১৫ই জুন, ২০২৬ ইং | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৭:৫৭

সদ্য সংবাদ

নিদাহাস ট্রফির পর্দা উঠছে আজ

স্পোর্টস ডেস্ক: স্বাধীনতার ৭০ বছর পূর্তি উপলক্ষে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ নিদাহাস ট্রফির আয়োজন করেছে শ্রীলঙ্কা। এই টুর্নামেন্টের পর্দা উঠছে আজ। উদ্বোধনী দিন মুখোমুখি হবে স্বাগতিক শ্রীলঙ্কা ও হট ফেবারিট ভারত। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় মাঠে নামবে শ্রীলঙ্কা ও ভারত। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে উদ্বোধনী ম্যাচ। স্বাগতিক শ্রীলঙ্কা ও ভারতের সঙ্গে এই সিরিজে অংশ নিচ্ছে বাংলাদেশও। গুরুত্বপূর্ণ এই ...

হোলি উৎসবে কলেজছাত্র হত্যায় গ্রেফতার ৫

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শাঁখারীবাজারে হোলি উৎসবে কলেজছাত্র মো. রওনক হোসেন রনোকে (১৭) ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দিনগত রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। ডিএমপির সহকারী কমিশনার (এসি) সুমন কান্তি চৌধুরী জানান, হোলি উৎসবে কলেজছাত্র খুনের ঘটনা উদঘাটন করা হয়েছে এবং জড়িত পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। একইসঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিও উদ্ধার করা ...

সৌদি নেতৃত্বাধীন জোট কাতারে অভ্যুত্থান চেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক: দোহাভিত্তিক আল জাজিরা টেলিভিশন জানিয়েছে, ১৯৯৬ সালে সৌদি নেতৃত্বাধীন জোট কাতারে একটি ব্যর্থ অভ্যুত্থানের চেষ্টা করেছিল। এ নিয়ে গত রোববার টেলিভিশনটি একটি প্রামাণ্যচিত্র সম্প্রচার করে বলেছে, কাতারের তখনকার শাসক শেখ হামাদ বিন খলিফার বিরুদ্ধে একটি অভ্যুত্থান ঘটাতে সৌদি আরব, আমিরাত, বাহরাইন ও মিসর সহায়তা করেছিল।-খবর আনাদুলু সংবাদ সংস্থার। প্রামাণ্যচিত্রে ওই অভ্যুত্থানের হোতাদের সঙ্গে কথা বলা হয়েছে। কাতারের সাবেক ...

রাজশাহীতে মার্কেটে আগুন

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী মহানগরীর আরডি মার্কেটে অগ্নিকাণ্ড ঘটেছে। সোমবার রাত ১০টার দিকে মার্কেটের দোতলার একটি দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূচনা হয়। খবর পেয়ে রাজশাহী সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের (দমকল) পাঁচটি ইউনিট ৩০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ফলে আগুনের কবল থেকে বেঁচে যায় মার্কেটের কয়েকশ দোকান। স্থানীয় ব্যবসায়ীরা জানান, আরডিএ মার্কেটের দুই তলায় ৭৯ ...

তমব্রু সীমান্তে মিয়ানমার সৈন্যদের বাংকার খনন

বান্দরবন প্রতিনিধি: নাইক্ষ্যংছড়ির ঘুমধুমের তুমব্রু কোনারপাড়া সীমান্ত পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। সোমবার বিকেল ৩টার দিকে রাচিডং, বুচিডং থেকে আসা বিজিপিসহ মিয়ানমারের কয়েকটি বাহিনীর ৫০ জনের ৩টি গ্রুপ পাহাড়ের ওপরে অবস্থান নিয়েছে। তারা বিভিন্নভাবে এপারের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। রাখাইন শ্রমিকেরা নতুন করে পাহাড়ের ওপর বাংকার খনন করছে। পাশাপাশি গাছের ওপর সিসি ক্যামরার মতো কিছু একটা স্থাপন করা হচ্ছে। শূন্যরেখায় টহল অব্যাহত রয়েছে। ...

সাদ্দাম হোসেনের সম্পত্তি বাজেয়াপ্ত করছে ইরাক

আন্তর্জাতিক ডেস্ক ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন এবং তার যৌথ পরিবারের সদস্যদের সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে সরকার। ইরাকে একটি ‘জবাবদিহিতা ও ন্যায়বিচার সংক্রান্ত কমিশন’ এই তালিকা তৈরি করেছে। এতে সাদ্দাম হোসেন, তার সন্তান, নাতিনাতনী এবং আত্মীয়স্বজনরা আছেন। তাদের সম্পত্তি কি আছে, কোথায় আছে তার এখন খুঁজে বের করার কাজ চলছে। ২০০৩ সালে ইরাকে মার্চ-এপ্রিল মাসে মার্কিন নেতৃত্বাধীন অভিযানে সাদ্দাম হোসেন ...

বিদ্যুৎ প্রতিমন্ত্রীর মঞ্চে বিদ্যুৎ বিভ্রাট

নিজস্ব প্রতিবেদক: একটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেয়ার প্রাক্কালে বিদ্যুৎবিভ্রাটে পড়েন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। গতকাল সোমবার বিকেলে টাঙ্গাইলের সখীপুর আবাসিক মহিলা অনার্স কলেজের নবীনবরণের সময় তিনি এ বিভ্রাটে পড়েন। মঞ্চে বিদ্যুৎবিভ্রাটের এমন বিব্রতকর পরিস্থিতিতে তিনি ওই অনুষ্ঠানেই বিদ্যুৎবিভাগের কর্মকর্তাদের প্রতি তির্যক ভাষায় ক্ষোভ প্রকাশ করেন। প্রতিমন্ত্রী কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, ‘একটি বিষয় লক্ষ্য করলাম বিদ্যুৎ প্রতিমন্ত্রী হওয়ার পর। তবে একটা বিষয় ...

জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পরীক্ষা পাকিস্তানের

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানি নৌবাহিনী ও দেশটির বিমান বাহিনী যৌথভাবে সোমবার উত্তর আরব সাগরে জাহাজ বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। একটি জেএফ-১৭ থান্ডার জঙ্গিবিমান এবং একটি এফ-২২পি যুদ্ধজাহাজ থেকে আলাদা আলাদাভাবে সি-৮০২ নামের ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা চালানো হয়।-খবর জিও টিভি অনলাইনের। জঙ্গিবিমান ও যুদ্ধজাহাজ- এই দুই ধরনের বাহন থেকেই যে ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করা যায় তা প্রদর্শন করার জন্য এ পরীক্ষা চালায় পাকিস্তান। ...

অবশেষে হচ্ছে শাবির সীমানা প্রাচীর

সিলেট প্রতিনিধি: অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে লাগাতার আন্দোলনের পর অবশেষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সীমানা প্রাচীরের কাজ শুরু হচ্ছে। দু সপ্তাহের মধ্যেই সীমানা প্রাচীরের কাজ শুরু হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। তবে সীমানাপ্রাচীর কোনো সমাধান নয় বলে মন্তব্য করেছেন বেশ কয়েকজন শিক্ষক-শিক্ষার্থী। এদিকে আন্দোলন অব্যাহত রেখেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ...

শ্রীলঙ্কায় সাফল্যে আশাবাদী মাহমুদউল্লাহ

স্পোর্টস ডেস্ক: ডান পাশে মাহমুদউল্লাহ, বাঁ পাশে রোহিত শর্মা, মাঝখানে দিনেশ চান্দিমাল। সংবাদ সম্মেলনে তিন অধিনায়ক বসেছিলেন এভাবেই। বসার আসন হয়তোবা আলাদা হতে পারে। তবে ভালো ক্রিকেট খেলার লক্ষ্যতে তিনজনই যে একমত। মাঠে দারুণ ক্রিকেট উপহার দিয়ে মাহমুদউল্লাহও প্রত্যয় ব্যক্ত করলেন জয়ে ফেরার। নিদাহাস ট্রফির মঞ্চটাই যে উৎসবের। এই মার্চেই শ্রীলঙ্কা পূরণ করলো স্বাধীনতার ৭০তম বছর। ১৯৯৮ সালে স্বাধীন হওয়ার ...