নিজস্ব প্রতিবেদক : বিএনপির চেয়ারপারসন কারাবন্দী বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে না পেরে ফিরে গেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু নারী অধ্যাপক। আজ রোববার দুপুর বারোটার দিকে পুরনো ঢাকার সাবেক কেন্দ্রীয় কারাগারে খালেদা জিয়ার সাক্ষাতের জন্য যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদে বিশ্বাসী নারী অধ্যাপকদের একটি প্রতিনিধি দল। তারা কিছু ফলমূল ও শুকনা খাবার সঙ্গে নিয়ে কারাফটকের সামনে অবস্থান নেন। ২৫ জন ...
সদ্য সংবাদ
জাফর ইকবাল সজ্ঞান ও স্বাভাবিক: মেডিকেল বোর্ড
নিজস্ব প্রতিবেদক: অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল সজ্ঞান ও স্বাভাবিক আছেন। তিনি এখন শঙ্কামুক্ত ও কথাবার্তা বলছেন। রোববার এক সংবাদ সম্মেলনে এ কথা জানান ড. জাফরের চিকিৎসায় গঠিত সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) মেডিকেল বোর্ড প্রধান মেজর জেনারেল মুন্সী মোহাম্মদ মুজিবুর রহমান। সিএমএইচের তৃতীয় তলায় অ্যাডমিন রুমের কনফারেন্স হলে আয়োজিত সংবাদ সম্মেলনে মেডিকেল বোর্ড প্রধান জানান, সকালে জাফর ইকবালকে পানি জাতীয় ...
উপজেলা চেয়ারম্যানের গাড়িতে আ’লীগের হামলা-ভাঙচুর
নিজস্ব প্রতিবেদক : শরীয়তপুর জেলার নড়ীয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম ইসমাইল হকের গাড়িতে হামলা ও ভাঙচুর করেছে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে উপজেলা চেয়ারম্যান সহ আহত হয়েছে ৩ জন । জানা গেছে, দীর্ঘ দিন ধরে শরীয়তপুর-২ আসনের বর্তমান এমপি কর্নেল শওকত আলী গ্রুফ এবং উপজেলা চেয়ারম্যান একেএম ইসমাইল হক গ্রুফের মধ্যে দ্বন্দ্বের কারণেই এই হামলার ঘটনা ঘটে। দৈনিকদেশজনতা/ ...
খুলনায় সড়ক দুর্ঘটনায় নিহত ১
খুলনা প্রতিনিধি: খুলনায় রবিবার সকালে মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক মেহেদী হাসান (১৮) নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন। ডুমুরিয়া উপজেলার বরাতিয়ানামক স্থানে এ সড়ক দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন, মেহেদী হাসানের বোনের শ্বশুর খর্ণিয়া ইউপি সদস্য মোল্লা আবুল কাশেম ও তার ছেলে রিয়াজ মাহমুদ। তাদের খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডুমুরিয়া উপজেলার খর্ণিয়া হাইওয়ে পুলিশের ইনচার্জ ...
ট্রাম্পের পরিকল্পনায় যুক্তরাষ্ট্র ক্ষতিগ্রস্ত হবে: আইএমএফ
আন্তর্জাতিক ডেস্ক: আন্তর্জাতিক অর্থ সংস্থা আইএমএফ মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের কঠোর সমালোচনা করেছেন। সংস্থাটি সতর্ক করেছে, প্রেসিডেন্ট ট্রাম্পের পরিকল্পনায় যুক্তরাষ্ট্র ক্ষতিগ্রস্ত হবে। এর আগে ইউরোপীয় ইউনিয়ন থেকে শুরু করে এশিয়ার বিভিন্ন দেশ ট্রাম্পের বাণিজ্যে কঠোর অবস্থান নিয়ে সমালোচনা করে। খবর বিবিসি’র আইএমএফ বলেছে, যুক্তরাষ্ট্রের পদক্ষেপে অন্যান্য দেশ যেমন ক্ষতিগ্রস্ত হবে, তেমনি যুক্তরাষ্ট্রও ক্ষতিগ্রস্ত হবে। কারণ একই পদক্ষেপ অন্যান্য দেশও নিতে পারে। ...
দেশব্যাপী ৬ মার্চ মানববন্ধন ৮মার্চ অবস্থান কর্মসূচি বিএনপির
মারুফ শরীফ, দেশজনতা প্রতিবেদক : বিএনপির জেষ্ঠ্য যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমপদ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আবারও দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। গতকাল রোববার বেলা সোয়া ১১টায় রাজধানীর নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষনা করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি নেতা জাহিদ হোসেন, খায়রুল কবির খোকন, আমীরুল ইসলাম আলিম, এম এ মালেক, ...
চাকরিতে কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিতে কোটাপদ্ধতি সংস্কারের দাবিতে বিক্ষোভ করছেন চাকরি প্রত্যাশীরা। আজ রবিবার সকাল থেকে রাজধানীর শাহবাগে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়-কলেজের শিক্ষার্থীরা মিলিত হন। তারা কোটা সংস্কারের দাবিতে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। কোটা সংস্কার চাই সংস্কার চাই; বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই; জয় বাংলা, জয় বঙ্গবন্ধু ইত্যাদি স্লোগান দিচ্ছেন তারা। এর আগে গত সোমবার একই দাবিতে সারাদেশের বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন ও বিক্ষোভ ...
জাফর ইকবালের ওপর হামলাকারীরা ধর্মান্ধ: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘গতকাল একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ড. জাফর ইকবালের ওপর হামলা করা হয়েছে। তাকে চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়েছে। তার অবস্থা এখন অনেকটা ভালো। কিন্তু যে হামলাটা হলো, যারা হামলা করলো, এরা কারা? যারা এ ঘটনাগুলো ঘটায়, তারা ধর্মান্ধ হয়ে গেছে। তারা ভাবে যে, তারা বেহেশতে যাবে কিন্তু ...
খন্দকার মোশাররফের আবেদন খারিজ
নিজস্ব প্রতিবেদক: দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা একটি মামলার পুনঃতদন্ত চেয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের করা আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। রোববার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। এর আগে ৯ জানুয়ারি বিচারপতি ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের হাইকোর্ট বেঞ্চ তার আবেদন খারিজ করেছিলেন। সে দিন ...
দুপুরে শ্রীলঙ্কায় যাচ্ছেন টাইগাররা
স্পোর্টস ডেস্ক: আগামী ৬ মার্চ শ্রীলঙ্কার স্বাধীনতার ৭০ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠিত হবে নিদাহাস ট্রফি। সেই টুর্নামেন্টে শ্রীলঙ্কা-ভারতের সাথে অংশ নেবে বাংলাদেশ। তাই আজ সেই ট্রফিতে অংশ নিতে মাহমুদউল্লাহ-মোস্তাফিজরা উড়াল দেবে কলম্বোর উদ্দেশ্যে। রবিবার (০৩ মার্চ) দুপুরে তারা ঢাকা ত্যাগ করবেন। আগামী ৬ মার্চ থেকে কলম্বোয় শুরু হচ্ছে এই আসর। ৮ মার্চ ভারতের সাথে ম্যাচ দিয়ে নিদাহাস ট্রফিতে যাত্রা শুরু ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর