নিজস্ব প্রতিবেদক: গত সপ্তাহের চার কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ১৬৪ কোটি ২৬ লাখ টাকার লেনদেন হয়েছে। সপ্তাহটিতে ব্লক মার্কেটে ২২টি কোম্পানি ও একটি মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়। প্রতিষ্ঠানগুলোর মোট ১ কোটি ৪০ লাখ ৬২ হাজার ৪৭৫টি শেয়ার বা ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবারই লেনদেন হয়েছে ১২৩ কোটি ৭৮ লাখ টাকার ...
ব্রেকিং নিউজ
ইংরেজি নববর্ষের দেশবাসীকে বেগম খালেদা জিয়ার শুভেচ্ছা
নিজস্ব প্রতিবেদক: ইংরেজি নববর্ষ উপলক্ষে দেশ ও বিশ্ববাসীকে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি বলেছেন, খৃস্টীয় নববর্ষ উপলক্ষে আমি দেশবাসী এবং বিশ্ববাসী সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। কামনা করি সকলের অব্যাহত সুখ, স্বাচ্ছন্দ, শান্তি ও সমৃদ্ধি। শুভ নববর্ষ। খৃস্টীয় নববর্ষ উপলক্ষে রোববার গণমাধ্যমে প্রেরিত এক বাণীতে তিনি এসব কথা বলেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেন, নতুন ...
বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনে সভাপতি নাছির, সম্পাদক বাশার
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) আগামী ২০১৮-১৯ মেয়াদের জন্য সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন লংকাবাংলা ক্যাপিটাল মার্কেট অপারেশনের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ নাছির উদ্দিন চৌধুরী। আর সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন এমটিবি ক্যাপিটালের সিইও খায়রুল বাশার আবু তাহের মোহাম্মদ। আজ রোববার রাজধানীর একটি হোটেলে ২০১৮-১৯ মেয়াদের জন্য নির্বাহী কমিটি থেকে তারা নির্বাচিত হয়েছেন। সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে। প্রথম ...
শাহজাদপুরে বাসচাপায় নিহত ৫
নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি এলাকায় বাস চাপায় ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুইজন। রবিবার দুপুর ১২টার দিকে বগুড়া-নগরবাড়ী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, ঘটনাস্থলে দাঁড়িয়ে যাত্রী তুলছিলো অটোরিকশাটি। এ সময় ইশা পরিবহনের একটি বাস ওই অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। হাসপাতালে নেয়ার পথে মারা যান আরো ৩ জন। নিহতরা হলেন, শাহজাদপুর উপজেলার ...
টাঙ্গাইলে নেশার টাকা না পেয়ে মাকে হত্যা করল ছেলে
নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের কালিহাতীতে নেশার টাকা না পেয়ে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছে মাকে। ঘটনার পর থেকে ছেলে শিশির (২৩) পলাতক রয়েছে। নিহত বিথি বেগম (৪০) উপজেলা সাতুটিয়ার মামুন মিয়ার স্ত্রী। শনিবার দিবাগত রাতে সাতুটিয়া উপজেলার দুর্ঘটনাঠি ঘটে। কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন জানান, শনিবার সকালে মামুন মিয়া তার স্ত্রী ও ছেলেকে বাড়িতে রেখে ঢাকায় যায়। রাতে ...
জেএসসিতে উত্তীর্ণ না হওয়ায় চাঁদপুরে তিন ছাত্রীর আত্মহত্যা
নিজস্ব প্রতিবেদক: জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় উত্তীর্ণ না হওয়ায় চাঁদপুরে তিন শিক্ষার্থী আত্মহত্যা করেছে। এছাড়া আত্মহত্যা চেষ্টা করেছে আরও তিনজন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শনিবার জেএসসির ফল প্রকাশের পরই এসব ঘটনা ঘটে। আত্মহত্যা করা তিন ছাত্রী হলেন শহরের পীর মহসীন পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ও শহরের প্রফেসর পাড়ার দুলাল দেওয়ানের মেয়ে ফারজানা আক্তার, মতলব উত্তর এলাকার ...
আগামীকাল নতুন বছরের প্রথম রাতে দেখা যাবে সুপারমুন
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : আগামীকাল অর্থাৎ নতুন বছরের প্রথম রাতে বিরল ঘটনার সাক্ষী থাকবেন পৃথিবীবাসী। ১ জানুয়ারি রাতের আকাশে দেখা যেতে পারে সবচেয়ে বড় চাঁদ। যা ‘সুপারমুন’ হিসাবে পরিচিত। পৃথিবীর প্রায় সব স্থান থেকেই সুপারমুন দেখা যাবে। সুপারমুন অন্য দিনের চাঁদের তুলনায় আলাদা। স্বাভাবিকের থেকে অনেক বড় দেখাবে চাঁদকে। মহাকাশ গবেষকরা বলছেন, স্বাভাবিক অবস্থা থেকে প্রায় ১৪ শতাংশ বড় ...
আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০২০ সাল থেকে হবে পূর্বাচলে: বাণিজ্যমন্ত্রী
শিল্প ও বাণিজ্য ডেস্ক: ২০২০ সাল থেকে পূর্বাচলে আন্তর্জাতিক বাণিজ্যমেলা হবে বলে জানিয়েছেন, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। রোববার রাজধানীর শেরেবাংলানগরে মেলার উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। বাণিজ্যমন্ত্রী বলেন, প্রতিবারের মতো এবারও নতুন আঙ্গিকে মেলা চত্বর সাজানো হয়েছে। পদ্মা সেতুর আদলে মূল ফটক নির্মাণ করা হয়েছে। গত বছরের তুলনায় এ বছর বঙ্গবন্ধু প্যাভিলিয়ন আকারে দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। ...
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও আন্দোলনে যাবে
নিজস্ব প্রতিবেদক: এবার শিক্ষাব্যবস্থা জাতীয়করণসহ ১১ দফা দাবিতে লাগাতর আন্দোলনে নামার ঘোষণা দিয়েছেন মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শে বিশ্বাসী এমপিওভুক্ত ৯টি শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটি। রোববার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আন্দোলনের এ ঘোষণা দেন শিক্ষক কর্মচারী সংগ্রাম কিমিটির সমন্বয়কারী অধ্যক্ষ আসাদুল হক। সংবাদ সম্মেলনে বলা হয়, এসব দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করেছেন তারা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো উদ্যোগ গ্রহণ করেনি। এ ...
চট্টগ্রামে ইয়াবাসহ দুই সেনা সদস্য আটক
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার মইজ্যারটেক এলাকায় তল্লাশি চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবাসহ দুই সেনা সদস্যকে আটক করেছে পুলিশ। আটককৃতরা সেনাবাহিনীর সিপাহী বলে জানা গেছে। তারা চট্টগ্রাম সেনানিবাসে কর্মরত আছেন। শনিবার মধ্যরাতে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন, নেত্রকোণার মো. সিহাব উদ্দিন (৩৮) এবং নাটোরের শফিকুল ইসলাম (২৮)। বিষয়টি নিশ্চিত করে কর্নফুলী থানার ওসি সৈয়দুল মোস্তফা জানান, তারা কক্সবাজার থেকে ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর