নিজস্ব প্রতিবেদক: নির্বাচনকে সামনে রেখে কোনো ধরনের সহিংসতা করার চেষ্টা করা হলে তা কঠোর হাতে দমন করা হবে বলে হুঁশিয়ারি করেছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া। শনিবার সকালে রাজধানীর সবুজবাগ থানার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং মাদকবিরোধী সমাবেশে ডিএমপি কমিশনার এ কথা বলেন। আছাদুজ্জামান মিয়া বলেন, নির্বাচনকে সামনে রেখে কোনো ধরনের সহিংসতা করার চেষ্টা করা হলে তা কঠোর ...
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রী দেশে ফিরলেই নবম ওয়েজ বোর্ড, ইনু
নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলেই সাংবাদিকদের জন্য নবম ওয়েজ বোর্ডের প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এছাড়া বিনা কারণে সাংবাদিকদের যেন চাকরি না যায় সে বিষয়েও সরকার নীতিমালা তৈরি করবে বলে জানিয়েছেন মন্ত্রী। শনিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত মিট দ্যা প্রেস অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মন্ত্রী আরো বলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ...
এবারের বাজেট হবে গণমুখী, এনবিআর চেয়ারম্যান
অর্থনীতি ডেস্ক : এবারের বাজেট গণমুখী হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া। তিনি বলেন, বাজেটে যাতে বিনিয়োগ বাড়ে সেদিকে নজর দেয়া হবে। এজন্য সরকারি বিনিয়োগের পাশাপাশি বেসরকারি বিনিয়োগ উৎসাহিত করা হবে। শনিবার দুট্টগ্রাম চেম্বার নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়সভায় তিনি এ কথা বলে এনবিআর চেয়ারম্যান বলেন, এবার বাজেটের আকার বড় হবে। সরকার রাজস্ব আহরণের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করবে ...
জাতীয় নির্বাচনে সেনা মোতায়েনে ভয় কেন?-আমীর খসরু
নিজস্ব প্রতিবেদক : জাতীয় নির্বাচনে সেনা মোতায়েনে ভয় কেন ? প্রশ্ন রেখে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ভয় পায় বলেই নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ সেনা মোতায়েন চায়না। তিনি বলেন, দেশের যে কোনো ধরনের দুর্যোগ উত্তরণে সেনাবাহিনীর অগ্রনী ভুমিকা রয়েছে। তাহলে একটি নির্বাচন সুষ্ঠু হওয়ার ক্ষেত্রে এই বাহিনীর ভুমিকা থাকলে ক্ষতি কি? আজ শনিবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ...
প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বিরাট
স্পোর্টস ডেস্ক: বিশ্বখ্যাত ‘টাইম ম্যাগাজিন’-এর করা বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় একমাত্র ক্রিকেটার হিসেবে স্থান পেয়েছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। ২০১৮ সালে টাইম ম্যাগাজিনে ছয়জন অ্যাথলেট স্থান পেয়েছেন। তাদের মধ্যে বিরাট একজন। এছাড়াও রয়েছে রজার ফেদেরার, আমেরিকার বাস্কেটবল খেলোয়াড় কেলভিন ডোরান্ট, স্নোবোর্ডিংয়ের কল কিম, ফিগার স্কেটিংয়ের অ্যাডাম রিপ্পন এবং ফুটবলের জে জে ওয়াট। ২৯ বছর বয়সি বিরাট বিশ্বের সেরা ...
ওয়াটসনের ঝড়ো সেঞ্চুরিতে চেন্নাইয়ের জয়
স্পোর্টস ডেস্ক: ক্রিস গেইলের মতো মারকুটে ক্রিকেটারকেও বাদের খাতায় রেখেছিলো এবারের আইপিএল। তবে সবার শেষে দল পেয়ে নিজের জাত চেনাচ্ছেন তিনি। দুই ম্যাচের একটিতে সেঞ্চুরি। আরেকটিতেও অর্ধশতক। এবার গেইলের পদাঙ্ক অনুসরণ করে আরেক ‘বুড়ো’ ওয়াটসন জেতালেন ধোনির চেন্নাই সুপার কিংসকে। তার সেঞ্চুরিতে ভর করেই ৬৪ রানের বিশাল জয় পায় দল। রাজস্থানের কাছে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরু থেকেই ব্যাটে ঝড় ...
ট্রাম্প-রাশিয়ার যোগসাজশ: ডেমোক্র্যাটদের মামলা
আন্তর্জাতিক ডেস্ক: ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন বিঘ্নিত করতে ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ তুলে যুক্তরাষ্ট্রে মামলা হয়েছে। রাশিয়া, ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচার ও উইকিলিকসের বিরুদ্ধে এই মামলাটি করেছে দেশটির বিরোধী দল ডেমোক্রেটিক পার্টি। বিবিসির খবরে বলা হয়েছে, ম্যানহাটনের ফেডারেল আদালতে মামলাটি করা হয়েছে। মামলায় ট্রাম্পের জ্যেষ্ঠ পরামর্শকদের নাম উল্লেখ করা হয়েছে। এসব পরামর্শকদের মধ্যে ট্রাম্পের জামাতা জেরাড কুশনার ও প্রচারণা দলের ...
পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা বন্ধের ঘোষণা উত্তর কোরিয়ার
আন্তর্জাতিক ডেস্ক: পারমাণবিক অস্ত্র ও আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা বন্ধের ঘোষণা দিয়েছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জন উন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বহুল-প্রত্যাশিত বৈঠককে সামনে রেখে শনিবার তিনি এই ঘোষণা দিলেন।-খবর বিবিসি ও এএফপির। ট্রাম্প তার এই ঘোষণাকে স্বাগত জানালেও যুক্তরাষ্ট্রের অন্যতম মিত্র জাপান তাতে সন্তুষ্ট নয়। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইটসুনোরি অনোডেরা হুশিয়ারি করে বলেছেন, এ সত্ত্বেও টোকিও পিয়ংইয়ংকে সর্বোচ্চ চাপ ...
কমনওয়েলথের নতুন নেতা হলেন প্রিন্স চার্লস
আন্তর্জাতিক ডেস্ক: কমনওয়েলথের নতুন নেতা হিসেবে নির্বাচিত হলেন প্রিন্স চার্লস। শুক্রবার কমনওয়েলথ সম্মেলনে অংশ নেয়া ৪৬টি দেশের সরকার প্রধানদের নতুন নেতা নির্বাচন সংক্রান্ত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। বৃহস্পতিবার প্রিন্স চার্লসকে কমনওয়েলথের নেতা নির্বাচনের আহ্বান জানিয়েছিলেন কমনওয়েলথের বর্তমান নেতা এবং ব্রিটেনের রানী এলিজাবেথ। শনিবার রানী তার ৯২তম জন্মদিন পালন করবেন। এরইমধ্যে কিছু কিছু দায়িত্ব তিনি রাজপরিবারের কনিষ্ঠ সদস্যদের হাতে ...
রাজধানীতে ১০ হাজার পিস ইয়াবাসহ তরুণী গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকা থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ রিপা আক্তার নামে এক তরুণীকে গ্রেফতার করেছে র্যাব-২। বৃহস্পতিবার সন্ধ্যায় এ অভিযান চালানো হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত তরুণী জানিয়েছেন, দ্রুততম সময়ে বিত্তশালী হওয়ার নেশায় সে ইয়াবা ব্যবসায় জড়ায়। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে তিনি নানা কৌশলে ইয়াবা বহন করতেন। র্যাব-২ এর সহকারি পরিচালক এএসপি শাহিনুর ইসলাম জানান, গোয়েন্দা ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর