১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | দুপুর ১:০১

ব্রেকিং নিউজ

সোমালিয়ার পুলিশ একাডেমিতে বোমা হামলা: নিহত ১৩

 আন্তর্জাতিক ডেস্ক: বৃহস্পতিবার সোমালিয়ার পুলিশ একাডেমিতে আত্মঘাতী বোমা হামলায় ১৩ পুলিশ নিহত ও আরো বেশ কয়েকজন আহত হয়েছে। শাবাব জঙ্গিগোষ্ঠীর সদস্যরা এ হামলা চালায়। দেশটির কর্মকর্তারা একথা জানান। সিনিয়র পুলিশ কর্মকর্তা ইবরাহীম মোহাম্মদ বলেন, ‘আত্মঘাতী এই বোমা হামলায় ১৩ পুলিশ নিহত ও আরো ১৫ জন আহত হয়েছে।’ আল-কায়েদা সমর্থিত শাবাব মোদাগিশুর রাজধানীতে এই হামলার দায়িত্ব স্বীকার করেছে। বিবিসি। দৈনিক দেশজনতা ...

নিবন্ধন সনদধারী শিক্ষকদের কোটা বাতিল

নিজস্ব প্রতিবেদক: বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নিবন্ধন সনদধারী শিক্ষক নিয়োগের ক্ষেত্রে উপজেলা, জেলা কোটা পদ্ধতি বাতিল ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে নিবন্ধন সনদধারীদের শিক্ষকতার মেয়াদ আজীবন ঘোষণা করেছেন আদালত। আদেশে আরও বলা হয়, রায় পাওয়ার ৯০ দিনের মধ্যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নিবন্ধন সনদধারী শিক্ষকদের মেধা তালিকা এনটিআরসির ওয়েবসাইটে প্রকাশ করার নির্দেশ দিয়েছেন আদালত। রিটকারী আইনজীবী মো. সাহাবুদ্দীন লার্জ আদেশের ...

আফগানিস্তানে বিমান বাহিনীর হামলায় নিহত ২০

নিজস্ব প্রতিবেদক: আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশে বিমান হামলায় অন্তত ২০ জঙ্গি নিহত হয়েছে। বৃহস্পতিবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় একথা জানিয়েছে। বুধবার হেলমান্দ প্রদেশের মার্জা, গেরেশক ও নাওয়াই-ই-বারাকজাই জেলায় আফগান ন্যাশনাল আর্মি (এএনএ)’র এয়ার ফোর্স এই বিমান হামলা চালায়। এতে ২০ জঙ্গি নিহত হয়েছে। হামলায় একটি মোটরসাইকেল ধ্বংস হয়েছে। তবে এ ব্যাপারে তালেবানের পক্ষ থেকে কোন মন্তব্য পাওয়া যায়নি। সিনহুয়া দৈনিক দেশজনতা /এন ...

পাঁচ বছরে তিন এশিয়া কাপ

স্পোর্টস ডেস্ক: আইসিসির প্রস্তাবিত ফিউচার ট্যুর প্রোগ্রামে আগামী ২০১৯ থেকে ২০২৩ পর্যন্ত এশিয়া কাপের জন্য আলাদা জানালা রাখা হয়েছে। সেই সূচি অনুযায়ী পাঁচ বছরে অনুষ্ঠিত হবে তিনটি এশিয়া কাপ। ২০১৮, ২০২০ ও ২০২২ সালে ১৫ থেকে ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে আগামী তিন এশিয়া কাপ। এই টুর্নামেন্টের ম্যাচগুলি আইসিসি ওয়ানডে লিগের অন্তর্ভুক্ত হবে না। স্বতন্ত্র টুর্নামেন্ট হিসেবে থাকবে। ২০১২, ২০১৪ ও ...

