মারুফ শরীফ, নিজস্ব প্রতিবেদক : বিএনপির জেষ্ঠ্য যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, ডাহা মিথ্যা কথায় পারদর্শী আওয়ামী লীগ আইনের শাসনের শত্রু। গণতন্ত্র হত্যাই হচ্ছে আওয়ামী লীগের জন্মদাগ। জনতার মিছিল চারিদিক থেকে নিঃশব্দ পায়ে এগিয়ে আসছে এমন অভিমতও ব্যক্ত করেন রিজভী। গতকাল রোববার বেলা সোয়া ১১টায় রাজধানীর নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সংবাদ ...
সদ্য সংবাদ
ঢাকা লিগে মোহাম্মদ আশরাফুলের দ্বিতীয় সেঞ্চুরি
স্পোর্টস ডেস্ক: তিন বছরের নিষেধাজ্ঞা কাটানোর পর গত বছরই ঘরোয়া ক্রিকেটে ফিরেছেন আশরাফুল। চলতি বছর আগস্টেই কেটে যাবে তার ওপর থেকে আন্তর্জাতিক ক্রিকেটের নিষেধাজ্ঞাও। এর মধ্যে অনেকবারই জানিয়ে আবারও বাংলাদেশ দলের হয়ে মাঠে নামতে মরিয়া এই তারকা। তাই নিজেকে তৈরি করতে খেলছে ঢাকা লিগ। এবার লিগে দেখা পেলেন নিজের দ্বিতীয় সেঞ্চুরির। শুধু সেঞ্চুরিই করেননি, দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন এই ব্যাটসম্যান। ...
বাড্ডা-বনশ্রীতে গ্যাস বন্ধ বিপাকে এলাকাবাসী
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বাড্ডা-রামপুরা-বনশ্রী এলাকায় হঠাৎ গ্যাস সংযোগ বন্ধ রয়েছে। রোববার হঠাৎ করেই গ্যাস সংযোগ বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছে রাজধানীর এসব এলাকাবাসী। সকাল থেকে গ্যাস না থাকায় বেশিরভাগ বাড়িতেই রান্না হয়নি ফলে আশপাশের খাবারের দোকানগুলোতে উপচেপড়া ভিড় দেখা গেছে। অতিরিক্ত চাপ থাকায় অল্প সময়ের মধ্যেই খাবার শেষ হয়ে গেছে অধিকাংশ হোটেলে। হোটেলে এসেও অনেকে খাবার না পাওয়ায় বিরক্তি প্রকাশ ...
বড়াইগ্রামে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
নাহিদ হোসেন, নাটোর প্রতিনিধি: নাটোর বড়াইগ্রামের জোয়াড়ি কাটাশকোল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে রবিবার দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পড়া-লেখা উৎসব অনুষ্ঠিত হয়েছে। খেলার মাধ্যমে শিশুদের পড়ার প্রতি আগ্রহী করে তোলা ও মানসিক বিকাশ ঘটাতে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা রুম টু রিডের সহায়তায় বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি এই আয়োজন করে। সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. জহুরুল ইসলাম অনুষ্ঠানটির উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে ...
সিংড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফটিক
নাহিদ হোসেন,নাটোর প্রতিনিধি : নাটোরের সিংড়া উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে বর্তমান কমিটির ১নং যুগ্ম সম্পাদক ইবরাহিম খলিল ফটিককে। নাটোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডঃ আমিনুল হক সাক্ষরিত এক চিঠিতে ইবরাহিম খলিল ফটিককে এই দায়িত্ব দেওয়া হয়। চিঠিতে বলা হয়, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক শামীম আল-রাজী মৃত্যুবরণ করায় ওই কমিটির ১নং যুগ্ম সম্পাদক ইবরাহিম খলিল ফটিককে উপজেলা ...
নর্থ বেঙ্গল সুগার মিলে মৌসুমের আখ মাড়াই সমাপ্তি
নাহিদ হোসেন, নাটোর প্রতিনিধিঃ ১লাখ ৬৪ হাজার ৪শ ২৩ মে.টন আখমাড়াই শেষে ১১ হাজার ২শ ২৯ মে.টন চিনি উৎপাদন করে নাটোরের লালপুর উপজেলার গোপালপুর নর্থ বেঙ্গল সুগার মিলের ২০১৭-১৮ আখ মাড়াই মৌসুমের সমাপ্তি ঘোষণা করা হয়েছে। শনিবার সন্ধায় চিনি প্রক্রিয়াকরণ সম্পন্ন হয়। এর আগে বৃহস্পতিবার সকালে চিনিকলটি আখমাড়াই কার্যক্রম বন্ধ করে। নর্থ বেঙ্গল সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মিজানুর রহমান ...
লালপুরে পরিবার পরিকল্পনা কর্মীদের মাঝে ট্যাব বিতরণ
নাহিদ হোসেন, নাটোর প্রতিনিধিঃ ইউএসআইডি আমেরিকার জনগণের পক্ষ থেকে রবিবার নাটোরের লালপুর উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের ১শ জন মাঠ কর্মীর মাঝে ট্যাব বিতরণ এবং ৫দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়। ই-এমআইএস প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রবীন কুমার প্রামানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নজরুল ...
গণতন্ত্রের পথে আসুন : সরকারকে খসরু
নিজস্ব প্রতিবেদক : ফ্যাসিবাদী মনোভাব থেকে সরে এসে সরকারকে গণতন্ত্রের সঠিক পথে আসার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। আমীর খসরু বলেন, যখনই কোনো বিদেশি প্রতিনিধি দল এদেশে আসে তারা ভদ্র ভাষায় বলে যান যে, তারা একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন ...
জাফর ইকবালের ওপর হামলার নিন্দা জানিয়েছেন বিএনপি
নিজস্ব প্রতিবেদক : শিক্ষাবিদ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর সন্ত্রাসী হামলা অশুভ ইঙ্গিত বহন করে বলে উদ্বেগ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে ড. জাফর ইকবালের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি। শনিবার বিকেলে সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ড. ...
মিয়ানমার সেনারা শূন্যরেখা থেকে সরেছে
নিজস্ব প্রতিবেদক : বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তমব্রু সীমান্তের শূন্যরেখা থেকে মিয়ানমার তাদের সেনা সরিয়ে নিলেও টহল অব্যাহত রেখেেছে। এর অংশ হিসেবে রোববার সকালে তাদের সীমান্তে মিয়ানমারের সেনাদের টহল দিতে দেখা গেছে। তবে মিয়ানমারের সেনারা টহল দিলেও সীমান্ত পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে বলেই জানাচ্ছে বিজিবি। কক্সবাজার ৩৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মঞ্জুরুল হাসান খান জানান, সকালে মিয়ানমারের ছয়-সাত ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর