১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১২:১০

ব্রেকিং নিউজ

আবরার হত্যা মামলা: অভিযোগ গঠনের শুনানি ৩০ জানুয়ারি

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলার ২৫ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য ৩০ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত। মঙ্গলবার (২১ জানুয়ারি) আসামিদের উপস্থিতিতে অভিযোগপত্র গ্রহণ করেন আদালত। এরপর অভিযোগ গঠনের শুনানির জন্য ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ তারিখ নির্ধারণ করেন। সংশ্লিষ্ট আদালতের পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল এ তথ্য জানিয়েছেন। এরআগে, ১৩ জানুয়ারি ...

ইভিএমে ভোট ডাকাতি আলোর মতো পরিষ্কার: বিএনপি

ঢাকার দুই সিটি করাপোরেশনের ভোটে আবারও ইভিএম ব্যবহার না করার দাবি জানিয়েছে বিএনপি। দলটির দাবি, ইভিএমে ভোট ডাকাতি দিনের আলোর মতো পরিষ্কার। এদিকে সদ্য অনুষ্ঠিত চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে ইভিএমের মাধ্যমে ভোট জালিয়াতির করা হয়েছে বলে অভিযোগ তুলে নির্বাচনটি বাতিলের দাবি জানিয়েছেন তারা। মঙ্গলবার (২১ জানুয়ারি) নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে বিএনপির একটি প্রতিনিধি দল এসব তথ্য জানান। বেলা ১১টায় ইসি ...

গানে গানে নির্বাচনি প্রচার

ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচনি প্রচার এখন তুঙ্গে। গতানুগতিক প্রচারের সঙ্গে এবার যুক্ত হয়েছে নানা কৌশল। মাইকিং, পোস্টার, লিফলেট ও পথসভার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমও ব্যবহার করছেন প্রার্থীরা। তবে প্রায় সব প্রার্থীর প্রচারেই যুক্ত হয়েছে ‘নির্বাচনি গান’। গানের মাধ্যমে ভোটারদের আকৃষ্ট করার চেষ্টা করছেন প্রার্থীরা। এতে বিনোদন পাচ্ছেন কর্মী-ভোটার সবাই। সিটি নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীদের পক্ষে যেসব গান বাজছে তার মধ্যে ...

ইভিএম অধ্যাদেশ সংসদে পাসের বিষয়ে জানতে চেয়েছেন হাইকোর্ট

ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) সংক্রান্ত অধ্যাদেশ-২০১৮ সংসদে পাস হয়েছে কিনা, তা জানাতে রাষ্ট্রপক্ষের আইনজীবীকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ সংক্রান্ত রিটের শুনানি নিয়ে মঙ্গলবার (২১ জানুয়ারি) বিচপারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এসব আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন রিটকারী আইনজীবী ইউনুছ আলী আকন্দ। অন্যদিকে, রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার। এর ...

মৌলভীবাজারে যুবককে ধরে বাড়িতে নিয়ে কুপিয়ে হত্যা

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারে পূর্ব শত্রুতার জের ধরে রাজন আহমদ রাজা নামের এক যুবককে রাস্তা থেকে ধরে বাড়িতে নিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার সকাল ৯টার দিকে সদর উপজেলার হিলালপুর এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সকাল ৯টার দিকে পীর বাহিনীর প্রধান নামে পরিচিত পীর আজাদ পাশের বালিকান্দি কেয়াঘাট থেকে রাজনকে ধরে হিলালপুরে নিজ বাড়িতে ...

মনে আক্ষেপ নিয়েই ডোম তাজুলের চির বিদায়

হবিগঞ্জ প্রতিনিধি : মনে আক্ষেপ নিয়েই এ পৃথিবী থেকে চির বিদায় নিলেন হবিগঞ্জ শহরের জালালাবাদ এলাকার ডোম তাজুল ইসলাম (৫০) । ৫০ বছরের জীবনে ৩১ বছরই তিনি লাশ কেটেছেন। প্রায় ১০ হাজার লাশ কাটা ছেঁড়া করেছেন তিনি। কিন্তু এতো লাশ কাটার পরও ডোমের চাকরিটি স্থায়ী হয়নি তার। এ বিষয়ে গত বছরের ২৯ অক্টোবর  খবর প্রকাশ করা হয়। ১৯ বছর বয়সে ...

ঢাকায় ৩০ জানুয়ারি মধ্যরাত থেকে মোটরসাইকেল চলাচল বন্ধ

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের ভোটগ্রহণ হবে ১ ফেব্রুয়ারি। এ উপলক্ষে এই দুই সিটিতে ৩০ জানুয়ারি রাত ১২টা থেকে ২ ফেব্রুয়ারি ভোর ৬টা পর্যন্ত মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে। ভোটের আগের দিন মধ্যরাত অর্থাৎ ৩১ জানুয়ারি রাত ১২টা থেকে ১ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা পর্যন্ত নির্বাচনি এলাকায় যান চলাচল বন্ধ থাকবে। নিষেধাজ্ঞার আওতায় থাকা যানবাহনগুলো হলো বেবি ট্যাক্সি/অটোরিকশা, ট্যাক্সি ক্যাব, মাইক্রোবাস, ...

তাপমাত্রা কমে শৈত্যপ্রবাহ বাড়বে

কয়েকদিন বিরতি দিয়ে রাজধানীসহ সারা দেশে আবারো শীত নামতে শুরু করেছে। সোমবার উত্তরাঞ্চলে ঠাণ্ডার অনুভূতি বাড়িয়ে দিয়েছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। শীতের এই প্রকোপ আগামী দুই থেকে তিন দিন থাকতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে। রংপুর বিভাগসহ মাদারীপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, মৌলভীবাজার, রাজশাহী, পাবনা, নওগাঁ, যশোর ও চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। মঙ্গলবার সকাল নয়টা থেকে ...

পলিথিন মোড়ানো পোস্টারে সয়লাব ঢাকা : পরিবেশের কথা ভাবছেন না প্রার্থীরা

পরিবেশের জন্য ক্ষতিকর পলিথিনে মোড়ানো পোস্টারে ছেয়ে গেছে রাজধানীর রাজপথ, পথঘাট, অলিগলি। লাখ লাখ পোস্টার ঝুলছে মাথার ওপর, রাস্তার দুই পাশে। আবার এর কিছু কিছু ছিঁড়ে পড়ছে পথে, নালা-নর্দমায়। আইনে নিষিদ্ধ পলিথিন দিয়ে পোস্টার মুড়িয়ে প্রচারণা প্রার্থীদের দায়িত্বহীনতাকে তুলে ধরছে। এ নিয়ে সমালোচনা হচ্ছে নগরবাসীর মধ্যে। তারা বলছেন, পলিথিনের কারণে হরদম নগরীর পরিবেশ দূষিত হচ্ছে। যখন-তখন বন্ধ হচ্ছে নালা-নর্দমা। তৈরি ...

গাবতলীতে তাবিথের প্রচারণায় হামলা

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের প্রচারণায় হামলার অভিযোগ উঠেছে। মঙ্গলবার সকালে মিরপুরে তাবিথ আউয়াল নেতা-কর্মী নিয়ে নির্বাচনী প্রচারে নামেন। বেলা ১১টার দিকে আওয়ামী লীগের নেতা-কর্মীরা হামলা চালায় বলে অভিযোগ ওঠে। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবির খান জানান, মিরপুর থেকে কল্যাণপুর যাওয়ার পথে পর্বত সিনেমা হলের সামনে এ ঘটনা ঘটে। পিছন থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা আকস্মিকভাবে তাদের ...