১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | বিকাল ৫:৪৬

ব্রেকিং নিউজ

বসুন্ধরা সিটিতে অভিযান, প্রতিবাদে সড়ক অবরোধ ব্যবসায়ীদের

নিজস্ব প্রতিবেদক: শুল্ক ফাঁকি দিয়ে বিদেশ থেকে নিয়ে আসা মোবাইল ফোন বিক্রির অভিযোগে রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে অভিযান চালিয়েছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। অভিযান শেষে কর্মকর্তারা বের হওয়ার সময় মার্কেটের সামনের সড়ক অবরোধ করেছে মোবাইল ফোন ব্যবসায়ীরা। এসময় সড়কে অগ্নিসংযোগ করেছে তারা। জব্দ করা মোবাইলগুলো ফেরত দেয়ার দাবিতে সেখানে শুল্ক গোয়েন্দাদের আটকে রেখেছেন ব্যবসায়ীরা। আজ শনিবার শুল্ক গোয়েন্দা ...

বিমানের টয়লেটে মিলল ৫ কেজি সোনা!

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা একটি ফ্লাইটের টয়লেট থেকে আড়াই কোটি টাকার সোনা উদ্ধার করেছে কাস্টম কর্মকর্তারা। উদ্ধার হওয়া সোনার মোট ওজন ৫ কেজি ৩০০ গ্রাম। শনিবার  পৌনে একটার দিকে ফ্লাইটটি অবতরণ করে। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।বিস্তারিত আসছে… দৈনিক দেশজনতা/ টি এইচ

কেমিক্যালে আম পাকানোয় ৬ জনকে কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকায় কেমিক্যালে পাকানো ১১শ’ মণ অপরিপক্ব আম ধ্বংস করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। এসময় ১৪টি প্রতিষ্ঠানের ৬ জনকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়। বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টি ইন্সটিটিউশন (বিএসটিআই) এর সহযোগিতায় শনিবার সকাল ৮টা থেকে রাজধানীর হজরত শাহ আলী মাজারের পাশে দিয়াবাড়ী ফলের আড়তে এ অভিযান চালায় র‌্যাব-৪। পরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সহযোগিতায় দিয়াবাড়ী ...

খালেদা জিয়াকে শেষ করে দিতেই জামিন দেয়া হচ্ছে না : রিজভী

মারুফ শরীফ, নিজস্ব প্রতিবেদক : বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, এই পবিত্র রমজান মাসেও চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ওপর সর্বোচ্চ জুলুম করছে সরকার। চেয়ারপারসনকে তিলে তিলে শেষ করে দিতেই এই স্বৈরাচারী সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে জামিনযোগ্য মামলায় তাঁকে জামিন দেয়া হচ্ছে না। আজ শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ ...

গাজায় যুদ্ধাপরাধ তদন্তে যুক্তরাষ্ট্র-অস্ট্রেলিয়ার বিরোধিতা

আন্তর্জাতিক ডেস্ক: গাজায় ফিলিস্তিনি প্রতিবাদকারীদের ওপর ইসরায়েলের গণহত্যা তদন্তে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ তদন্তকারী দল পাঠানোর পক্ষে ভোট দিয়েছে জাতিসংঘের শীর্ষ মানবাধিকার সংস্থা। শুক্রবার জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলকে ‘অবিলম্বে একটি স্বাধীন, আন্তর্জাতিক তদন্ত কমিশন পাঠানোর আহ্বান জানিয়ে করা একটি প্রস্তাবে ২৯ সদস্য রাষ্ট্র হ্যাঁ ভোট দিয়েছে। এর বিপক্ষে ভোট দিয়েছে শুধুমাত্র যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়া। আর ১৪টি দেশ ভোট দেয়া থেকে বিরত থেকেছে। খবর ...

পরীক্ষা বর্জন স্থগিত কোটা আন্দোলনকারীদের

নিজস্ব প্রতিবেদক: রমজান ও সেশনজট বিবেচনায় রেখে পরীক্ষা বর্জন কর্মসূচি স্থগিত করেছেন কোটা সংস্কার আন্দোলকারীরা। শনিবার (১৯ মে) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন কোটা আন্দোলনের আহ্বায়ক হাসান আল মামুন। দৈনিকদেশজনতা/ আই সি

বাজেটে সরকারি চাকুরেদের বেতন বাড়ানোর ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: আগামী ২০১৮-১৯ অর্থবছরের বাজেট ঘোষণার পরই অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন। তাই নির্বাচনকে সামনে রেখে সরকারি চাকরিজীবীদের খুশি রখতে আগামী বাজেটেই ১০ থেকে ১৫ শতাংশ বেতন বাড়ানোর ঘোষণা আসতে পারে। অর্থ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। তবে বেতন বাড়ানোর বিষয়ে সরকারকে সবদিক বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নেয়ার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তা ...

রাজধানীতে জুতার কারখানায় আগুন, দগ্ধ ৪

নিজস্ব প্রতিবেদক: পুরান ঢাকার বংশাল থানার আগামসি লেনে একটি জুতা তৈরির কারখানায় আগুন লেগে চারজন দগ্ধ হয়েছেন। শুক্রবার দিবাগত রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দগ্ধদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করানো হয়েছে। দগ্ধ চারজন হলেন রফিকুল ইসলাম (২৫), ফারুক (২৮), মো. নাঈম (২০) এবং মাহফুজ (১৬)। কারখানাটির মালিক শহিদুল ইসলাম বলেন, শুক্রবার দিবাগত রাত সোয়া একটার দিকে আগামসি ...

যুক্তরাষ্ট্রের স্কুলে গুলি : নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের টেক্সাসের সান্তা ফি হাই স্কুলে বন্দুকধারীর গুলিতে অন্তত ১০ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও কয়েকজন। এই ঘটনায় যারা মারা গেছে তাদের বেশির ভাগই শিক্ষার্থী। পুলিশের একজন কর্মকর্তাও এতে আহত হয়েছেন। বিবিসি ও রয়টার্স এর প্রতিবেদনে বলা হয়েছে, কমপক্ষে ৮ থেকে ১০ জন এ ঘটনায় নিহত হয়েছে। টেক্সাসের কেন্দ্রীয় আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টির সত্যতা নিশ্চিত করেছে। স্থানীয় ...

হ্যারি-মেগানের বিয়ে আজ

আন্তর্জাতিক ডেস্ক: অপেক্ষার অবসান। আজই সেই মহা প্রতীক্ষার বিয়ে। হ্যারি এবং মেগানের চার হাত এক হবে। বিয়ের আসর বসছে উইন্ডসর প্রাসাদের সেন্ট জর্জেস চ্যাপেলে। তা নিয়ে ব্রিটেনজুড়ে উন্মাদনা। যেন উৎসব লেগে গিয়েছে। প্রস্তুতি প্রায় সম্পন্ন। এরই মধ্যে একটা ছোট্ট সমস্যা তৈরি হয়েছিল। তবে সেটারও সমাধান করে দিলেন মেগান নিজেই। প্রথাটা প্রায় সবার জানা। বিয়ের অনুষ্ঠানে কনের পাশে হেঁটে আসেন তার ...