১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | বিকাল ৪:৩৭

ব্রেকিং নিউজ

সারাবিশ্ব যখন অস্থির তখন বাংলাদেশ অনেক নিরাপদ: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:  বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের পুরোপুরি নিয়ন্ত্রণে আছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তার মতে, জঙ্গিবাদের ঘটনায় সারা বিশ্ব অস্থির থাকলেও বাংলাদেশ পুরোপুরি নিরাপদ। রবিবার সচিবালয়ে ‘ডিজিটাল এক্সেস কনট্রোল সিসটেম অ্যান্ড ওয়াচ টাওয়ার’ এর উদ্ধোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। ‘আমাদের গোয়েন্দারা ভাল কাজ করছে’- এমন দাবি করে কামাল বলেন, ‘আমাদের দেশের মানুষ জঙ্গিবাদ ...

সংসদ নির্বাচনে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করতে চেষ্টা : সিইসি

নিজস্ব প্রতিবেদক: আগামী জাতীয় সংসদ নির্বাচনে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করতে চেষ্টা চলছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা। জাতীয় নির্বাচনের আগে সেনা মোতায়েনের বিষয়ে সময় বুঝে ব্যবস্থা নেয়ার কথাও জানিয়েছেন তিনি। বিকেলে খুলনা জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেয়ার আগে গণমাধ্যমকর্মীদেরকে এ কথা জানান সিইসি। নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবি পূরণ না ...

পোশাক শ্রমিকদের বেতন বাড়াতে মজুরি বোর্ড গঠন

নিজস্ব প্রতিবেদক: তৈরি পোশাক শ্রমিকদের জন্য নতুন বেতন কাঠামো তৈরির জন্য স্থায়ী জন্য মজুরি বোর্ড মালিক ও শ্রমিক প্রতিনিধি নিয়োগ দিয়েছে সরকার। আগামী ডিসেম্বরের আগেই নতুন বেতন কাঠামো ঘোষণার বিষয়ে আশাবাদী সরকার। শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু বলেছেন, ‘আমাদের স্থায়ী নিম্নতম মজুরি বোর্ড গঠন করা আছে। একজন জেলা জজের নেতৃত্বে চারজন স্থায়ী সদস্য আছেন। আর দুইজনকে নতুন করেন যুক্ত করা ...

আমার বিশ্বাস, বাংলাদেশ আগামীতেও ভালো করবে : হাথুরুসিংহে

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের ক্রিকেটের সোনালি সময়টা এসেছে তার সময়ে, তার অধীনে এবং তার হাত ধরেই। ২০১৫ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল, ঘরের মাঠে পাকিস্তান, ভারত, দক্ষিণ আফ্রিকার মতো দলের বিপক্ষে সিরিজ জয়, এশিয়া টি-টোয়েন্টির ফাইনাল কিংবা ইংল্যান্ডে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল। সে সঙ্গে টেস্টে ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার মতো প্রবল শক্তিশালী দলের বিপক্ষে জয়, শ্রীলঙ্কার মাটিতে শততম টেস্টে জয়- এসবই এসেছে চন্ডিকা হাথুরুসিংহের হাত ...

সূচকের ব্যাপক পতনে লেনদেন শেষ হয়েছে

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ব্যাপক পতনে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া প্রায় ৭৫ শতাংশ কোম্পানির দরপতন হয়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, রোববার ডিএসইতে মোট ৩২৮ কোটি ৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে প্রায় ৫৩ ...

সিরাজগঞ্জে বিএনপির দুই নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জ পৌর বিএনপির সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা  ও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অমর কৃষ্ণ দাসকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার দুপুরের দিকে শহরের ইবি রোডস্থ পুরাতন শহীদ মিনার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন জানান, রোববার দুপুরে ইবি রোডস্থ পুরাতন শহীদ মিনার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার বিএনপি ...

সংবিধান ঐশী বাণী নয়, প্রয়োজনে পরিবর্তন করতে হবে: আমীর খসরু

নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সংবিধান কোনো ঐশী বাণী নয় যে এটা পরিবর্তন করা যাবে না। রাষ্ট্রের ও জনগণের প্রয়োজনে সংবিধান পরিবর্তন করতে হয় ও করতে হবে। রোববার তোপখানাস্থ বাংলাদেশ শিশুকল্যাণ মিলনায়তনে জয়যাত্রার নির্বাহী সম্পাদক জাহাঙ্গির আলম মিন্টুর নি:শর্ত মুক্তির দাবিতে বাংলাদেশ সিভিল রাইটস্ সোসাইটি আয়োজিত এই প্রতিবাদী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব ...

সিপিডির বক্তব্যকে জাস্ট রাবিশ বললেন : অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: ব্যাংকিং খাত নিয়ে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ’র (সিপিডি) বক্তব্যকে ‘জাস্ট রাবিশ’ বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। মুহিত বলেন, সিপিডি বাংলাদেশকে টেনে নামানোর চেষ্টা করছে। আগামী অর্থবছরে ভ্যাটের হার আলাদা হবে। রবিবার সকালে সচিবলায়ে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) সঙ্গে অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। সাংবাদিকেরা ...

অস্ত্র মামলায় গাংনীর মেয়রের ১০ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক: গাংনী পৌরসভার মেয়র আশরাফুল ইসলামকে অস্ত্র মামলায় ১০ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন মেহেরপুর একটি আদালত। রোববার দুপুরে মেহেরপুর সহকারী জজ আদালত ২-এর যুগ্ম জেলা জজ তাজুল ইসলাম গাংনী উপজেলা যুবলীগের এ আহ্বায়কের সাজার রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। মামলায় আসামিপক্ষের আইনজীবী ছিলেন আব্দুল মতিন, অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) রুস্তুম আলী। উভয়েই ...

সূর্যের দেখা নেই লালমনিরহাটে, জনজীবন বিপর্যস্ত

নিজস্ব প্রতিবেদক: উত্তরের সীমান্তবর্তী লালমনিরহাট জেলায় হাড় কাঁপানো শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গত দেড় সপ্তাহ ধরে ঘন কুয়াশার পাশাপাশি মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত থাকায় শীতে কাঁপছে জেলার কয়েক লাখ মানুষ। প্রতিনিয়ত শীতের তীব্রতা সহ্যের বাইরে চলে যাচ্ছে। গত শুক্র, শনি ও রোববার সূর্যের দেখা মেলেনি এ জেলায়। ঘন কুয়াশার কারণে জেলার যানবাহন চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। যতই দিন যাচ্ছে ততই ...