আন্তর্জাতিক ডেস্ক: কিউবার রাজধানী হাভানায় যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। শুক্রবার দেশটির হোসে মারতি আন্তর্জাতিক বিমানবন্দরে উড্ডয়নের পর পর উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় শতাধিক যাত্রী নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে কিউবার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। এখন পর্যন্ত তিনজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা গেছে বলে জানা গেছে। তবে তিনজনের অবস্থাই আশঙ্কাজনক বলে স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে। বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এসব তথ্য দেওয়া হয়েছে। ...
ব্রেকিং নিউজ
চুক্তি না হলে পরিণতি গাদ্দাফির মতো হবে: ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক: উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে বৈঠকে বসা নিয়ে এখনো আশাবাদী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর বৈঠক সফল হলে উনকে ক্ষমতায় থাকার নিশ্চয়তা দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। কিন্তু সফল না হলে উনের পরিণতি লিবিয়ার ক্ষমতাচ্যুত নেতা মুয়াম্মার গাদ্দাফির মতো হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। পরমাণু অস্ত্র কর্মসূচি নিয়ে উত্তর কোরিয়ার সঙ্গে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের কয়েক ...
ভালার লালমোহনে ২৩ ক্যান বিয়ারসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ভোলা প্রতিনিধি : ভোলার লালমোহনে কাটুন ভর্তি বিয়ারসহ জাফর নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত জাফর পৌর এলাকার ২নং ওয়ার্ডের বাসিন্দা আব্দুর রহিমের ছেলে। বৃহস্পতিবার রাতে তাকে গ্রেফতার করা হয়। সূত্রে জানা গেছে, প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘ দিন ধরে সে প্রতারণার মাধ্যমে কনফেকশনারী ব্যবসার আড়ালে কার্যত মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে বলে খবর পায় পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে ...
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না: সাঈদ খোকন
নিজস্ব প্রতিবেদক: ‘দ্রব্যমূল্য কোনোভাবেই লাগামের ও নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না।’ বললেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন। তিনি বলেন, রমজানে বাজারগুলোতে খাদ্যের দাম অযৌক্তিক হলে এবং খাবারে কোন ধরণের ভেজাল থাকলে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’ আজ শুক্রবার রাজধানীর চকবাজারে ইফতারের বাজারে ভেজাল বিরোধী অভিযানে গিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। মেয়র সাঈদ খোকন বলেন, ‘পাঁচটি অঞ্চলে ...
এতিমদের সম্মানে বিএনপির ইফতার
নিজস্ব প্রতিবেদক: চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ছাড়াই প্রথম ইফতার করেছে বিএনপি। আজ শুক্রবার রাজধানীর লেডিস ক্লাবে ওলামা মাশায়েখ ও এতিমদের সম্মানে ইফতারের আয়োজন করে সংগঠনটি। প্রতিবছর বেগম খালেদা জিয়া ইফতারে অংশ নিলেও এবার কারাগারে থাকায় তা সম্ভব হয়নি। তবে মঞ্চে বেগম খালেদা জিয়ার আসনটি ফাঁকা রাখেন নেতারা। ইফতারে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতারা। উল্লেখ্য, গত ...
গাজায় গণহত্যার আন্তর্জাতিক তদন্ত চায় জাতিসংঘ
আন্তর্জাতিক ডেস্ক: গাজায় ইসরাইলি হত্যাযজ্ঞের বিষয়ে নিরপেক্ষ তদন্তের আহ্বানের প্রতি সমর্থন জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান যেইদ রা’দ আল হোসেইন। তিনি বলেছেন, ফিলিস্তিনের গাজা সীমান্তে ইসরাইল পুরোপুরি নির্বিচার বলপ্রয়োগ করেছে। এ হত্যাকাণ্ডের আন্তর্জাতিক নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত বলে তিনি মত প্রকাশ করেছেন। আজ (শুক্রবার) সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের বৈঠকে তিনি এসব কথা বলেন। তিনি গাজা অবরোধ প্রত্যাহারের আহ্বান জানিয়ে ...
রাজধানীতে মাদকবিরোধী অভিযান: গ্রেফতার ৯০
নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মাদকসেবন ও বিক্রির দায়ে ৯০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ৪৯৯৬ পিস ইয়াবা ট্যাবলেট, ৬৮৪ গ্রাম ১০৩৭ পুরিয়া হেরোইন, ৭কেজি ৪১০ গ্রাম গাঁজা, ৮ বোতল ফেন্সিডিল ও ৪০টি ইনজেকশন উদ্ধার ...
অসদাচরণ করায় ডিএমপির ইফতার বর্জন সাংবাদিকদের
নিজস্ব প্রতিবেদক: গণমাধ্যমকর্মীদের ওপর হামলা এবং অসদাচরণের বেশ কিছু ঘটনার প্রতিবাদে ঢাকা মহানগর পুলিশ(ডিএমপি) ইফতার বর্জন করেছেন অপরাধ বিষয়ে কাজ করা সাংবাদিকরা। শুক্রবার প্রথম রোজায় সাংবাদিকদের সম্মানে এই ইফতার পার্টির আয়োজন করেছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া। এরই মধ্যে সাংবাদিকদের কাছে পাঠিয়ে দেয়া হয়েছে আমন্ত্রণপত্র। প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের শতাধিক সাংবাদিক এই প্রতিবাদে শামিল হয়েছেন। তারা বলছেন, পুলিশ সাংবাদিক নির্যাতন ...
শিবগঞ্জে কথিত ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত
চাঁপাইনবাবগঞ্জ প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ এক ‘মাদক বিক্রেতা’ নিহত হয়েছেন বলে দাবি করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব)। উপজেলার ৪ নম্বর বেড়িবাঁধের তাঁতিপাড়া ঘাটে বৃহস্পতিবার রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে। তবে নিহতের নাম-পরিচয় জানাতে পারেনি তারা। জানা গেছে, ওই এলাকায় নিয়মিত মাদকবিরোধী অভিযানে যায় র্যাব সদস্যরা। এ সময় তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে মাদক ব্যবসায়ীরা। র্যাবও পাল্টা গুলি ছুঁড়লে মাদক ব্যবসায়ীরা ...
রসিকে অবৈধ নিয়োগপ্রাপ্ত ১৭৭ কর্মচারী ছাঁটাই
রংপুর প্রতিবেদক: রংপুর সিটি কর্পোরেশনের (রসিক) সাবেক মেয়রের আমলে অস্থায়ী ভিত্তিতে নিয়োগপ্রাপ্ত ১৭৭ জন কর্মচারীকে চাকরিচ্যুত করা হয়েছে। নিয়োগ বিধিসম্মত না হওয়ায় তাদের চাকরিচ্যুত করা হয়েছে বলে বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী আকতার হোসেন আজাদ। এদিকে ১৭৭ জন কর্মচারীকে ছাঁটাই করে শূন্যপদে নতুন করে ১৫০ জনকে নিয়োগ দেয়ারও পরিকল্পনা চলছে। ইতোমধ্যে নিয়োগের অনুমতি চেয়ে ৩ মে ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর