১৫ই জুন, ২০২৬ ইং | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৬:৫০

সদ্য সংবাদ

বেসিস নির্বাচনে ‘উইন্ড অব চেইঞ্জ’ প্যানেল ঘোষণা

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : দেশের তথ্যপ্রযুক্তি খাতের অন্যতম শীর্ষ বাণিজ্য সংগঠন বেসিস নির্বাচনে এবার প্যানেল ঘোষণা করেছেন জনতা ব্যাংকের চেয়ারম্যান লুনা শামসুদ্দোহা। লুনা শামসুদ্দোহা বাংলাদেশ উইমেন ইন আইটির (বিডাব্লিউআইটি)-এর সভাপতি। দেশের খ্যাতনামা সফটওয়্যার কোম্পানি দোহাটেক নিউ মিডিয়ার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ।রোববার এই প্যানেল ঘোষণা করেন তিনি। প্যানেলের নাম ‘উইন্ড অব চেইঞ্জ’। তবে বেসিসের কার্যনির্বাহী কমিটির ৯টি পদের বিপরীতে ৮ ...

১৩ এপ্রিল মুক্তি পাচ্ছে ‘একটি সিনেমার গল্প’

বিনোদন ডেস্ক: এই বছর পর্দায় আসবে নতুন এক জুটি। আরেফিন শুভ ও কলকাতার নায়িকা ঋতুপর্ণার। চিত্রনায়ক আলমগীর পরিচালিত ‘একটি সিনেমার গল্প’ শিরোনামের ছবিতে তাদের দেখা যাবে। এদিকে নায়ক নায়িকার বয়সের ফারাক থাকলেও ছবিতে তাদের রসায়ন বেশ জমেছে বলে পরিচালক জানিয়েছেন। মাত্র ২৭ দিনে শেষ করা ছবিটির কাহিনী, সংলাপ ও চিত্রনাট্যও লিখেছেন আলমগীর। শুটিং শেষ হওয়া মাত্রই শুরু হয় পোস্ট প্রোডাকশনের ...

ছাত্রদল নেতা মিলনের মৃত্যু : রিমান্ডে নির্যাতনের অভিযোগ বিএনপির

  নিজস্ব প্রতিবেদক: তেজগাঁও থানা সভাপতি ও ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি জাকির হোসেন মিলন ঢাকা কেন্দ্রীয় কারাগারে মারা গেছেন। তবে, বিএনপির অভিযোগ পুলিশি রিমান্ডে নির্যাতনে ছাত্রদল নেতা মিলনের মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৯ টার দিকে মিলনের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন কারারক্ষী হানিফ। বর্তমানে ছাত্রদল নেতা মিলনের লাশ ঢামেক মর্গে রয়েছে। তাকে গত ৬ই মার্চ প্রেসক্লাবের সামনে ...

বিমান বিধ্বস্তে রাগীব মেডিকেলের ১৩ শিক্ষার্থী নিহত

সিলেট প্রতিবেদক: নেপালে বিধ্বস্ত ইউএস বাংলার এয়ারলাইন্সের বিমানের যাত্রীদের মধ্যে ছিলেন সিলেটের জালালাবাদ রাগীব রাবেয়া মেডিক্যাল কলেজের ১৩ শিক্ষার্থী। ১৩ শিক্ষার্থীর সবাই মারা গেছেন বলে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ। তারা সবাই নেপালি বংশোদ্ভূত। কলেজের ছুটিতে নিজ দেশে বেড়াতে যাচ্ছিলেন তারা। শিক্ষার্থীরা হচ্ছেন-১৯তম ব্যাচের সঞ্জয় পৌডেল, সঞ্জয়া মহারজন, নেগা মহারজন, অঞ্জলি শ্রেষ্ঠ, পূর্নিমা লোহানি, শ্রেতা থাপা, মিলি মহারজন, শর্মা শ্রেষ্ঠ, আলজিরা বারাল, ...

