নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ তখনই উন্নত হবে যখন দেশের প্রত্যেক নাগরিককে মানসম্মত শিক্ষা ও প্রশিক্ষণ দিয়ে দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করতে পারবে। কিন্তু আমাদের শিক্ষাব্যবস্থা বাজারমুখী না হওয়ার কারণে দক্ষ জনশক্তি তৈরি করতে পারছে না। ফলে পড়ালেখা শেষ করেও বহু শিক্ষার্থীর চাকরি মিলছে না। এমনটাই মনে করেন ইউজিসির সাবেক চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. একে আজাদ চৌধুরী। একটি বেসরকারি ...
সদ্য সংবাদ
ড. ইউনূসের বিরুদ্ধে সিএমএম আদালতে মামলা
নিজস্ব প্রতিবেদক: বালু ভরাট নিয়ে প্রতারণা করার অভিযোগে গ্রামীণ টেলিকম ট্রাস্টের চেয়ারম্যান ও নোবেল বিজয়ী ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করেছেন এক ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক। মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম সুব্রত ঘোষের আদালতে মামলাটি করেন ঠিকাদারী প্রতিষ্ঠান তাজ এন্টারপ্রাইজের মালিক বাহাদুল ইসলাম। আদালত মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য রাজধানীর পল্লবী থানার ওসিকে নির্দেশ দেন। মামলায় ড. ইউনূস ছাড়াও আরও তিন জনকে ...
কক্সবাজারে হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন
কক্সবাজার প্রতিবেদক: কক্সবাজারের আলোচিত ইজিবাইক চালক জহির আলম হত্যা মামলায় অভিযুক্ত ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে জেলা ও দায়রা জজ আদালত। মঙ্গলবার বেলা ১২টার দিকে কক্সবাজারের জেলা ও দায়রা জজ মীর শফিকুল আলম এ রায় দেন। মামলার তথ্য সূত্র ও রাষ্ট্রপক্ষের আইনজীবী সহকারী পাবলিক প্রসিকিউটর দীলিপ কুমার ধর জানান, ২০১৩ সালের ৩১ জানুয়ারি রামু চাকমারকুল এলাকার মৃত ইয়াকুবের ছেলে জহির ...
সারকোজিকে আটক করেছে ফ্রান্সের পুলিশ
আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে দেশটির পুলিশ। ২০০৭ সালের নির্বাচনে তিনি লিবিয়ার প্রয়াত নেতা মুয়াম্মার গাদ্দাফির কাছ অর্থ নিয়েছেন এমন একটি অভিযোগের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, সারকোজি প্রেসিডেন্ট নির্বাচনে প্রচারের জন্য গাদ্দাফির কাছ থেকে অর্থ নিয়েছেন এমন অভিযোগের বিষয়ে তদন্ত করছে পুলিশ। তারই অংশ হিসেবে তাকে আটক করা ...
লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজ ইরানের পিতার ইন্তেকাল
মারুফ শরীফ, নিজস্ব প্রতিবেদক : ২০ দলীয় জোটের শরিক দল বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরানের পিতা মাস্টার মো. ইসমাঈল হোসেন মঙ্গলবার (২০ মার্চ) ইন্তেকাল করেছেন(ইন্নালিল্লাহি অইন্না ইলাইহি রাজিউন)। ডা. ইরান জানান, তার পিতা মঙ্গলবার (২০ মার্চ) দুপুর সাড়ে ১২টায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থান ইন্তেকাল করেছেন। তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, ৪ ...
হা-মিম গ্রুপের মালিকের বাড়ি ভাঙছে রাজউক
নিজস্ব প্রতিবেদক: অনুমোদিত নকশা ছাড়া বানানোর অভিযোগে হা-মিম গ্রুপের মালিক এ কে আজাদের গুলশানের বাড়ি ভাঙতে শুরু করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। মঙ্গলবার সকাল নয়টা থেকে রাজউকের পরিচালক অলিউর রহমানের নেতৃত্বে গুলশানের ৮৬ নম্বর সড়কের ১ নম্বর বাড়িতে এই অভিযান চালানো হয়। বেলা সাড়ে ১১টা পর্যন্ত চলা অভিযানে বাড়ির সামনের দেয়াল, গাড়ি বারান্দা ও একটি ব্যালকনির কিছু অংশ ভেঙে ফেলা হয়। ...
পায়রা বন্দরের ব্যয় বেড়ে তিন গুণ
নিজস্ব প্রতিবেদক: পটুয়াখালীতে নির্মাণাধীন দেশের তৃতীয় পায়রা সমুদ্র বন্দরের ব্যয় তিন গুণ বেড়েছে। মঙ্গলবার এই সমুদ্র বন্দরের অবকাঠামো উন্নয়নে সংশোধনীয় প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে। এর ব্যয় ধরা হয়েছে তিন হাজার ৩৫০ কোটি ৫১ লাখ টাকা। ২০১৫ সালে অনুমোদনের সময় এর ব্যয় ধরা হয়েছিল এক হাজার ১২৮ কোটি ৪৩ লাখ টাকা। রাজধানীর শেরেবাংলা নগরে এনইসির সম্মেলন কক্ষে একনেক সভায় পায়রা বন্দরসহ ...
টি-টুয়েন্টি অল রাউন্ডার র্যাঙ্কিংয়ে সাকিব তিনে
স্পোর্টস ডেস্ক: শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাটিতে দুই টি-টুয়েন্টির সিরিজ খেলা হয়নি। খেলতে পারেননি শ্রীলঙ্কায় মাত্র শেষ হওয়া নিদাহাস ট্রফির প্রথম তিন ম্যাচেও। কারণটা জানুয়ারি মাসে পাওয়া চোট। সেরে উঠে কলম্বোর তিনজাতি টুর্নামেন্টের শেষ দুই ম্যাচে খেললেন বটে কিন্তু সাকিবকে মাঝের না খেলার জন্য বিশ্ব র্যাঙ্কিংয়ে মূল্য দিতে হলো। কিছুদিন আগে টি-টুয়েন্টি বিশ্বসেরা অল রাউন্ডার দুইয়ে নেমে গিয়েছিলেন। শ্রীলঙ্কার টুর্নামেন্ট শেষে ...
শাহজালাল বিমানবন্দরে বিমানের জরুরি অবতরণ
নিজস্ব প্রতিবেদক : শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের অভ্যন্তরীণ রুটের একটি ফ্লাইট জরুরি অবতরণ করেছে। ‘যান্ত্রিক ত্রুটির’ কারণে উড্ডয়নের ৪০ মিনিট পর বিমানটি আবার ফিরে এসেছে। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ড্যাশ-৮ মডেলের এই উড়োজাহাজ যান্ত্রিক ত্রুটির কারণে অবতরণ করে। দায়িত্বরত শাহজালাল বিমানবন্দরের একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, পুর ১২টার পর ঢাকা ...
পাইলট আবিদের স্ত্রী আফসানার অবস্থা সঙ্কটাপন্ন
নিজস্ব প্রতিবেদক: নেপালে বিমান দুর্ঘটনায় নিহত ইউএস-বাংলার পাইলট আবিদ সুলতানের স্ত্রী আফসানা খানমের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছে তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স অ্যান্ড হাসপাতাল সংবাদ সম্মেলনে এ কথা জানান বোর্ডপ্রধান ডা. বজলুল আলম। এ হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) লাইফসাপোর্টে রয়েছেন আফসানা খানম। ১২ মার্চ কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে অবতরণের সময় ইউএস-বাংলার বিমানটি বিধ্বস্ত ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর