ময়মনসিংহ প্রতিনিধি: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য আসা বরাদ্দের ৫০ হাজার টাকা উত্তোলন করে পরিচালনা পর্ষদের সভাপতি ও আওয়ামী লীগ নেতার হাতে তুলে না দেওয়ায় প্রধান শিক্ষিকাকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার ময়মনসিংহের গৌরীপুর উপজেলার চরশ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা পরদিন বৃহস্পতিবার বিকেলে এ ব্যাপারে থানায় অভিযোগ দিয়েছেন। এতে ডৌহাখলা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ...
সদ্য সংবাদ
তুমব্রু সীমান্তে আবারো শতাধিক বার্মিজ সেনা
বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের তুমব্রু সীমান্তে আবারো অবস্থান নিয়েছে মিয়ানমারের সেনাবাহিনীর সদস্যরা। রোববার সকালে ৭টি ট্রাকে করে সেনা সদস্যরা তুমব্রু সীমান্তের জিরো লাইনের কাঁটাতারের বেড়ার কাছে অবস্থান নেয়। স্থানীয়রা জানিয়েছেন, শুক্রবারে উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে অনুষ্ঠিত পতাকা বৈঠকের পর তার কাঁটা বেড়ার কাছ থেকে মিয়ানমার তাদের সেনাবাহিনীকে সরিয়ে নেয়। কিন্তু রোববার থেকে সেখানে আবারো সেনা সদস্যদের পাহারা দিতে দেখা যাচ্ছে। ...
চট্টগ্রামে আগুনে পুড়ে ছাই ১৩ দোকান
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় বিদ্যুতের শটসার্কিটের আগুনে ১৩টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে আনুমানিক ১৫ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। শনিবার রাত ১টা ৪০ মিনিটে উপজেলার চরপাথরঘাটা পুরাতন ব্রিজঘাট বাজারে এই আগুনের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দোকানের ভেতরে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুন লাগে। পরে তা পাশের গ্যাসের দোকানে ছড়িয়ে পড়ে। ১৩টি দোকানের সবকিছু পুড়ে ছাই ...
ভুল তথ্যেই সীমান্তে মায়ানমারের সেনা: স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: ভুল তথ্যের ভিত্তিতে সীমান্তে মায়ানমার সেনা সমাবেশ ঘটিয়েছিল বলে দাবি বাংলাদেশের। শনিবার ঢাকায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, বাংলাদেশ এবং মায়ানমারের মধ্যে পতাকা বৈঠক হয়ে গিয়েছে। ইতিমধ্যেই সীমান্ত থেকে ভারী অস্ত্র সরিয়ে নিয়েছে মায়ানমার। আগের চুক্তি অনুযায়ী ২৭ মার্চ থেকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং মায়ানমারের বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) সীমান্তে ...
শঙ্কামুক্ত অধ্যাপক জাফর ইকবাল
নিজস্ব প্রতিবেদক: ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জাফর ইকবাল এখন শঙ্কামুক্ত। রোববার সকালে এ তথ্য জানিয়েছে আন্তবাহিনী জনসংযোগ পরিদফতর-আইএসপিআর। বেলা ১১টায় সামরিক হাসপাতালে গণমাধ্যমকে বিস্তারিত জানাবে আইএসপিআর। খবর ইউএনবির। শনিবার বিকাল ৫টা ৪০ মিনিটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হামলার শিকার হন ড. জাফর ইকবাল। তাকে পেছন দিক থেকে মাথায় ছুরিকাঘাত ...
পারলে সোভিয়েত পতন উল্টে দিতাম: পুতিন
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইতিহাসের কোনো ঘটনা পাল্টে দেওয়ার সুযোগ থাকলে তিনি গত শতকের নব্বইয়ের দশকে হওয়া সোভিয়েত পতনের ঘটনা উল্টে দিতেন। এদিকে এনবিসি টিভিকে দেওয়া এক সাক্ষাত্কারে প্রেসিডেন্ট পুতিন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের বিষয়ে তথ্য-প্রমাণ দিতে যুক্তরাষ্ট্রের প্রতি আহবান জানিয়েছেন। খবর রয়টার্সের। নির্বাচনী প্রচারের অংশ হিসেবে শুক্রবার রাশিয়ার ইউরোপ অংশের কালিনিনগ্রাদে যান পুতিন। সমর্থকদের করা প্রশ্নের তাত্ক্ষণিক ...
ঢাকা বারে সভাপতি বিএনপির, সাধারণ সম্পাদক আ.লীগের
নিজস্ব প্রতিবেদক : ঢাকা আইনজীবী সমিতির (বার) ২০১৮-১৯ কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে আওয়ামী সমর্থীত আইনজীবীদের সাদা প্যানেল বিজয়ী হয়েছে। গতকাল শনিবার মধ্যরাতে প্রধান নির্বাচন কমিশনার ফল ঘোষণা করেন। এর আগে গত বুধ ও বৃহস্পতিবার নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে,সভাপতিপদসহ ১৩ পদ পেয়েছেন বিএনপি-জামায়াত সমর্থিত আইনজীবীরা। এদের মধ্যে ৪টি সম্পাদকীয় ও ৯টি সদস্য পেয়েছেন তারা। নির্বাচনে মোট ১৬ হাজার ১২৯ জন ভোটারের ...
ইবিতে এমফিল ও পিএইচডির আবেদনের সময় বাড়ল
নিজস্ব প্রতিবেদক: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের এমফিল ও পিএইচডি প্রোগ্রামের রেজিস্ট্রেশনের আবেদনের সময় বাড়ানো হয়েছে। আজ রবিবার বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার দফতর সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শাখার সহকারী রেজিস্ট্রার মো. বদিউজ্জমান বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের এমফিল ও পিএইচডি প্রোগামের রেজিস্ট্রশনের আবেদন পত্র উত্তোলনের সময় আগামী মার্চের ২০ তারিখ পর্যন্ত এবং ২৮ মার্চ পর্যন্ত জমা দেয়ার সময় বৃদ্ধি করা ...
তুরস্কের হামলায় সিরিয়ার নিহত ৩৬
আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার আফরিনে তুরস্কের বিমান হামলায় দেশটির সরকারপন্থী অন্তত ৩৬ সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। শনিবার সংস্থাটি জানায়, সিরিয়ার উত্তরাঞ্চলের কাফর জিনা ক্যাম্পে চালানো বিমান হামলায় এই হতাহতের ঘটনা ঘটে। আফরিনে চলমান তুর্কি অভিযানে মূলত কুর্দিদের সহযোগিতা করার লক্ষ্যে দুই সপ্তাহ আগে আফরিনে প্রবেশ করে সরকারপন্থী সেনারা। বলা হচ্ছে, জানুয়ারি ...
যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলীয় উপকূলে ঝড়ে নিহত ৭
আন্তর্জাতিক ডেস্ক: শীতকালীন ঝড়ে যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বের উপকূলবর্তী অঞ্চল তছনছ হয়ে গেছে। যে পথে ঝড়টি এগিয়ে গেছে, সেই অঞ্চলে ব্যাপক বন্যা দেখা দিয়েছে। বিদ্যুৎ বিপর্যয়ে বহু এলাকা অন্ধকারে ঢেকে গিয়েছে। এতে অন্তত সাত জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।-খবর বিবিসি অনলাইনের। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, শনিবার ঝড়টি ওই এলাকা থেকে সরে গিয়ে দুর্বল হয়ে পড়েছে। ঝড় সরে যাওয়ার পরও ওই এলাকাগুলোতে তীব্র ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর