১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | দুপুর ২:১১

ব্রেকিং নিউজ

সোমবার পুঁজিবাজার বন্ধ

নিজস্ব প্রতিবেদক: খ্রিস্টান ধর্মালাম্বীদের বড়দিন উপলক্ষ্যে আগামীকাল ২৫ ডিসেম্বর, সোমবার পুঁজিবাজার বন্ধ থাকবে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, আগামীকাল বড়দিন উপলক্ষ্যে সরকারি ছুটি। তাই ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে দাপ্তরিক কার্যক্রমের পাশাপাশি লেনদেনও বন্ধ থাকবে। উল্লেখ্য, আগামী ২৬ ডিসেম্বর, মঙ্গলবার থেকে আবার আগের নিয়মে লেনদেন হবে পুঁজিবাজারে। দৈনিক দেশজনতা /এমএইচ

চালের দাম ৫০ টাকার বেশি হওয়া ঠিক হয়নি : অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: সরকার চেয়েছে চালের দাম বৃদ্ধি পাক। কৃষক ন্যায্য মূল্য পাবে বলে চালের দাম বৃদ্ধির বিষয়টি সরকারের পরিকল্পনা ছিল। কিন্তু প্রতি কেজি চালের দাম ৫০ টাকার বেশি হওয়াটা মানুষের জন্য বড় ধরনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে’। রোববার সচিবালয়ে গ্রামীণ ব্যাংকের ২০১৬ সালের ক্যালেন্ডার বছরের লভ্যাংশ হস্তান্তর অনুষ্ঠানে তার দফতরে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সাংবাদিকদের এসব কথা বলেন। লভ্যাংশ হস্তান্তর ...

রোহিঙ্গাদের দ্রুত ফেরাতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: রোহিঙ্গাদের দ্রুত ফেরত পাঠাতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার সকালে চট্টগ্রামে নেভাল একাডেমিতে নৌবাহিনীর শীতকালীন রাষ্ট্রপতির কুচকাওয়াজ পরিদর্শন শেষে দেয়া বক্তব্য একথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে দেশের স্বাধীন, সার্বভৌম রক্ষা ও আত্মনিয়োগের জন্য নবীন নৌ সদস্যদের কাজ করতে হবে। এরআগে, সকাল ১১টার দিকে নেভাল একাডেমিতে পৌঁছান প্রধানমন্ত্রী। এসময় নৌবাহিনীর প্রধান ...

বিকেলে মুক্তিযোদ্ধা সমাবেশে বক্তব্য রাখবেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক: মহান বিজয় দিবস উপলক্ষে সমাবেশের আয়োজন করেছে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ‌‘মুক্তিযোদ্ধা সমাবেশ’। মহানগর নাট্যমঞ্চে আজ রোববার বিকাল ৩টায় এই সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যরাও বক্তব্য দেবেন। বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনসহ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সব পর্যায়ের নেতা-কর্মীকে মহানগর নাট্যমঞ্চে উপস্থিত থাকার জন্য দলের ...

ঘূর্ণিঝড় কবলিত ফিলিপাইনে অগ্নিকাণ্ডে নিহত ৪০

আন্তর্জাতিক ডেস্ক: ঘূর্ণিঝড় তেবরিনের আঘাতে ফিলিপাইন যখন লণ্ডভণ্ড তখন দেশটিতে অগ্নিকাণ্ডে অন্তত ৪০ জনের প্রাণহানি ঘটেছে। শনিবার দেশটির দক্ষিণাঞ্চলীয় দ্যাভাও শহরের একটি শপিংমলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অন্যদিকে, ঘূর্ণিঝড়ের আঘাতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে দেশটিতে এ পর্যন্ত দুই শতাধিক লোক নিহতের খবর পাওয়া গেছে। খবর বিবিসি, রয়টার্স, গার্ডিয়ান। দেশটির প্রেসিডেন্ট রড্রিগো দুয়ের্তের ছেলে শহরের উপ-মেয়র পাওলো দুয়ের্তে জানিয়েছেন, ৩৭ লোকের ...

