নিজস্ব প্রতিবেদক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য ইচ্ছুকদের কাছ থেকে আবেদন চেয়ে ইতিমধ্যে গণবিজ্ঞপ্তি জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। আবেদন করার সময় শেষ হচ্ছে আগামী ৩১ ডিসেম্বর। নতুন দলের নিবন্ধনের আবেদন করার আর মাত্র সাত দিন সময় থাকলেও তেমন সাড়া পাচ্ছে না কমিশন। এখন পর্যন্ত মাত্র পাঁচটি নতুন দল নিবন্ধনের জন্য ইসিতে আবেদন করেছে ...
ব্রেকিং নিউজ
জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিশেষ সিনেট অধিবেশন
নিজস্ব প্রতিবেদক: জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ বলেছেন, মানসম্মত শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য মানসম্মত পাঠ্যপুস্তক রচনা ও প্রাথমিক পর্যায়ে নির্বাচিত কিছুসংখ্যক বেসরকারি কলেজকে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করে মডেল কলেজে উন্নীত করার প্রকল্প হাতে নেয়া হয়েছে। শিক্ষার মানোন্নয়নে অগ্রাধিকার ও সর্বোচ্চ গুরুত্বারোপের কথা উল্লেখ করে তিনি বলেন, শিক্ষার রাজনীতিকরণ ও বাণিজ্যিকীকরণ বন্ধ এবং শিক্ষক ও শিক্ষার্থীদের ...
এই প্রথম মাংসাশী সরিসৃপের সন্ধান
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : এই প্রথম থিবীতে মাংসাশী সরিসৃপের সন্ধান মিললো। সম্প্রতি এক জলজ প্রাণীর জীবাশ্ম পাওয়া গিয়েছে আন্টার্কটিকায়। বৃহদাকার এক সামুদ্রিক সরীসৃপ। বিজ্ঞানীদের মতে, এই প্রাণীর অস্তিত্ব ছিল প্রায় ১৫০ মিলিয়ন বছর আগে। আন্টার্কটিকার প্রাচীনতম প্রাণী এটিই। আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘টেকটাইমস’-এর একটি প্রতিবেদন অনুযায়ী, আন্টার্কটিকায় এই জীবাশ্ম আবিষ্কারের মূলে রয়েছেন এক দল আর্জেন্টিনীয় গবেষক। তাদের মতে, জুরাসিক যুগের শেষের ...
হাইকোর্টে আইনজীবী সনদ প্রাপ্তির পরীক্ষা আজ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক: হাইকোর্টে আইনজীবী হিসেবে সনদ প্রাপ্তির লিখিত পরীক্ষা আজ শনিবার অনুষ্ঠিত হয়েছে। আইনজীবী হিসেবে বাংলাদেশ বার কাউন্সিলের সনদপ্রাপ্ত চার হাজার ২২৯ জন হাইকোর্টে আইনজীবী হিসেবে সনদ লাভে এই পরীক্ষায় অংশ নেন বলে বার কাউন্সিল অফিস জানায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে আজ সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত এই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণরা পরে মৌখিক পরীক্ষায় অংশ ...
ভারতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস নদীতে, নিহত ৩০
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের রাজস্থানে নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর দেয়াল ভেঙে নদীতে পড়ে গেছে একটি যাত্রীবাহী বাস। এতে মারা গেছে ৩০ জন। আহত প্রায় ১৫ জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শনিবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে রাজস্থানের সাওয়াই মাধোপুর দুবি অঞ্চলে। বনস নদীতে পড়ে যায় বাসটি। উদ্ধারকার্য চলছে। পুলিশের বরাত দিয়ে আনন্দবাজার পত্রিকা জানায়, বাসটি সাওয়াই মাধোপুর থেকে লালকোট ...
লালপুরে তুচ্ছ ঘটনার জেরে এক গাছিকে হত্যা
লালপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের লালপুরে তুচ্ছ ঘটনার জের ধরে ছুরিকাঘাতে আরজ আলী (৫৫) নামের এক গাছিকে হত্যা করা হয়েছে। শনিবার (২৩ ডিসেম্বর) সকাল অনুমানিক ৬ টার দিকে উপজেলার মোহরকয়া পিয়াদা পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করেছে। নিহত আরজ আলী একই গ্রামের মৃত আব্দুস সোবহান আলীর ছেলে। লালপুর ...
নাসিরের ট্রিপল সেঞ্চুরি হলো না ৫ রানের জন্য
স্পোর্টস ডেস্ক: কাছাকাছি তবু কত দূর। ট্রিপল সেঞ্চুরি থেকে হাতছোঁয়া দূরত্বে ছিলেন নাসির হোসেন। তবে আক্ষেপে পুড়তে হলো এই স্টাইলিশ ব্যাটসম্যানকে। জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ষষ্ঠ ও শেষ রাউন্ডের ম্যাচের চতুর্থ তথা শেষ দিনের শুরুতে মাত্র ৫ রানের জন্য ক্যারিয়ারের প্রথম ট্রিপল সেঞ্চুরি থেকে বঞ্চিত হলেন নাসির। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শনিবার বরিশাল বিভাগের বিপক্ষে ২৭০ রান নিয়ে ব্যাটিংয়ে ...
রোহিঙ্গা সংকট ভাষায় প্রকাশ করার মতো নয়: বব রাই
আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারের রোহিঙ্গা সংকট ইস্যুতে নিযুক্ত কানাডার বিশেষ দূত বব রাই বলেছেন, রোহিঙ্গাদের মানবিক সংকটের কথা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। বৃহস্পতিবার রাতে তার প্রকাশ করা অন্তবর্তীকালীন প্রতিবেদনে তিনি বলেন, রোহিঙ্গা শিবিরগুলো অতিমাত্রায় জনাকীর্ণ। এর ফলে ব্যাপক স্বাস্থ্য ও জীবনের ঝুঁকি তৈরি হয়েছে। গত আগস্টে রাখাইনে মিয়ানমার সেনাদের নিধনযজ্ঞ শুরুর পর দেশটি থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে সাড়ে ছয় ...
সরবরাহ বাড়লেও সবজির দাম অপরিবর্তিত
নিজস্ব প্রতিবেদক: শীতে বাজারে নতুন নতুন সবজির সরবরাহ বেড়েছে। সরবরাহ বাড়লেও দাম রয়েছে অপরিবর্তিত। শুক্রবার রাজধানীর শনির আখড়া ও যাত্রাবাড়ী সবজির বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।বাজারে প্রকার ভেদে ফুলকপি বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩০ টাকা, বাঁধাকপি ২৫ থেকে ৩০ টাকা, পেঁয়াজ কালি ৪০ টাকা কেজি, শিম ৪০ টাকা, শালগম ৪৫ টাকা কেজি, লাউ প্রতি পিস ৪০ থেকে ৫০ টাকায় ...
সব গুমে সরকার দায়ী : রিজভী
নিজস্ব প্রতিবেদক: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেছেন, এদেশে চলমান সকল গুমের জন্য দায়ী বর্তমান সরকার। বিচারবহির্ভূত হত্যা আর গুমের কর্মসূচি হচ্ছে অবৈধ ক্ষমতা ধরে রাখার গ্যারান্টি। তাই এই সন্ত্রাসী পথ থেকে সরকার সরে আসতে পারবে না নিজেদের স্বার্থেই। সেজন্যই বাংলাদেশকে লাশের দেশে পরিণত করা হয়েছে। আজ শনিবার সকালে এক সংবাদ সম্মেলনে রিজভী বলেন, গত কয়েকদিন ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর