১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ২:২৬

ব্রেকিং নিউজ

এসএসসি পরীক্ষার সংশোধিত সূচি প্রকাশ

২০২০ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার সংশোধিত সূচি প্রকাশ করেছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক উপকমিটি। বরাবরের মতো ১ ফেব্রুয়ারি থেকে দেশের বৃহত্তম এই পাবলিক পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও সরস্বতী পূজা ও ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের কারণে শনিবার (১৮ জানুয়ারি) তা পিছিয়ে নেওয়া হয়। পরিবর্তিত তারিখ অনুযায়ী ৩ ফেব্রুয়ারি থেকে এ পরীক্ষা শুরু হবে। আন্তশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির ...

বাংলাদেশ ক্রিকেট দলের নিরাপত্তার জন্য প্রস্তুত পাঞ্জাব

ক্রীড়া ডেস্ক : পাকিস্তানে বাংলাদেশ ক্রিকেট দলের আসন্ন সফর উপলক্ষে কঠোর নিরাপত্তার প্রস্তুতি নিচ্ছে পাকিস্তানের পাঞ্জাব অঞ্চল। পাঞ্জাবের আইন মন্ত্রী মুহাম্মদ বাশারাত রাজা টাইগারদের নিরাপত্তা জোরদারের জন্য কর্তৃপক্ষের সঙ্গে শনিবার এক জরুরী বৈঠক করেন। সেখানে তিনি সময় মতো সকল ব্যবস্থা গ্রহণের জন্য আদেশ দেন। নাগরিক সচিবালয়ে আলোচনার সময় তিনি বাংলাদেশ ক্রিকেট দলের নিরাপত্তা নিশ্চিত করণে কি কি পদক্ষেপ নেয়া হবে ...

২৫০ কেজি ওজনের আইএস ইমামকে নিতে হলো ট্রাকে!

আন্তর্জাতিক ডেস্ক : সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) এক ইমামকে সম্প্রতি মসুল শহর থেকে গ্রেপ্তার করেছে ইরাকি বাহিনীর সোয়াত টিম। সামাজিক যোগাযোগ মাধ্যমে  ‘জাব্বা দ্য জিহাদি’ নামে পরিচিত প্রায় ২৫০ কেজি ওজনের এই ইমামকে গ্রেপ্তারের পর পুলিশের গাড়িতে ঢোকানো যায়নি। তাকে একটি পিকআপ ট্রাকে করে নিয়ে যেতে হয়েছে। কর্মকর্তাদের বিবৃতির বরাত দিয়ে নিউ ইয়র্ক পোস্ট জানিয়েছে, এই ইমামের নাম আবু ...

বৃদ্ধাশ্রমে ঠাঁই হচ্ছে সেই মায়ের

অবশেষে বৃদ্ধাশ্রমে ঠাঁই হচ্ছে সেই মায়ের। চাঁপাইনবাবগঞ্জে রহনপুর রেলস্টেশনে তাকে ফেলে দিয়েছিলেন স্বজনরা। যদিও শতবর্ষী ওই বৃদ্ধা তার নাম পরিচয় বলতে পারছেন না। ময়মনসিংহের ভালুকার সাড়া মানবিক সংস্থার এক বৃদ্ধাশ্রমে তাকে নেওয়ার জন‌্য আবেদন করা হয়েছে। পত্রিকায় সংবাদ প্রকাশের পর চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কাছে আবেদন করে সংস্থাটি। বৃদ্ধাশ্রমে নেওয়ার অনুমতিও মিলেছে। আরেকটু সুস্থ হলে তাকে নিয়ে যাওয়া হবে। তবে এখনো ...

নির্বাচন কমিশন একেবারেই ব্যর্থ ও অযোগ্য: ফখরুল

নির্বাচন পরিচালনার ক্ষেত্রে বর্তমান নির্বাচন কমিশন একেবারেই ব্যর্থ এবং অযোগ্য বলে দাবি করেছেন বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘সিটি নির্বাচনের তারিখ তারা নির্ধারণ করেছিল হিন্দু সম্প্রদায়ের পূজোর দিনে। বড় সমস্যা হচ্ছে, নির্বাচনি কেন্দ্রগুলোতেই পূজা হয়। এতে বড় ধরনের সমস্যা হতে পারতো। কিন্তু এসব চিন্তা না করে তারা তারিখ নির্ধারণ করে। নির্বাচন কমিশনের অযোগ্যতার কারণেই এমন সমস্যার সৃষ্টি ...