সৌদি ক্রাউন প্রিন্সকে ইসরায়েল সফরের আমন্ত্রণ

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মেদ বিন সালমানকে ইসরায়েল সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির ইন্টিলিজেন্স মিনিস্টার ইসরায়েল কাৎজ। এ সফর দুই দেশের মধ্যে কূটনীতিক সম্পর্ক জোরদারে ঐতিহাসিক সফর হবে বলে কাৎজের মুখপাত্র বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন। এই আমন্ত্রণ এমন সময় জানানো হলো যখন জেরুজালেম ইস্যুতে গোটা বিশ্বে প্রতিবাদ ও নিন্দার ঝড় বইছে। আর জেরুজালেমকে যুক্তরাষ্ট্রের রাজধানী স্বীকৃতির পর মধ্যপ্রাচ্যে বিদ্যমান ...

মেসিকে ছাড়িয়ে গেলেন রোনালদো

স্পোর্টস ডেস্ক: ক্লাব বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েছেন রিয়াল মাদ্রিদ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। এই তালিকায় তিনি পিছনে ফেলেছেন ক্যারিয়ারের সবচেয়ে কাছের প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিকে। ক্লাব বিশ্বকাপে সর্বমোট ৬ গোল করে রোনালদো মেসিকে পিছনে ফেলেছেন। গত সপ্তাহে মেসিকে পরাজিত করে পঞ্চমবারের মত ব্যালন ডি’অর খেতাব জয় করেন রোনালদো। ক্লাব ও জাতীয় দলের হয়ে দুর্দান্ত এক মৌসুম কাটানোর স্বীকৃতি স্বরূপই রোনালদো ...

জামিন পেলেন আপন জুয়েলার্সের ৩ মালিক

নিজস্ব প্রতিবেদক: অর্থ পাচারের অভিযোগে করা পৃথক তিন মামলায় আপন জুয়েলার্সের মালিক আপন জুয়েলার্সের তিন মালিক দিলদার আহমেদ, গুলজার আহমেদ ও আজাদ আহমেদ জামিন পেয়েছেন। তবে দিলদারের বিরুদ্ধে আরও দুটি মামলা থাকায় তিনি এখনই কারাগার থেকে বের হতে পারছেন না। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বৃহস্পতিবার তাদের জামিন প্রশ্নে রুলের শুনানি নিয়ে ...

মসজিদের ভিতরে নিরাপত্তা কর্মীকে গলাকেটে হত্যা

নিজস্ব প্রতিবেদক: গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া সরকার পাড়া এলাকায় আব্দুল মোতালেব (৬৫) নামে মসজিদের এক নিরাপত্তা কর্মীকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টার দিকে লাশটি উদ্ধার করেছে পুলিশ। নিহত আব্দুল মোতালেব ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার বাঘতাবাজার এলাকার তমিজ উদ্দিন  ছেলে। পুলিশ ও এলাকাবাসী জানান, ভোগড়া সরকার পাড়া এলাকায় সাইদুর রহমানের বাড়িতে ভাড়া থেকে একটি মসজিদে নিরাপত্তা কর্মী হিসেবে ...

আবার বেড়েছে চালের দাম

নিজস্ব প্রতিবেদক: চালের দাম আবারও বেড়েছে। বছরের শুরুতে চালের দাম ছিল প্রতি কেজি ৪০ টাকা, মে মাসে তা ৫০ টাকায় উঠল। সরকারের নানা উদ্যোগের ফলে নভেম্বরে তা কমে ৪২ টাকায় নেমে এসেছিল। কিন্তু গত এক সপ্তাহে দাম কেজিতে আবার দুই থেকে তিন টাকা বেড়ে দাঁড়িয়েছে ৪৫ টাকায়। ঢাকার মিরপুরের কাজীপাড়া, ছয় নম্বর বাজার ও কারওয়ান বাজার ঘুরে সবচেয়ে নিম্নমানের মোটা ...

ঢাবির প্রশ্ন ফাঁসের অভিযোগে প্রেস কর্মচারীসহ আটক ১০

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত সন্দেহে সংশ্লিষ্ট প্রেস কর্মচারী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীসহ ১০ জনকে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির সহকারী পুলিশ কমিশনার (এএসপি) শারমিন জাহান। সকাল সাড়ে ১১টায় রাজধানীর মালিবাগে সিআইডি কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে তিনি জানিয়েছেন।