১৫ই জুন, ২০২৬ ইং | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ভোর ৫:৩২

সদ্য সংবাদ

নিজেদের পাপ ঢাকতে আওয়ামী লীগ নেতাদের মিথ্যাচার : রিজভী

মারুফ শরীফ, নিজস্ব প্রতিবেদক : বিএনপির জ্যেষ্ঠ যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ আ’লীগের সাধারণ সম্পাদকের বক্তব্যের সমালোচনা করে বলেন, আওয়ামী নেতারা বিরোধী দলের বিরুদ্ধে হরদমই কল্পকাহিনী প্রচার করেন কেবল ‘নিজেদের নানাবিধ পাপ ঢাকার জন্য’। হিংসা-প্রতিহিংসার রাজনীতির মানস হচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী সরকার সকল হত্যা-গুম-খুনের সওদাগর বলেও মন্তব্য করেন রিজভী। সোমবার বেলা ১১টায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ ...

রোহিঙ্গা সমস্যার শান্তিপূর্ণ সমাধানে পাশে থাকবে ভিয়েতনাম

নিজস্ব প্রতিবেদক : রোহিঙ্গা সমস্যার শান্তিপূর্ণ সমাধানে ভিয়েতনামের সহযোগিতা কামনা করেছে বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সোমবার দুপুরে তাঁর কার্যালয়ে তাঁর এবং ভিয়েতনামের প্রেসিডেন্ট ত্রান দাই কুয়াংয়ের নেতৃত্বে অনুষ্ঠিত দু’দেশের মধ্যকার দ্বিপাক্ষিক আলোচনায় এই সহযোগিতা প্রত্যাশা করেন। আমরা এই অঞ্চলের দেশগুলোর শান্তি ও স্থিতিকে হুমকির মুখে ঠেলে দেয়া রোহিঙ্গা সমস্যা নিয়ে আলোচনা করেছি এবং রোহিঙ্গা সমস্যার শান্তিপূর্ণ সমাধানে আমি ভিয়েতনামের ...

৩৮তম’র ফলাফল পুনর্মূল্যায়নের সুযোগ নেই: পিএসসি

নিজস্ব প্রতিবেদক : ৩৮তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল পুনর্মূল্যায়নের সুযোগ নেই বলে জানিয়েছেন বাংলাদেশ কর্মকমিশনের (পিএসসি) চেয়ারম্যান মোহাম্মদ সাদিক। গত ২৮ ফেব্রুয়ারি ৩৮তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশ করে পিএসসি। এতে ১৬ হাজার ২৮৬ জন উত্তীর্ণ হন। তাঁরা এখন লিখিত পরীক্ষায় অংশ নেবেন। লিখিত পরীক্ষার সময় পরে জানাবে পিএসসি। গত বছরের ২৯ ডিসেম্বর এই প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা হওয়ার ...

বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুনীর কারাগারে

নিজস্ব প্রতিবেদক : বিএনপির সহদপ্তর সম্পাদক মো. মুনির হোসেনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরে নিম্ন আদালতে হাজিরা দিতে গেলে জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানো হয়। এর আগে উচ্চ আদালত থেকে তিন সপ্তাহের জামিন নিয়েছিলেন মুনির হোসেন। রাজধানীর রমনা ও শাহবাগ থানায় নাশকতার অভিযোগে করা ছয়টি মামলায় হাজিরা দিতে গিয়ে কারারুদ্ধ হন বিএনপির সহদপ্তর সম্পাদক। দৈনিকদেশজনতা/ এফ আর

বিশ্বে দ্বিতীয় যানজটের শহর ঢাকা

নিজস্ব প্রতিবেদক: বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ যানজটের শহরগুলোর তালিকায় এবারও দ্বিতীয় স্থানে রয়েছে রাজধানী ঢাকার নাম। আর তালিকার শীর্ষে রয়েছে ভারতের কলকাতা। এর আগের বছরও ঢাকার অবস্থান ছিল দ্বিতীয়। বেলগ্রেডভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান নামবিও সম্প্রতি ওয়ার্ল্ড ট্রাফিক ইনডেক্স-২০১৮ শীর্ষক গবেষণা প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। প্রতিষ্ঠানটি বিশ্বের বিভিন্ন দেশের নানা শহরের যানজট, দূষণ, অপরাধ, স্বাস্থ্য, দারিদ্র্য, জীবনমান ইত্যাদি নিয়ে প্রতিবছর প্রতিবেদন ...

গ্রামীণফোনের সেবার মান নিয়ে প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে ১৯৯৬ সালের ১১ নভেম্বর ব্যবসার অনুমোদন পায় মোবাইল অপারেটর গ্রামীণফোন। এরই ধারাবাহিকতায় ১৯৯৭ সালের ২৬ মার্চ স্বাধীনতা দিবসে ব্যবসায়িক কার্যক্রম শুরু করে কোম্পানিটি। এরপর ২০০৯ সালের ১১ নভেম্বর পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় কোম্পানিটি। গ্রামীণফোনের আর্থিক প্রতিবেদন পর্যালোচনায় দেখা যায়, ২০০৮ সালে কোম্পানিটির কর পরবর্তী একক মুনাফা হয়েছিল ২৯৮ কোটি ৪০ লাখ টাকা। পরের বছর অর্থাৎ ২০০৯ সালে কোম্পানিটির ...

জাফর ইকবালকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: সিলেটে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত অধ্যাপক ড. জাফর ইকবালকে দেখতে হাসপাতালে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার দুপুর পৌনে একটার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) পৌঁছান তিনি। শনিবার বিকেলে ৫টার দিকে সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলা করেন এক যুবক। এতে অধ্যাপক জাফর ইকবালের প্রচুর রক্তক্ষরণ হয়। হামলার পর জাফর ইকবালকে ...

নারী পোশাকের কাটতি বাড়ছে বিশ্ববাজারে

নিজস্ব প্রতিবেদক: তৈরি পোশাকশিল্পে এবার বড় মাপে ভাগ বসাতে যাচ্ছে নারী পোশাক। বলা হচ্ছে, চলতি ২০১৮ সালে বিশ্বব্যাপী ফ্যাশন মার্কেট দাপিয়ে বেড়াবে নারীদের পোশাক। সম্প্রতি এক গবেষণা জরিপে এ পূর্বাভাস দিয়েছে হংকংয়ের ট্রেড ডেভেলপমেন্ট কাউন্সিল (এইচকেটিডিসি)। হংকংভিত্তিক নির্মাতা, ব্যবসায়ী ও পরিষেবা প্রদানকারী আন্তর্জাতিক বিপণন সংস্থা এইচকেটিডিসি তাদের বার্ষিক জরিপে জানায়, নারীদের পোশাক বিক্রি বিগত বছরগুলোর তুলনায় চলতি বছর বেশি হবে। ...

খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যাবেন চিকিৎসকরা

নিজস্ব প্রতিবেদক: জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় সাজাপ্রাপ্ত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যাবে তার বিশেষজ্ঞ চিকিৎসক দল। সোমবার দুপুর ১২টায় চিকিৎসক দলের সদস্যরা নাজিমুদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগারে যাবেন বলে সকালে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ের গণমাধ্যম শাখার কর্মকর্তা শায়রুল কবীর খান জানিয়েছে। খালেদা জিয়ার শারীরিক অবস্থার সার্বিক খোঁজখবর নেওয়ার জন্যই চিকিৎসক যাবেন। চিকিৎসক দলের নেতৃত্ব দেবেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ...

কোটা সংস্কার চেয়ে করা রিট খারিজ

নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিতে কোটা প্রথা বাতিল করে পুর্নমূল্যায়ন চেয়ে করা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট। সোমবার (০৫ মার্চ) হাইকোর্টের একটি বেঞ্চ এ আদেশ দেন। বুধবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আইনজীবী এখলাছ উদ্দিন ভূঁইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র ও দুই সাংবাদিকের পক্ষে এই রিটটি দায়ের করেন। রিটে বলা হয়েছে, এই কোটা পদ্ধতি সংবিধানের ১৯, ২৮, ২৯ ও ২৯/৩ অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক। ...