‘নিউমোনিয়াসদৃশ’ প্রাণঘাতী নতুন এক ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে চীনে। নতুন এই ভাইরাসের বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে বাংলাদেশ সরকার। এরই মধ্যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চীন ভ্রমণ থেকে ফিরে আসা দেশি-বিদেশি নাগরিকদের ক্ষেত্রে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নেয়া হয়েছে। সংশ্লিষ্টদের সতর্ক করতে পরিচালনা করা হয়েছে জরুরি ওরিয়েন্টশেন কর্মসূচি। পাশাপাশি বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুসারে সতর্কতামূলকভাবে এই ভাইরাসের সংক্রমণরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে স্বাস্থ্য ...
ব্রেকিং নিউজ
সহকারী জজ পদে ৯৭ জনকে নিয়োগ ও পদায়ন
সহকারী জজ পদে ৯৭ জনকে নিয়োগ ও পদায়ন করা হয়েছে। রবিবার আইন মন্ত্রণালয়ের বিচার বিভাগ থেকে এই আদেশ জারি করা হয়। এর আগে গত ১ জুলাই বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন তাদের নিয়োগের সুপারিশ করে। সেই সুপারিশের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে এই নিয়োগ ও পদায়ন করল আইন মন্ত্রণালয়। আদেশ বলা হয়েছে, কমিশনের নির্ধারিত মেধাক্রম অনুসারে জ্যেষ্ঠতা অক্ষুণ্ণ রেখে বাংলাদেশ ...
২৭ বছর পলাতক থাকা আসামি গ্রেপ্তার
টাঙ্গাইলের মির্জাপুরে পলাতক থাকার ২৭ বছর পর ওয়াদুদ (৫২) নামে সাত বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলাশ। সোমবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। রোববার সন্ধ্যায় সাভার বাসস্ট্যান্ড এলাকা থেকে মির্জাপুর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। ওয়াদুদ মির্জাপুর উপজেলার আনাইতারা ইউনিয়নের চামারী ফতেপুর গ্রামের শাজাহানের ছেলে। ১৯৯৩ সালের ফেব্রুয়ারি মাসে মির্জাপুর থানা পুলিশ ওয়াদুদকে অস্ত্রসহ গ্রেপ্তার করেন। ...
বিশ্বের সিংহভাগ অর্থ দুই হাজার লোকের হাতে
আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের জনসংখ্যা সাতশ কোটির বেশি। এই বিপুল জনসংখ্যার যত অর্থ রয়েছে তার সিংহভাগই রয়েছে মাত্র দুই হাজার ব্যক্তির হাতে। দারিদ্র্য বিমোচনে কাজ করা বিশ্বের ১৯ সংস্থার সংঘ অক্সফাম জানিয়েছে, বিশ্বের শীর্ষ ধনী ২,১৫৩ জন লোক দরিদ্রতম ৪৬০ কোটি লোকের মোট অর্থের চেয়েও বেশি অর্থ ২০১৯ সালে নিয়ন্ত্রণ করেছে। সোমবার ‘টাইম টু কেয়ার’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে অক্সফাম আরও ...
ফাঁসির আসামি যুগ্ম মহাসচিব, গাজীপুরে বিক্ষোভ
সাবেক সংসদ সদস্য শহীদ আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি নুরুল ইসলাম দিপু। তাকে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব করায় গাজীপুরে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল হয়েছে। সোমবার দুপরে গাজীপুর মহানগর ছাত্রলীগের ব্যানারে জেলা শহরে প্রতিবাদ মিছিল হয়। শহরের রাজবাড়ি সড়কের দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়। পরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিলে কাজী আজিম উদ্দিন ...
আমার বাবা নাই, আপনারাই আমার অভিভাবক: ইশরাক
ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে বিএনপির মেয়রপ্রার্থী ইশরাক হোসেন প্রয়াত বাবার স্নেহ-ভালবাসা খুঁজছেন নগরবাসীর মাঝে, ঢাকা দক্ষিণের তরুণ এই প্রতিদ্বন্দ্বী এলাকাবাসীকেই অভিভাবক মনে করছেন। ইঞ্জিনিয়ার হোসেন নগরবাসীর উদ্দেশে বলেছেন, ‘আজকে আমার বাবা নাই। আমি বলতে চাই এই নগরবাসী আমার অভিভাবক, আপনারাই আমার অভিভাবক।’ সোমবার একাদশ দিনে প্রচারণার সময় মধ্যাহ্নবিরতির আগে তিনি বলেন, ‘আপনারা যদি আমার পাশে থাকেন, ইনশাল্লাহ ...
১৪ জেলার প্রাথমিক শিক্ষক নিয়োগ স্থগিত
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে ১৪ জেলার ঘোষিত ফলাফল ছয় মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। একইসঙ্গে তাদের ফলাফল কেন অবৈধ ও আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। সোমবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মাহমুদ হাসান তালুকদারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। ১৪টি জেলা হলো, পটুয়াখালী, মাদারীপুর, সিরাজগঞ্জ, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, ...
সুরঙ্গ দিয়ে কারাগার থেকে একসঙ্গে পালাল ৭৫ বন্দি!
কারাগার থেকে পালিয়ে গেল সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে সাজাপ্রাপ্ত ৭৫ বন্দি। চাঞ্চল্যকর এ ঘটনা ঘটেছে ব্রাজিল সীমান্তের নিকটবর্তী দেশ প্যারাগুয়ের পেড্রো জুয়ান ক্যাবালেরো শহরে। খবর বিবিসির বিবিসি জানিয়েছে, পালিয়ে যাওয়া বন্দিদের বেশিরভাগই ব্রাজিলের সবচেয়ে বড় সংগঠিত ক্রিমিন্যাল গ্যাং দ্য ফার্স্ট কমান্ড অব দ্য ক্যাপিটালের (পিপিসি) সদস্য। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, কারাগার থেকে বাইরে বের হওয়ার একটি গোপন সুড়ঙ্গ দিয়ে এসব দুর্ধষ সন্ত্রাসীরা ...
সুষ্ঠু নির্বাচন হলে তাবিথ বিপুল ভোটে জয়ী হবেন: মির্জা ফখরুল
অবাধ সুষ্ঠু নির্বাচন হলে তাবিথ আউয়াল অবশ্যই বিপুল ভোটে বিজয়ী হবেন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার সকালে ঢাকা উত্তর সিটি নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে মিরপুরের বায়তুল মোশাররফ জামে মসজিদের সামনে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, সিটি নির্বাচনে ঢাকাবাসীর মাঝে ধানের শীষের পক্ষে যে গণজোয়ার দেখতে ...
হাইকোর্টে জামিন পেলেন প্রথম আলো সম্পাদক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের নবম শ্রেণির ছাত্র নাইমুল আবরারের মৃত্যুর ঘটনায় অবহেলার অভিযোগে করা মামলায় প্রথম আলো সম্পাদক মতিউর রহমানকে চার সপ্তাহের আগাম জামিন দিয়েছে হাইকোর্ট। এছাড়া কিশোর আলো সম্পাদক আনিসুল হকসহ অপর পাঁচজনকে অভিযোগ গঠন বা অন্য কোনো প্রতিবেদন দাখিল না করা পর্যন্ত তাদের হয়রানি ও গ্রেপ্তার না করতে নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এ ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর