উদ্দিনের বাড়িতে গরু চুরি করতে যায় একদল চোর। এ ...