বিশ্বের সবচেয়ে ভীতিকর দেশ মিয়ানমার: ইকোনোমিস্ট

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের চলতি বছরের ভীতিকর দেশ মিয়ানমার। ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনোমিস্ট সংক্ষিপ্ত এই তালিকা প্রকাশ করেছে। চলতি বছর রাখাইনে রোহিঙ্গাদের ওপর নির্যাতনের কারণে মিয়ানমারকে ভীতিকর দেশ হিসেবে উল্লেখ করা হয়েছে। ২০১৩ সাল থেকে বড়দিন উপলক্ষে ‘কান্ট্রি অব দ্য ইয়ার’ প্রকাশ করে আসছে সাময়িকীটি। এবারের ‘কান্ট্রি অব দ্য ইয়ার’ এর হওয়ার শক্তিশালী অবস্থানে ছিল বাংলাদেশ। মিয়ানমারে নির্যাতনের শিকার হয়ে ৬ ...

ফিলিপাইনে বন্যা-ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ২০০

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে আঘাত হানা ‘তেমবিন’ ঝড়ের কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে ২০০ লোকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বহু লোক নিখোঁজ। শুক্রবার ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে বয়ে যাওয়া ‘তেমবিন’ ঝড়ের জোরালো ঝাপটায় ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপে ভূমিধস ঘটে। আকস্মিক বন্যা দেখা দেয়। খবর বিবিসির। মিন্দানাও দ্বীপের তুবদ ও পিয়াগাপো শহর দুটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানকার অসংখ্য ঘরবাড়ি বোল্ডারের ...

সাভারে পৃথক হামলায় আহত ৪

নিজস্ব প্রতিবেদক : পাওনা টাকা না দেওয়ায় সাভারে এক দম্পতিকে পিটিয়ে আহত করেছে পাওনাদার। শনিবার বিকেলে সাভারের আড়াপাড়া রশিদ মেম্বারের মোড় এলাকায় একটি বাড়িতে এ ঘটনা ঘটে। এলাকাবাসী জানায়, রশিদ মেম্বারের মোড় এলাকার ভাড়াটে লাকি বেগম স্থানীয় প্রতিবেশী তুষারের কাছ থেকে ৫ ডিসেম্বর এক হাজার টাকা ধার নেন। শনিবার ধারের টাকা না দেয়ায় পাওনাদার তুষার ও তার বন্ধুরা লাকি বেগমের ...

কল্যাণ পার্টির মহাসচিবকে ৪ দিনের রিমান্ড দিল আদালত

নিজস্ব প্রতিবেদক : প্রায় ৪ মাস নিখোঁজ থাকার পর বাংলাদেশ কল্যাণ পার্টির মহাসচিব এমএম আমিনুর রহমানকে গ্রেপ্তারের পর ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খানের মিছিলে বোমা হামলা মামলায় শনিবার বিকালে ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস তার এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে আমিনুর রহমানকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা ও গুলশান থানার পরিদর্শক জিহাদ হোসেন ...

আ.লীগ ক্ষমতায় আসার পর দেশে গুমের প্রচলন শুরু : মির্জা আলমগীর

নিজস্ব প্রতিবেদক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে গুমের রাজনীতি এর আগে আমরা দেখি নাই বলা যায়। কিন্তু আওয়ামী লীগ সরকার আসার পর থেকে রাজনৈতিক নেতা থেকে শুরু করে প্রোফেসনাল, ব্লগার তাদের অনেককেই গুম করে ফেলা হচ্ছে। গুম করে ফেলার পর তাদের আর কোনও সংবাদ পাওয়া যাচ্ছে না। এ সরকার আসার পর থেকেই দেশে গুমের রাজনীতির প্রচলন ...