একরাম হত্যা মামলার রায় আগামীকাল

নিজস্ব প্রতিবেদক: আলোচিত ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হক একরাম হত্যা মামলার রায় আগামীকাল মঙ্গলবার। সকালে ফেনী জেলা ও দায়রা জজ আমিনুল হক মামলাটির রায় ঘোষণা করার কথা রয়েছে। আদালত সূত্রের বরাত দিয়ে সরকারি কৌঁসুলি (পিপি) হাফেজ আহাম্মদ জানান, ইতিমধ্যে মামলার ৫২ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ, সাফাই সাক্ষ্য, আসামি পরীক্ষা, উভয় পক্ষে যুক্তিতর্কসহ যাবতীয় কার্যক্রম সম্পন্ন হয়েছে। এখন শুধু রায় ঘোষণার অপেক্ষা। ...

ত্রিভুবন বিমানবন্দর বন্ধ, সব ফ্লাইট বাতিল

আন্তর্জাতিক ডেস্ক: নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস-বাংলার একটি বিমান বিধ্বস্ত হওয়ার পর বিমানবন্দরটি থেকে সব ধরনের ফ্লাইট বাতিল করা হয়েছে। ছেড়ে যাচ্ছে না কোনো বিমান। খবর কাঠমান্ডু পোস্টের। ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের (টিআইএ) পক্ষ থেকে বলা হয়েছে, নির্ধারিত সব ফ্লাইট পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে। এছাড়া যেগুলো ফ্লাইট ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা সে ফ্লাইটগুলোকে অন্য বিমানবন্দরে ...

বাংলাদেশিদের জন্য সিঙ্গাপুরে সুষ্ঠু কর্মপরিবেশের আহ্বান

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশি শ্রমিকদের জন্য সুষ্ঠু কর্মপরিবেশ প্রদানে সিঙ্গাপুর সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, যাতে তাদের কাছে এই দেশটি দক্ষিণ পূর্ব এশিয়ায় অন্যতম পছন্দনীয় কর্মস্থল হিসেবে অব্যাহত থাকে। সোমবার দুপুরে সিঙ্গাপুরের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী কার্যালয় ইস্তানায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মানে সেদেশের প্রধানমন্ত্রী লি সিয়েন লুংয়ের দেওয়া এক মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করে তিনি এই আহ্বান জানান। সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি ...

জবির এক শিক্ষার্থীকে স্থায়ী বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক: জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ফার্মেসি বিভাগের ১২ তম ব্যাচের শিক্ষার্থী মো. আল ইকরাম অর্ণবকে (আইডি # B-১৬০৬০৬০১০, শিক্ষাবর্ষ: ২০১৬-১৭) স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন ২০০৫-এর ১১(১০) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে সোমবার তাকে স্থায়ীভাবে বহিস্কার করা হয়। তার বিরুদ্ধে আনিত প্রধান অভিযোগ হচ্ছে , গত ৭ মার্চ বিশ্ববিদ্যালয়ের বাসে বসাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের বেধড়ক মারপিট করা ...

মানবতাবিরোধী অপরাধ: নোয়াখালীর ৪ রাজাকারের রায় কাল

নিজস্ব প্রতিবেদক: মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে নোয়াখালী জেলার সুধারাম এলাকার আমির আলীসহ চার ‘রাজাকারের’ মামলায় রায় ঘোষণা করা হবে আগামীকাল মঙ্গলবার। আজ সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান মো. শাহিনুর ইসলামের নেত্বত্বে তিন সদস্যর বেঞ্চ রায়ের জন্য এ দিন নির্ধারণ করেন। এর আগে গত ৬ ফেব্রুয়ারি শুনানি শেষে রায় যেকোনো দিন ঘোষণা করা হবে উল্লেখ করে রায় অপেক্ষমাণ রাখেন ...

শ্রীলঙ্কায় বাংলাদেশ ক্রিকেট দলের অনুশীলন বাতিল

স্পোর্টস ডেস্ক: ভারতের বিপক্ষে নিদাহাস ট্রফিতে নিজেদের তৃতীয় লড়াইয়ে বুধবার মাঠে নামবে বাংলাদেশ দল। এই ম্যাচকে সামনে রেখে নিজেদের ঝালিয়ে নিতে আজ সোমবার অনুশীলন করার কোনো সুযোগ পায়নি বাংলাদেশ। প্রস্তুতির জন্য মাঠ না পাওয়ায় অনুশীলন বাতিল করে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন। গত শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে দারুণ জয় পেয়েছিল ...