নতুন রুটিনে হবে এসএসসি পরীক্ষা

আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। পরীক্ষা ১ ফেব্রুয়ারি শুরু না হয়ে ৩ ফেব্রুয়ারি থেকে শুরু হবে বলে জানানো হয়েছে। শনিবার রাতে শিক্ষামন্ত্রীর সরকারি বাসভবনে ডা. দীপু মনি সাংবাদিকদের এ বিষয়টি তুলে ধরেন। শিক্ষামন্ত্রী বলেন, সিটি নির্বাচনের তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে। এ কারণে পহেলা ফেব্রুয়ারি পরীক্ষা ৩ ফেব্রুয়ারি থেকে শুরু করা হবে। আগামীকাল শিক্ষা বোর্ডগুলো থেকে ...

প্রথম আলো সম্পাদকসহ ৫ জনের আগাম জামিন আবেদন

হাইকোর্টে আগাম জামিন আবেদন করেছেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, কিশোর আলো সম্পাদক আনিসুল হকসহ পাঁচজন। ঢাকা রেসিডেনসিয়াল মডেল স্কুল অ‌্যান্ড কলেজের শিক্ষার্থী নাইমুল আবরারের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় তারা জামিন আবেদন করেছেন। জামিন আবেদন করা অপর তিন আসামি হলেন- শাহ পরান তুষার, মহিতুল আলম পাভেল ও কবির বকুল। রোববার বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বধীন হাইকোর্ট বেঞ্চে এ বিষয়ে শুনানি হতে ...

‘অ্যান্টি রেপ ডিভাইস’ সরবরাহের নির্দেশনা চেয়ে রিট

দেশে যৌন নির্যাতন প্রতিরোধে নারীদের ‘অ‌্যান্টি রেপ ডিভাইস’ সরবরাহের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। আজ রবিবার (১৯ জানুয়ারি) বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনের ওপর শুনানি হতে পারে। এর আগে অ‌্যান্টি রেপ ডিভাইস সরবরাহের নির্দেশনা চেয়ে মানবাধিকার সংগঠন বাংলাদেশ লিগ্যাল এইড অ‌্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) ও চিলড্রেন’স চ্যারিটি বাংলাদেশ ...

‘আমার শেষ ঠিকানার জায়গা কিনেছিলেন আব্বাস উল্লাহ’

বিনোদন প্রতিবেদক : আশির দশকের শেষ দিকে মুক্তি পায় চলচ্চিত্র বেদের মেয়ে জোসনা। তোজাম্মেল হক বকুল পরিচালনা করেন। আনন্দমেলা চলচ্চিত্রের ব্যানারে নির্মিত এই সিনেমা দেশব্যাপী আলোড়ন তোলে। তৈরি করেছে ঢালিউডের শীর্ষ আয় করা সিনেমার ইতিহাস। জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ও অঞ্জু ঘোষ অভিনীত এ চলচ্চিত্রটির দুই প্রযোজক মতিউর রহমান পানু ও আব্বাস উল্লাহ শিকদার। গতকাল ১৮ জানুয়ারি বিকেল সাড়ে ৫ টায় ...

ইয়েমেনে সামরিক ঘাঁটিতে হুথিদের হামলায় নিহত ৬০

আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনের একটি সামরিক ক্যাম্পে হুথি বিদ্রোহীদের হামলায় অন্তত ৬০ সেনা নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অনেকে। ইয়েমেনের দক্ষিণাঞ্চলের মা’রিবে অবস্থিত অনুশীলন ক্যাম্পে ব্যালেস্টিক মিসাইল ও ড্রোন দিয়ে হামলা চালায় হুথিরা। সৌদির রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে এ খবর দিয়েছে আল জাজিরা। সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল জানিয়েছে, হুথি বিদ্রোহীরা আরব জোটের একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালালে ...