১৫ই জুন, ২০২৬ ইং | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৬:৪৯

সদ্য সংবাদ

বিএনপি মহাসচিবের তীব্র নিন্দা ও প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক: বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-দফতর সম্পাদক ও সাবেক ছাত্রনেতা মুহম্মদ মুনির হোসেন আজ একটি বানোয়াট, ভুয়া ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আদালতে হাজিরা দিতে গেলে তার জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, দেশ পরিচালনায় সকল ক্ষেত্রে ব্যর্থ হয়ে ...

বিউটি সোপের বিজ্ঞাপনে বুবলী

বিনোদন ডেস্ক: এবার টেলিভিশনের বিজ্ঞাপনচিত্রের মডেল হলেন চিত্রনায়িকা বুবলী। জানা গেছে তিব্বত বিউটি সোপের মডেল হয়েছেন তিনি। গত ২৭ ও ২৮ ফেব্রুয়ারি ভারতের কলকাতায় শুটিং হয়েছে বিজ্ঞাপনটির। পরিচালনা করেছেন সৌনাক মিত্র। বুবলী বলেন, পাঁচ-ছয়টা পণ্যের বিজ্ঞাপনচিত্রের মডেল হওয়ার প্রস্তাব পেয়েছিলাম গত বছরে। আমি চেয়েছি, একটা ভালো পণ্যের মডেল হয়ে বিজ্ঞাপনচিত্রে কাজ শুরু করব। সেখানে পণ্যের আস্থার একটা বিষয় থাকতে হবে। ...

শিশু ধর্ষণ ও হত্যা মামলায় সিরাজগঞ্জে ৭ জনের যাবজ্জীবন

সিরাজগঞ্জ প্রতিবেদক: সিরাজগঞ্জের শাহজাদপুরে ১১ বছরের শিশু খুশি খাতুনকে ধর্ষণ ও হত্যা মামলায় ৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডাদেশ দেয়া হয়। সোমবার (৫ মার্চ) দুপুরে সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ (প্রথম) আদালতের বিচারক মো. রফিকুল ইসলাম ৬ আসামির উপস্থিতিতে এ দণ্ডাদেশ দেন। সাজার আদেশপ্রাপ্তরা হলেন, শাহজাদপুর উপজেলার ...

বাংলাদেশের শীর্ষ ওয়েবসাইট এখন ইউটিউব

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : বর্তমান সময়ে আমাদের বেশির ভাগ সময় কেটে যায় অনলাইনে। বেশির ভাগ ক্ষেত্রেই ফেসবুক, গুগলসহ সংবাদভিত্তিক ওয়েবসাইটগুলোতেই সময় কাটে আমাদের। তবে বর্তমানে বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি দেখা হয় যে ওয়েবসাইট সেটি হলো ইউটিউব। সার্চ ইঞ্জিন গুগল ও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুককে পেছনে ফেলে বর্তমানে শীর্ষ অবস্থানে রয়েছে ভিডিও স্ট্রিমিং সাইট ইউটিউব! ওয়েব ট্রাফিক ডাটা সরবরাহকারী প্রতিষ্ঠান অ্যালেক্সার ...

তুরস্কে মার্কিন দূতাবাস বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক: নিরাপত্তা ঝুঁকির কারণে স্থানীয় সময় সোমবার পর্যন্ত তুরস্কে মার্কিন দূতাবাস বন্ধ রাখা হয়েছে। জনসেবার জন্য বন্ধ থাকলেও জরুরি সেবা দেয়া হবে দূতাবাস থেকে। তুরস্কে মার্কিন কূটনৈতিক মিশনের এক বিবৃতিতে বলা হয়েছে, তুরস্কে মার্কিন নাগরিকরা যেন বড় জমায়েত ও দূতাবাস ভবন এড়িয়ে চলে। এছাড়া পর্যটন স্থান পরিদর্শনেও নিজেদের নিরাপত্তার ব্যাপারে সজাগ থাকতে বলা হয়েছে বিবৃতিতে। তবে কোন ধরনের নিরাপত্তা ...

জাফর ইকবালের ওপর হামলা: আরো ১ জন আটক

নিজস্ব প্রতিবেদক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলার ঘটনায় সন্দেহভাজন আরেকজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে হেফাজতে নিয়েছে পুলিশ। সোমবার দুপুরে সিলেট মহানগর পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া সাংবাদিকদের কাছে এ কথা বলেন। তবে আটক ও হেফাজতে থাকা ব্যক্তিদের নাম-পরিচয় জানাননি তিনি। গোলাম কিবরিয়া বলেন, গতকাল রোববার রাতে জাফর ইকবালের ওপর হামলাকারী ফয়জুর রহমানের বাবা-মা ...

সিটিসেলকে বকেয়া ১২৮ কোটি টাকা পরিশোধের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: মোবাইল অপারেটর সিটিসেলকে বিটিআরসির প্রাপ্ত বকেয়া ১২৮ কোটি টাকা পরিশোধের নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একই সঙ্গে সিটিসেলের পক্ষে করা মানহানি মামলার আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। সোমবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে চার সদস্যের আপিল বিভাগের বেঞ্চ এ সংক্রান্ত আবেদনের ওপর শুনানি শেষে এ আদেশ দেন। আদালতে সিটিসেলের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ ...

বিমানবন্দর সড়কে উল্টে যায় জ্বালানি তেলের ট্যাংক

নিজস্ব প্রতিবেদক: প্রায় ৯ হাজার লিটার জ্বালানি তেল ছিল ট্যাংকারটিতে। খিলক্ষেত হয়ে বিমানবন্দরের দিকে যাচ্ছিল এটি। কিন্তু বিমানবন্দর চত্বর থেকে ইউটার্ন নেয়ার সময় উল্টে যায় ট্যাংকারটি। মেঘনা পেট্রোলিয়ামের এই ট্যাংকারে থাকা সব জ্বালানি তেলই রাস্তায় গড়িয়ে পড়ে।আজ সোমবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। চাকা খুলে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিমানবন্দর চত্বরের কিছু দূরে গতি রোধকের সামনে আসার ...

বেগম খালেদা জিয়ার সাক্ষাত পেলেন না খেলোয়ার ও নারী নেত্রীরা

মারুফ শরীফ, নিজস্ব প্রতিবেদক : কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে গিয়ে কারাফটক থেকে ফিওে গেলেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হকসহ বেশ কয়েকজন সাবেক খেলোয়াড়। ফিওে গেছেন কেরানীগঞ্জ মহিলা দলের সভাপতি নুরুন নাহারসহ কয়েকজন নারী নেত্রী। সোমবার দুপুর পৌনে ১টায় নাজিমুদ্দিন রোডের কারাফটকে বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যান তারা। কারা কর্তৃপক্ষের অনুমতি না পেয়ে ...

বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের অনুমতি পাননি ডাক্তাররা

মারুফ শরীফ, নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বাইরের ডাক্তারদের পরামর্শ নিতে চাইলেও কারা কর্তৃপক্ষ অনুমতি দিচ্ছে না। এমনটাই অভিযোগ করেছেন বিএনপিপন্থী চিকিৎসকরা। দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলন চিকিৎসক সমাজ এ অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, খালেদা জিয়া দীর্ঘদিন যাবৎ শ্বাসকষ্ট, হার্টের সমস্যা, উচ্চ রক্তচাপ ও হাঁটু সংক্রান্ত রোগে ভুগছিলেন। কারাগারে যাওয়ার পর সেসব ...