ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থীদের লেমিনেটেড পোস্টার লাগানোর ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে আজ বুধবার (২২ জানুয়ারি) থেকে এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলেছেন আদালত। পাশাপাশি লেমিনেটেড পোস্টার ছাপানো বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে সিটি করপোরেশন ও নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া যে লেমিনেটেড পোস্টারগুলো লাগানো হয়েছে নির্বাচনের পর তা যথাযথভাবে সরিয়ে নিতে বলা হয়েছে। সিটি নির্বাচনে লেমিনেটেড পোস্টারের ব্যবহার নিয়ে ...
ব্রেকিং নিউজ
৩৫০০ কোটি টাকা পাচার : পিকে হালদারসহ ১৯ জনের সম্পদ জব্দের নির্দেশ
ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিস লিমিটেডের পরিচালক প্রশান্ত কুমার হালদারসহ (পিকে হালদার) ১৯ জনের সব সম্পদ, ব্যাংক হিসাব জব্দ ও পাসপোর্ট আটকানোর নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম সরকারের একক হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেন। আদালতে আবেদনকারীর পক্ষে শুনানি করেন শাহরিয়ার কবির। ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিস লিমিটেড আর্থিক খাতের কোম্পানি হিসেবে পুঁজিবাজারে তালিকাভুক্ত। কোম্পানিটির স্বাধীন পরিচালক ও চেয়ারম্যান ...
স্কটল্যান্ডের বিপক্ষে সহজ জয় পেলো টাইগার যুবারা
ক্রীড়া ডেস্কঃদারুণ দলীয় নৈপুণ্যে আইসিসি অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের ১০ম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ৭ উইকেটের সহজ জয় পেয়েছে বাংলাদেশ। এই জয়ে গ্রুপ পর্বে এক ম্যাচ হাতে রেখেই সুপার লিগ অনেকটা নিশ্চিত হয়েছে আকবর আলীর নেতৃত্বাধীন টাইগার শিবিরের।শুরুতে টসে জিতে ব্যাট করতে নামা স্কটল্যান্ড এদিন টাইগার বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি। রাকিবুল হাসানের হ্যাটট্রিকের দিনে স্কটিশরা গুটিয়ে যায় মাত্র ৮৯ রানে। দলের পক্ষে দুই ...
মরতে হয় মরব, রক্ত ঝরাতে হলে ঝরাব: ইশরাক
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির মেয়রপ্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেন বলেছেন, কেউ আমাকে আটকাতে পারবে না। ঢাকাবাসীর জন্য আমি প্রয়োজনে জীবন দেব। যদি মরতে হয় মরব, রক্ত ঝরাতে হলে রক্ত ঝরাব। জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারের সংগ্রাম থেকে পিছপা হব না। বাবার স্মৃতি স্মরণ করে তিনি বলেন, মুক্তিযুদ্ধের সময় আমার বাবা যাত্রাবাড়ী এলাকায় গুলি খেয়েছিলেন। জনগণের অধিকার আদায়ের সংগ্রাম করতে গিয়ে তিনি ...
রাজধানীতে বিএনপির বিক্ষোভ
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা ও সাজা প্রত্যাহারের দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে দলটি। মঙ্গলবার দুপুর ২টায় রাজধানীর আদাবর রিং রোডস্থ জাপান গার্ডেন সিটির সামনে থেকে শুরু হয়ে বাদশা ফয়সাল ইন্সটিটিউটের সামনে গিয়ে শেষ হয় মিছিলটি। বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। মিছিলে অংশগ্রহণ করেন বিএনপির ...
পুরুষের চেয়ে নারীরা অফিসে বেশি সময় দেয়: সমীক্ষা
লাইফস্টাইল ডেস্ক : সময়ের সঙ্গে পরিবর্তন এসেছে নারীদের। পুরুষের সঙ্গে সমান তালে কাজ করে যাচ্ছেন নারীরা। সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে বেড়েছে নারীর অংশগ্রহণ। নারীরা এখন পুরুষদের তুলনায় কোনো অংশে কম নয়। সম্প্রতি গবেষকদের করা একটি সমীক্ষায় এমনি তথ্য পাওয়া গেছে। সমীক্ষায় নারী সম্পর্কে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। সমীক্ষা জানাচ্ছে, একজন প্রাপ্তবয়স্ক কর্মঠ পুরুষের চেয়ে একজন নারীর কর্মক্ষমতা ...
দুগ্রুপের সংঘর্ষে রক্তাক্ত ইবি: ছাত্রলীগ সম্পাদসহ আহত ৩০
ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ছাত্রলীগের দুগ্রুপের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে রক্তক্ষয়ী এ সংঘর্ষ হয়। সভাপতি-সম্পাদক ও বিদ্রোহী দুগ্রুপের মধ্যে এই সংঘর্ষ হয়েছে। এতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিবসহ ৩০ নেতাকর্মী আহত হয়েছেন। গুরুতর আহত পাঁচ জনকে কুষ্টিয়া মেডিকেল ও ইসলামী বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে চিকিৎসা ...
ভোটের দিন ঢাকায় শিল্প-কারখানা বন্ধ রাখার নির্দেশ
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের দিন নির্বাচনী এলাকায় শিল্প-কারখানা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার দুপুরে ইসির উপসচিব (নির্বাচন পরিচালনা-২) আতিয়ার রহমান স্বাক্ষরিত চিঠিতে এ নির্দেশনা দেয়া হয়। শিল্প, বাণিজ্য ও শ্রমকল্যাণ সচিবকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, ঢাকার দুই সিটি নির্বাচন উপলক্ষে জনপ্রশাসন মন্ত্রণালয় ভোট গ্রহণের দিন নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করবে। সাধারণ ছুটি উপলক্ষে ...
ঢাকার ভোটে ইভিএম বাতিল চেয়ে ইসিকে বিএনপির চিঠি
ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার বাতিল করে ব্যালট পেপারে ভোট নিতে লিখিতভাবে নির্বাচন কমিশনের (ইসি) কাছে আবেদন জানিয়েছে বিএনপি। মঙ্গলবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক চিঠিতে এই আবেদন জানান। বেলা ১১টায় আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সভাকক্ষে কমিশনের সঙ্গে সাক্ষাৎ করেন বিএনপির চার সদস্যের প্রতিনিধি দল। ...
ইভিএম নিয়ে রিটের শুনানি রবিবার
ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের শুনানির জন্য আগামী রবিবার দিন ধার্য করেছে হাইকোর্ট। একইসঙ্গে এই সময়ের মধ্যে ইভিএম নিয়ে ২০১৮ সালে জারি করা অর্ডিন্যান্স সংসদে পাস হয়েছে কি না তা রাষ্ট্রপক্ষকে জানাতে বলা হয়েছে। মঙ্গলবার এ বিষয়ে দায়ের করা এক আবেদনের শুনানি করে বিচপারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর