নিজস্ব প্রতিবেদক: প্রশ্নফাঁসসহ নানা অনিয়মের অভিযোগ এনে সরকারি আট ব্যাংকের সিনিয়র অফিসার পদে নিয়োগ পরীক্ষা বাতিল চেয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছেন পরীক্ষার্থীরা। রোববার সকাল ১০ টায় পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী ব্যানার, প্ল্যাকার্ড হাতে মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনে মানববন্ধন করতে যান আন্দোলনকারীরা। তবে পুলিশ তাদের বাধা দেয়। পরে পরীক্ষার্থীরা জাতীয় প্রেসক্লাবের সামনে জড়ো হয়ে মানববন্ধন কর্মসূচি শুরু করেন। ফেসবুকে ‘আট ব্যাংকের ...
ব্রেকিং নিউজ
কলকাতার আলীপুর কারাগার থেকে পালাল দুই বাংলাদেশি
আন্তর্জাতিক ডেস্ক: কলকাতার আলীপুর কেন্দ্রীয় সংশোধনাগার (কারাগার) থেকে পালিয়ে গেছেন দুই বাংলাদেশি। তাঁরা বিচারাধীন বন্দি ছিলেন। তাঁদের সঙ্গে এক ভারতীয় নাগরিকও পালিয়েছেন বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। আজ রোববার সকালে সংশোধনাগারে বন্দি গণনার সময় বিষয়টি ধরা পড়ে। আর তখনি তাঁদের খোঁজাখুঁজি শুরু হয়। ঘটনার জেরে আলীপুর কেন্দ্রীয় সংশোধনাগারে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এই ঘটনায় সংশোধনাগারের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু ...
বিএনপি থেকে ফরম নিলেন মেজর আক্তার, রিপন, এমএ কাইয়ুম ও শাকিল
নিজস্ব প্রতিবেদক: ঢাকা সিটি উত্তরের উপনির্বাচনে মেয়র পদে ধানের শীষ প্রতীকে নির্বাচন করতে বিএনপি থেকে মনোনয়ন ফরম নিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সভাপতি এম এ কাইয়ুম, বিএনপির সাবেক এমপি মেজর (অব.) আক্তারুজ্জামান, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন এবং বিএনপির সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক শাকিল ওয়াহেদ। রোববার বেলা ১২ টার পর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে ৩ ...
১১ দফা দাবিতে ঝিনাইদহে শিক্ষকদের মানববন্ধন
ঝিনাইদহ প্রতিবেদক: শিক্ষা ব্যবস্থা জাতীয়করণসহ ১১ দফা দাবি আদায়ে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালন করেছে শিক্ষকরা। রবিবার সকালে শহরের পায়রা চত্বরে এ কর্মসূচীর আয়োজন করে শিক্ষক কর্মচারী সংগ্রাম পরিষদ ঝিনাইদহ জেলা শাখা। এ সময় বক্তারা বলেন, ইতিমধ্যে সরকারি শিক্ষক কর্মচারীরা ৫% বার্ষিক প্রবৃদ্ধি ও বৈশাখী ভাতা পেয়েছেন। কিন্তু বেসরকারি শিক্ষক-কর্মচারীরা ৮ম জাতীয় বেতন স্কেলে অন্তর্ভুক্ত হলেও বার্ষিক ৫% প্রবৃদ্ধি ও বৈশাখী ...
গাজায় ইসরাইলের বিমান হামলা
আন্তর্জাতিক ডেস্ক: ইসরাইল শনিবার গাজার দক্ষিণাঞ্চলে বিমান হামলা চালিয়েছে। এছাড়া ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে পণ্য পরিবহণ ক্রসিংও বন্ধ করে দিয়েছে। দেশটির সেনাবাহিনী একথা জানিয়েছে। সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, ইসরাইলী যুদ্ধ বিমান মিসর-গাজা সীমান্তবর্তী দক্ষিণাঞ্চলীয় রাফাহ অঞ্চলে সন্ত্রাসীদের লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র। বিবৃতিতে আরো বলা হয়, ‘সন্ত্রাসী সংগঠন হামাস গাজার সমস্ত অপতৎপরতার জন্য দায়ী। ফিলিস্তিনের নিরাপত্তা সূত্রে ...
সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে ঢাবিতে আবারো বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের অধিভুক্তি বাতিল দাবিতে আবারো বিক্ষোভ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রবিবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাবি’র অপরাজেয় বাংলার পাদদেশে কয়েক’শ শিক্ষার্থী এ বিক্ষোভ করেন। এর আগে গত বৃহস্পতিবারও তারা একই বিষয় নিয়ে বিক্ষোভ করেন। বিক্ষুব্ধরা সাত কলেজের শিক্ষার্থীদের কারণে ঢাবি শিক্ষার্থীদের পরিচয় সঙ্কটে পড়তে হচ্ছে দাবি করে অবিলম্বে বিশ্ববিদ্যালয়টি থেকে সরকারি সাত কলেজের ...
পর্তুগালে ভবনে বয়লার বিস্ফোরণ: নিহত ৮
আন্তর্জাতিক ডেস্ক: পর্তুগালের উত্তরাঞ্চলে একটি দোতলা ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আর এ ঘটনায় অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে অর্ধশতাধিক মানুষ। স্থানীয় গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয় সময় রাত ৯টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। একটি বয়লার বিস্ফোরিত হয়ে তা থেকে আগুন ছড়িয়ে পড়ে। খবর বার্তা সংস্থা সিনহুয়া’র। বিস্ফোরণের সময় সেখানে একটি নৈশ্য ভোজের অনুষ্ঠান চলছিল। ভবনটি রাজধানী ...
ঘন কুয়াশায় অভ্যন্তরীণ রুটের ১২ ফ্লাইট ঢাকা ছাড়তে পারেনি
নিজস্ব প্রতিবেদক: ঘন কুয়াশার কারণে গত কয়েক দিনের ন্যায় আজও (রোববার) সকাল থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কোনো বিমান উড্ডয়ন করতে পারেনি। সকাল ৭টা ৫০মিনিট থেকে দুপুর ১২টা পর্যন্ত বিভিন্ন এয়ারলাইন্সের অভ্যন্তরীণ রুটে মোট ১২টি ফ্লা্ইট ঢাকা ছেড়ে যাওয়ার কথা রয়েছে। এরমধ্যে সকাল ৯টার মধ্যে ছিল ৪টি ফ্লাইট। বিমানবন্দর ফ্লাইট অপারেশন বিভাগ জানিযেছে, কুয়াশার কারণে এই ৪টি ফ্লাইটের একটিও উড্ডয়ন ...
নওগাঁয় ১২০০ বোতল ফেনসিডিল উদ্ধার, মামলা
নওগাঁ প্রতিবেদক: নওগাঁর নিয়ামতপুর থেকে পরিত্যক্ত অবস্থায় ১২০০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত ৯টার দিকে উপজেলার রসুলপুর দীঘিপাড়া গ্রামের একটি পুকুর পাড় থেকে এগুলো উদ্ধার করা হয়। নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে থানা পুলিশ অভিযান পরিচালনা চালায়। এ সময় মাদক ব্যবসায়ীরা পুলিশের উপস্থিতি বুঝতে পেয়ে পালিয়ে যায়। পরে মাদকদ্রব্যগুলো উদ্ধার করে থানায় ...
বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত শুরু
নিজস্ব প্রতিবেদক: তুরাগ তীরে শুরু হয়েছে ৫৩তম বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত। রোববার বেলা ১০ ৪০ মিনিটে শুরু হয় মোনাজাত। এবারই প্রথম বাংলা ভাষায় মোনাজাত করা হচ্ছে। এর আগে রোববার ফজরের নামাজের পরই হেদায়েতি বয়ান শুরু করেন কাকরাইল মসজিদের ইমাম তাবলিগের শুরা সদস্য হাফেজ মাওলানা মোহাম্মদ জুবায়ের হাসান। হেদায়েতি বয়ান শেষে তার পরিচালনায় বাংলায় আখেরি মোনাজাত শুরু হয়। আখেরি মোনাজাতে অংশ ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর