১১ই জুন, ২০২৬ ইং | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | দুপুর ২:২৬

ব্রেকিং নিউজ

৩ বছরে ২০ হাজার ফেসবুক আইডি হ্যাক

নায়ক-নায়িকাদের ফেসবুক আইডি হ্যাকিংয়ে জড়িত দুজনকে গ্রেপ্তারের পর জানা গেছে ওই চক্র গত তিন বছরে ২০ হাজারেরও বেশি আইডি তাদের নিয়ন্ত্রণে নিয়েছে। শনিবার কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ‌্য জানিয়েছেন র‌্যাব-২ এর অধিনায়ক লে. কর্নেল আশিক বিল্লাহ। এর আগে কয়েকজন চিত্র নায়ক ও নায়িকার অভিযোগের প্রেক্ষিতে শনিবার ভোর ৬টার দিকে রাজধানীর মহাখালী থেকে মীর মাসুদ রানা ...

ডাকঘর সঞ্চয় ব্যাংকের সুদ হার অর্ধেক কমলো

অর্থনৈতিক প্রতিবেদক   : ডাকঘর সঞ্চয়পত্রে বিনিয়োগে সুদের হার প্রায় অর্ধেক কমানো হয়েছে। তিন বছর মেয়াদি সঞ্চয়পত্রে বিনিয়োগে ১১ দশমিক ২৮ শতাংশ সুদ হারের স্থলে এখন ৬ শতাংশ পাওয়া যাবে। অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এক প্রজ্ঞাপনে এ আদেশ দেয়। বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারির তারিখ থেকেই এ সুদ হার কার্যকর করার নির্দেশ দেয়া হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, এখন থেকে এক বছর মেয়াদে ...

তামাক ছেড়ে ফুল চাষে ঝুঁকছেন তারা

কক্সবাজারের চকরিয়ায় আগে তামাক চাষ বেশি জনপ্রিয় ছিল। তামাকের জমিতেই অল্প আকারে ফুল চাষ হতো। তবে পরিমাণে কম। কিন্তু দিন দিন চাষিরা তামাকের ছেড়ে ফুল চাষে আগ্রহী হয়ে উঠছেন।  চাষিরা জানিয়েছেন, ফুল চাষ তামাকের চেয়ে লাভজনক।চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের মোহাম্মদ নাসির এক সময় তামাকের চাষ করতেন। এখন তিনি গোলাপ চাষ করছেন। তিনি বলেন,  ‘আগে আমি তামাক চাষ করতাম। এখন গোলাপ ...

নিপীড়নে খালেদার মুক্তির আন্দোলন থামবে না: ফখরুল

দুর্নীতি মামলায় দণ্ডিত দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার কারামুক্তির দাবিতে বিক্ষোভের ডাক দিয়েও তা পালন করতে পারেনি বিএনপি। পরে দলটি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করেছে। সেখানে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, দমন-নিপীড়ন করে কোনোভাবেই খালেদা জিয়ার মুক্তির আন্দোলন দমানো যাবে না। তারা এই আন্দোলন অব্যাহত রাখবেন। শনিবার দুপুরের পর নয়াপল্টন থেকে জাতীয় প্রেসক্লাব পর্যন্ত বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছিল বিএনপি। ...

‘বিসিক প্লাস্টিক শিল্প নগরী’র প্রকল্প ব্যয় দ্বিগুণ

বান্ধব স্থানে সরিয়ে নেওয়া, গুণগত মানসম্পন্ন প্লাস্টিক সামগ্রী উৎপাদনে সহায়তা দেওয়া, কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দারিদ্র্য বিমোচন, অর্থনৈতিক উন্নতি ত্বরান্বিত করা এবং জিডিপিতে অবদান বাড়াতে দেশে গড়ে উঠছে বিসিক প্লাস্টিক শিল্প নগরী। তবে ২০১৫ সালে নেওয়া মন্ত্রণালয়ের প্রকল্পটি নির্ধারিত সময়ে বাস্তবায়িত হচ্ছে না। শুরুতে প্রস্তাবিত প্রকল্প বাস্তবায়নের মেয়াদ ঠিক করা হয়েছিল ২০১৯ সালের ৩১ ডিসেম্বর। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ ...

নয়াপল্টনে বিএনপির বিক্ষোভ চলছে, মিলনসহ আটক ৩

দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে নয়াপল্টনে বিএনপির বিক্ষোভ সমাবেশ চলছে। সমাবেশে যোগ দিতে যাওয়ার সময় নাইটিংগেল মোড় থেকে দলটির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলনকে আটক করে পুলিশ। এর আগে শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকালের দিকে নয়াপল্টনে কার্যালয়ের সামনে থেকে দুই কর্মীকে আটক করা হয়েছে বলেও দাবি করেছে বিএনপি।শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৫০ মিনিটে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের ...

ধানের বিকল্প ভুট্টা, সরিষা ও সূর্যমুখী

 সুনামগঞ্জ : হাওরাঞ্চল হিসেবে দেশব্যাপী পরিচিত সুনামগঞ্জ। বন্যা ও পাহাড়ি ঢলে বছরে দুবার ধানের আবাদ করা দুঃসাধ্য এই অঞ্চলে। ফলে রীতিমতো কর্মহীনতায় পড়ে যান কৃষকরা, শুরু হয় অভাব অনটন। তবে ইদানীং বিকল্প চাষাবাদের দিকে ঝুঁকছেন তারা। ধানের বিকল্প হিসেবে ভুট্টা,সরিষা ও সূর্যমুখীর আবাদ করছেন কৃষকরা। জানা যায়- শ্রমিক সংকট, উচ্চ মজুরি, কৃষি উপকরণের চড়া দাম, ধানের ন্যায্য মূল্য না পাওয়া ...

২৭ দেশে ৬৪ হাজারেরও বেশি করোনায় আক্রান্ত

চীনের হুবেই প্রদেশের উহান থেকে জন্ম নেয়া প্রাণঘাতী করোনাভাইরাস চীনের সীমানা পেরিয়ে পৃথিবীর বেশ কিছু দেশে ছড়িয়েছে। এখন পর্যন্ত চীনসহ ২৭টি দেশে এই ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। প্রাপ্ত তথ্য মতে, এসব দেশে এই রোগে আক্রান্ত হয়েছে ৬৪ হাজার ৪৫৭ জন। এরমধ্যে চীনেই আক্রান্ত ৬৩ জন ৯১৭ জন। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী চীনে নতুন করে আরও ২ হাজার ৪০০ জনের ...

দক্ষিণখানে তিন লাশ : অভিযোগের তীর স্বামীর দিকে

রাজধানীর দক্ষিণখানে মা ও দুই সন্তান হত্যার শিকার হয়েছে বলে ধারণা করছে পুলিশ। পুলিশ জানিয়েছে, দুই শিশুকে শ্বাসরোধে এবং মাকে কুপিয়ে হত্যা করা হয়। নিহত গৃহবধূর স্বামী রকিব উদ্দিন ভূঁইয়া নিখোঁজ রয়েছেন। তিনি এ হত‌্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে দাবি স্বজনদের। পুলিশেরও ধারণা, রাকিবকে ধরতে পারলে এ হত‌্যাকাণ্ডের রহস‌্য উদঘাটন সম্ভব। উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) নাভিদ কামাল শৈবাল জানান, তিনটি ...

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মুসলিম নেতা এরদোয়ান

আন্তর্জাতিক ডেস্ক : মুসলিম বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতার স্বীকৃতি পেয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। এ ছাড়া পুরো বিশ্বের নেতাদের মধ্যে তার অবস্থান পঞ্চম। সারা বিশ্বের প্রভাবশালী রাজনৈতিক নেতাদের জনপ্রিয়তা নিয়ে একটি জরিপের পর এ তথ্য জানিয়েছে ‘গ্যালাপ ইন্টারন্যাশনাল’। বৃহস্পতিবার জরিপের ফল প্রকাশ করে এ সংস্থা। জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মেরকেল ৪৬ শতাংশ ভোট পেয়ে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতার স্বীকৃতি পেয়েছেন। ...