নিজস্ব প্রতিবেদক: প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালি করা নিয়ে পাবনায় পুলিশের সঙ্গে বিএনপি-ছাত্রদলের নেতাকর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। এতে বিএনপি-ছাত্রদলের ১০ নেতাকর্মী আহত হয়েছেন। আটক করা হয় ২৬ জনকে। আহত নেতাকর্মীরা জানান, ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার দুপুরে জেলা বিএনপি কার্যালয় থেকে একটি র্যালি বের করে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা। কিন্তু দলীয় কার্যালয়ের সামনেই পুলিশ তাদের র্যালি করতে বাধা দেয়। পুলিশের বাধা উপেক্ষা ...
ব্রেকিং নিউজ
শিক্ষায় মৌলিক পরিবর্তন আনা হবে: শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জানিয়েছেন, শিক্ষার্থীদের আধুনিক, বিজ্ঞানসস্মত ও বাজারমুখী শিক্ষা নিশ্চিতে শিক্ষায় মৌলিক পরিবর্তন আনা হবে। সোমবার বেলা ১১ টায় আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজ মাঠে মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তক উৎসব উদ্বোধনকালে তিনি এসব কথা জানান। শিক্ষামন্ত্রী বলেন, শুধু জ্ঞান-প্রযুক্তির শিক্ষা লাভ করলে চলবে না সততা, ন্যায়পরায়ণতার ও নৈতিক শিক্ষা অর্জন করে দেশে উন্নয়নে ভূমিকা রাখতে হবে। ...
টঙ্গীতে গুলি করে ব্যবসায়ীর ২৩ লাখ টাকা ছিনতাই
নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের টঙ্গী বাজার এলাকায় ফিল্মি স্টাইলে ফাঁকা গুলি করে জাকির হোসেন নামে এক ব্যবসায়ীর কাছ থেকে ২৩ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে টঙ্গী বাজার বস্তা পট্টি এলাকায় এই ঘটনা ঘটে। ভুক্তভোগী ব্যবসায়ী জাকির হোসেন জানান, সকাল সাড়ে ১০টার দিকে টঙ্গী বাজারে তার মালিকানাধীন দোকান ‘জাকির ট্রেডার্স’থেকে ২৩ লাখ টাকা নিয়ে ন্যাশনাল ...
চুয়াডাঙ্গায় ছাত্রদলের শোভাযাত্রায় পুলিশের লাঠিচার্জ, আহত ৪০
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রার প্রস্তুতির সময় পুলিশ বেধড়ক লাঠিচার্জে ছাত্রদলের জেলা আহ্বায়ক শরীফ-উর জামান সিজারসহ ৪০ জন নেতাকর্মী আহত হয়েছেন। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের শ্রীমন্ত টাউন হলে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ছাত্রদলের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার সকাল থেকেই চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মী শহরের শ্রীমন্ত টাউন হল চত্বরে সমাবেত হতে থাকে। বেলা সাড়ে ১১টার ...
চুনারুঘাটের নিহত সাবেক কাউন্সিলরের স্ত্রী যা বললেন
নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জের চুনারুঘাটে গুলিবিদ্ধ হয়ে নিহত সাবেক কাউন্সিলর ও চুনারুঘাট পৌর যুবদলের সহ সভাপতি ইউনুছ মিয়া (৪০)কে পুলিশ মাদক ব্যবসায়ী বললেও তার স্ত্রী কাজী শাহানা আক্তার বলছেন ভিন্ন কথা। পুলিশের ভাষ্য, রোববার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার দ্বিমাগুরউন্ডা গ্রামের একটি ঘরে ইউনুছসহ ৪/৫ জন বসাছিল। গোপন সংবাদের ভিত্তিতে অন্য মামলার আসামিকে ধরতে পুলিশ সেখানে গেলে এসময় ইউনুছ বটি ...
আসামের বিষয়ে নজর আছে, সমস্যা হলে দিল্লির সঙ্গে কথা হবে: ওবায়দুল কাদের
নিজস্ব প্রতিবেদক: ভারতের আসামের রাজ্য সরকারের জাতীয় নাগরিক নিবন্ধন (এনআরসি) তালিকার বিষয়ে সরকারের নজর আছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘দুই তালিকা প্রকাশের পর যদি কোনও সমস্যা হয়, তাহলে আমরা দিল্লির সঙ্গে কথা বলবো।’ সোমবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে নতুন বছরের শুভেচ্ছা বিনিময়কালে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। আসামে অবৈধ বাংলাদেশিদের ...
ছাত্রদলের ৩৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভ্যানগার্ড জাতীয়তাবাদী ছাত্রদলের ৩৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ। ১লা জানুয়ারী ১৯৭৯ সালে কেন্দ্রীয়ভাবে এই সংগঠনটি প্রতিষ্ঠা করেন জিয়াউর রহমান। জিয়াউর রহমান যখন বিএনপির প্রতিষ্ঠা করেছিলেন, তখন তিনি ভবিষ্যতের নেতৃত্ব তৈরি করার জন্য এর একটি ছাত্র সংগঠন প্রতিষ্ঠা করার প্রয়োজনীয়তা অনুভব করেন। তাই তিনি কেন্দ্রীয়ভাবে এই সংগঠনটি প্রতিষ্ঠা করেন। তখনকার সময়ের জিয়ার জনপ্রিয়তার জন্য অনেক তরুন অনুপ্রানিত হয়ে ...
ময়মনসিংহে মুদি দোকানে সরকারি ২,৫০০ নতুন বই
নিজস্ব প্রতিবেদক: সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বিতরণের ২,৫০০ নতুন বই ময়মনসিংহের শহরতলীর একটি মুদি দোকান থেকে উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ-ডিবি। রোববার রাত সাড়ে ১০টার দিকে ময়মনসিংহ সদর উপজেলার শহরতলীর কালিকাপুর গ্রামের একটি মুদি দোকান থেকে এসব বই উদ্ধার করা হয়। এঘটনায় ওই দোকান থেকে ইসরাফিল নামে একজনকে আটক করা হয়েছে। বইগুলো জেলা ডিবি কার্যালয়ে নেয়া ...
যুক্তরাষ্ট্র থেকে ফিলিস্তিন দূতকে দেশে তলব
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূতকে দেশে তলব করা হয়েছে। গত ৬ ডিসেম্বর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে দখলদার ইসরাইলের রাজধানী ঘোষণার পরিপ্রেক্ষিতে ফিলিস্তিন এই পদক্ষেপ নিয়েছে। খবর: আলজাজিরা ও বিবিসি।অবশ্য আগেই ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মাহমুদ আহ্বান জানান, ট্রাম্পের এই স্বীকৃতির পর থেকে দেশটির কোনো ধরনের প্রস্তাব তার দেশ মেনে নেবে না। গতকাল রোববার ফাতাহ আন্দোলনের ৫৩তম বার্ষিকী পালনের অনুষ্ঠানেও একই ...
সিডনিতে বিমান দুর্ঘটনায় নিহত ৬
আন্তর্জাতিক ডেস্ক: আকাশ থেকে নববর্ষের সৌন্দর্য্য উপভোগ করতে গিয়ে অস্ট্রেলিয়ার সিডনিতে বিমান দুর্ঘটনায় ছয়জন মারা গেছেন। রোববার সিডনি নদীতে বিমানটি পড়ে গেলে ছয়জন মারা যায় বলে জানিয়েছে রয়টার্স। নিহতদের নামপরিচয় এখনো জানা না গেলেও অস্ট্রেলিয়ার কয়েকটি সংবাদমাধ্যম নিহতদের মধ্যে চারজন ব্রিটিশ নাগরিক বলে জানিয়েছে। তবে পুলিশ এখনো বিষয়টি নিশ্চিত করতে পারেনি। জানা গেছে, শহরটির বড় পর্যটন সংস্থা সিডনি সি-প্লেন কোম্পানি ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর