নিজস্ব প্রতিবেদক: আগামী শুক্রবার (২৯ ডিসেম্বর) অনুষ্ঠিতব্য ৩৮তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় সকল ধরনের ইলেক্ট্রনিক ডিভাইস নিষিদ্ধ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আজ রবিবার (২৪ ডিসেম্বর) পিএসসির নিয়ন্ত্রক (ক্যাডার) আ. ই. ম. নেছার উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩৮তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার হলে মোবাইল ফোন, হাতঘড়ি, পকেট ঘড়ি, ইলেকট্রনিক ঘড়ি, বই-পুস্তক, ক্যালকুলেটর এবং ব্যাগ বহন ...
ব্রেকিং নিউজ
বরিশাল শেরে বাংলা মেডিকেল হাসপাতালে আইসিইউ বন্ধের উপক্রম
স্বাস্থ্য ডেস্ক: চিকিৎসক সংকটের কারণে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। সেখানকার একমাত্র চিকিৎসক নাজমুল হুদাকে পদোন্নতি দিয়ে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে বদলি করায় এই সংকট সৃষ্টি হয়। এ অবস্থায় হাসপাতালের অ্যানেসথেসিয়া চিকিৎসকদের পর্যায়ক্রমে দায়িত্বে রেখে আইসিইউ সচল রাখার চেষ্টা চালাচ্ছে কর্তৃপক্ষ। বিশেষজ্ঞ চিকিৎসকের বদলে অ্যানেসথেসিস্ট চিকিৎসক দিয়ে আইসিইউতে থাকা মুমূর্ষু ...
ত্রিদেশীয় ও শ্রীলঙ্কা সিরিজের জন্য বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা
স্পোর্টস ডেস্ক: ত্রিদেশীয় ও শ্রীলঙ্কা সিরিজের জন্য ৩২ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিপিএল ও জাতীয় লিগে পারফরমেন্সের স্বীকৃতি পেয়েছেন আবু জায়েদ রাহি-মেহেদিরা। বিপিএলে দারুণ বোলিংয়ের স্বীকৃতি পেয়েছেন আবু জায়েদ, আছেন অফস্পিন অলরাউন্ডার মেহেদি হাসান আর টপ অর্ডার ব্যাটসম্যান সাদমান ইসলাম। জাতীয় লিগে ২ ডাবল সেঞ্চুরির মালিক এনামুল হক বিজয়ের সঙ্গে ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত। চোখের সমস্যা ...
সীমান্তে অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের চেকপোস্ট বাড়ছে : স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: সীমান্ত দিয়ে অপরাধীদের যাতায়াত, অস্ত্র ও মাদক চোরাচালান এবং ক্ষতিকারক উপকরণ আমদানি বন্ধে পুলিশের চেকপোস্ট বাড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেন, দেশের ৪ হাজার ৭০০ কিলোমিটার সীমান্ত এলাকার ৩৩ জন সংসদ সদস্য এবং আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সীমান্ত দিয়ে অপরাধীদের যাতায়াত, অস্ত্র-মাদক চোরাচালানসহ এবং ক্ষতিকারক উপকরণ আমদানি ...
মুক্তিযোদ্ধা সমাবেশে বেগম খালেদা জিয়া
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মহানগর নাট্যমঞ্চে মুক্তিযোদ্ধা দল আয়োজিত সমাবেশে উপস্থিত হয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি এ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন। রোববার বিকেল ৪ টা ২৫ মিনিটে তিনি সমাবেশ স্থলে পৌঁছেছেন। এর আগে বিকেল ৩ টা ২৫ মিনিটে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশটি শরু হয়। সমাবেশে সভাপতিত্ব করছেন মুক্তিযোদ্ধা দলের সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা ইশতিয়াক আজীজ ...
মুক্তিযুদ্ধকে ব্যবহার করে ব্যবসায় আওয়ামী লীগ : মির্জা আলমগীর
নিজস্ব প্রতিবেদক: ধর্ম ব্যবসায়ীরা রাজনীতিতে যেভাবে ধর্মকে ব্যবহার করে আওয়ামী লীগও তেমনি মুক্তিযুদ্ধকে ব্যবহার করে বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রবিবার দুপুরে রাজধানীর মহানগর নাট্যমঞ্চে এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব এ কথা বলেন। বিএনপির মুক্তিযুদ্ধ বিষয়ক সংগঠন মুক্তিযোদ্ধা দল এই অনুষ্ঠানের আয়োজন করে। ফখরুল বলেন, ‘আজকে আওয়ামী লীগ, স্বাধীনতাকে, মুক্তিযুদ্ধ তাদের রাজনৈতিক একটা প্রোডাক্টে পরিণত করতে চাইছে।’ ...
ভারতে মাতৃগর্ভেই বিক্রি হয়ে যাচ্ছে কন্যাভ্রূণ
আন্তর্জাতিক ডেস্ক: মাতৃগর্ভে পরিণত হওয়ার আগেই বিক্রি হয়ে যাচ্ছে ভ্রূণ। কোনোটির দাম ১৫ হাজার টাকা, আবার কোনোটির দাম ৮০ হাজার টাকা। জন্মের আগে এইভাবেই হাজার হাজার টাকায় বিক্রি হয়ে যাচ্ছে কন্যাভ্রূণ। এনডিটিভির বরাত দিয়ে আনন্দবাজার পত্রিকা এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে। আনন্দবাজার জানায়, হায়দারাবাদে সম্প্রতি এনডিটিভি-র চালানো একটি স্টিং অপারেশনে বেরিয়ে আসে এই চাঞ্চল্যকর তথ্য। খোঁজ পায় একটি বড় ...
বাংলাদেশের মেয়েরা ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন
স্পোর্টস ডেস্ক: ফিফা র্যাঙ্কিংয়ে ১৯৭, বেহাল দশা বাংলাদেশের পুরুষ ফুটবলের। তবে নারী ফুটবলে গত কয়েক বছর ধরেই আসছে সুখবর। পুরুষ ফুটবল দল ব্যর্থতার মহড়া দিলেও নারীরা এগিয়ে যাচ্ছে ঠিকই, বিশেষ করে বিভিন্ন বয়সভিত্তিক দল। এবার অনুর্ধ্ব-১৫ সাফ চ্যাম্পিয়নশিপের খেতাব জয়ের কৃতিত্ব দেখালো বাংলাদেশের মেয়েরা। রবিবার দুপুরে কমলাপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত জমজমাট ফাইনালে শক্তিশালী ভারতকে ১-০ গোলে হারিয়ে দেয় বাংলাদেশ। প্রথমার্ধের খেলায় ...
অসুস্থ হয়ে পড়ছেন অনশনরত শিক্ষকরা
নিজস্ব প্রতিবেদক: প্রধান শিক্ষকদের পরের গ্রেডে বেতনের দাবিতে আমরণ অনশনে অংশ নেওয়া শিক্ষকরা অসুস্থ হয়ে পড়ছেন। ১০০-১৫০ জন শিক্ষক এরই মধ্যে অসুস্থ হয়ে পড়েছেন। যারা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে শিক্ষক নেতারা দাবি করেছেন। তবে আমাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল প্রতিনিধি জানান, এখন পর্যন্ত আজমল, সালমান মুক্তারি, আব্দুল হাই, জাহিদ হাসান, ইমদাদুল, নাসরিন ও রফিকুল ইসলাম নামে ...
হোলসিমকে ৫০৪ কোটি ৭৮ লাখ টাকায় কিনবে লাফার্জ
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে ব্যবসারত হোলসিমের শেয়ার ক্রয়ে লাফার্জ সুরমা সিমেন্টকে ব্যয় করতে হবে ৫০৪ কোটি ৭৮ লাখ ১৯ হাজার ৯৪০ টাকা। বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত দরে হোলসিম বাংলাদেশের সব শেয়ার কিনবে লাফার্জ সুরমা সিমেন্ট। রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে। হোলসিমের শেয়ার ক্রয়ের খবরে এরই মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে বিক্রেতা সংকটে ভুগছে লাফার্জ সুরমা সিমেন্ট। দুপুর ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর