নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বিপণী বিতান নিউমার্কেটের ৮টি রেস্টুরেন্টে অভিযান চালিয়ে পচা ফ্রাইড রাইস, পচা মাংস, নুডুলস, ফ্রেঞ্চ ফ্রাই, আম, আপেল, সস, পচা চিংড়ির সন্ধান পেয়ে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে ৮টি ফাস্টফুড দোকানকে ৪ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে এসব প্রতিষ্ঠান থেকে ৮ জনকে আটক করা হয়েছে। রবিবার (২০ মে) দুপুরে ভ্রাম্যমাণ আদালত তাদের এ জরিমানা ...
ব্রেকিং নিউজ
নির্বাচনে যাবে না বিএনপি, চলছে মানুষ হত্যার হিড়িক : রিজভী
মারুফ শরীফ, নিজস্ব প্রতিবেদক : বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, বেগম খালেদা জিয়ার নেতৃত্বেই বিএনপি দলনিরপেক্ষ সরকারের অধীনে অনুষ্ঠিত হওয়া আগামী একাদশ জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবে। বেগম খালেদা জিয়াবিহীন জাতীয় নির্বাচনে বিএনপি যাওয়ার প্রশ্নই আসে না। রিজভী আরও বলেন, সারাদেশে বন্দুকযুদ্ধের নামে হত্যাযজ্ঞ চলানো হচ্ছে। পবিত্র রমজান মাসেও পোকামাকড়ের মতো বিচারবহির্ভূতভাবে মানুষ হত্যার হিড়িক চলছে। আজ ...
আরো ৪-৫ দিন বৃষ্টি অব্যাহত থাকতে পারে
আবহাওয়া ডেস্ক: ঢাকাসহ দেশের দক্ষিণাঞ্চলে আরো চার থেকে পাঁচ দিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। আজ রোববার সকালে ঢাকা, চট্টগ্রাম, সিলেটসহ অনেক জায়গায় মাঝারি থেকে ভারি বৃষ্টি হয়েছে। এ সময় রংপুর ও রাজশাহী বিভাগে বৃষ্টিপাতের প্রবণতা কম থাকলেও আগামী ২৭ থেকে ২৮ মে তা বাড়তে পারে বলে আবহাওয়া অধিদপ্তর সূত্র জানায়। আজ সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ শ্রীমঙ্গলে ...
কাদেরের বক্তব্য জবরদস্তিমূলক: রিজভী
নিজস্ব প্রতিবেদক: ‘বিএনপি না আসলেও নির্বাচন হবে’ মর্মে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শনিবার যে বক্তব্য দিয়েছেন তা জবরদস্তিমূলক এবং একতরফা নির্বাচনেরই ইঙ্গিতবহন করে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার বেলা সাড়ে ১১টার দিকে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। ওবায়দুল কাদের গতকাল বলেছেন-‘বিএনপি আসুক না আসুক, যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে, ...
হাত হারানো রাজীবের মামলায় বাসচালকদের জামিন নামঞ্জুর
নিজস্ব প্রতিবেদক: দুই বাসের চাপায় তিতুমীর কলেজের ছাত্র রাজীব হোসেনের হাত বিচ্ছিন্ন ও পরবর্তীতে মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় বাসচালকদের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। আজ রবিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম দুজনের জামিন নামঞ্জুর করেন। বিআরটিসি বাসের চালক ওয়াহিদ ও স্বজন পরিবহন বাসের চালক মো. খোরশেদের জামিন আবেদন শুনানি শেষে আদালত নামঞ্জুর করেন। এর আগে গত ৫ এপ্রিল এ ...
৩ মামলায় জামিন চেয়ে হাইকোর্টে খালেদা জিয়ার আবেদন
নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিন মামলায় জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন। রবিবার সকালে হাইকোর্টের সংশ্লিষ্ট বিভাগে এ জামিন আবেদন দাখিল করা হয়েছে। বিএনপির আইন সম্পাদক ব্যারিষ্টার কায়সার কামাল জানান, নিম্ন আদালতে এসব মামলায় বেগম খালেদা জিয়ার জামিন চেয়েছিলাম। কিন্তু জামিন আবদনের শুনানি গ্রহণ করলেও অধিকতর শুনানির জন্য রাখা হয়েছে। যা সচরাচর অন্য মামলার ক্ষেত্রে দেখা যায় না। ...
টি-২০ ম্যাচে খেলবেন আফ্রিদি
স্পোর্টস ডেস্ক: ভুগছেন হাঁটুর ইনজুরিতে। ফিরতে তিন চার সপ্তাহ সময় লাগবে বলে এক টুইটার পোষ্টে জানিয়েছিলেন। ফলে, ধরে নেওয়া হয়েছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩১ মে আসন্ন চ্যারিটি টি-২০ ম্যাচে বিশ্ব একাদশের হয়ে খেলছেন না শহিদ আফ্রিদি। কিন্তু ২৪ ঘন্টার মধ্যে আরেক পোষ্টে আফ্রিদি জানিয়ে দিলেন, তিনি খেলবেন। নিজের ভেরিফাইড টুইটার অ্যাকাউন্টে আফ্রিদি বলেন, ‘বিশ্ব একাদশের হয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ...
তারেক রহমানের নোটিশের জবাব দিলেন না শাহরিয়ার
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের পাসপোর্ট বর্জনের বিষয়ে দেয়া বক্তব্য প্রত্যাহার এবং ক্ষমা চাওয়ার দাবি তুলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে পাঠানো আইনি নোটিশের জবাব দিলেন না পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। দুটি জাতীয় দৈনিকের সম্পাদকও উপেক্ষা করেছেন নোটিশটির। গত ২১ এপ্রিল যুক্তরাজ্য আওয়ামী লীগের এক অনুষ্ঠানে তারেক রহমানের বাংলাদেশের পাসপোর্ট যুক্তরাজ্যের স্বরাষ্ট্র বিভাগে জমা দেয়ার তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি ...
হজ ফ্লাইটের টিকিট বুকিংয়ের শেষ দিন আজ
নিজস্ব প্রতিবেদক: ধর্ম মন্ত্রণালয়ের বেধে দেওয়া সময়সীমা অনুযায়ী আজ শেষ হচ্ছে নিবন্ধিত হজযাত্রীদের বিমানের ফ্লাইট বুকিং সম্পন্ন করার সময়সীমা। একই সঙ্গে হজ এজেন্সিগুলোকে দেওয়া ফ্লাইট বুকিংয়ের ভিত্তিতে হজযাত্রীদের জন্য সৌদি আরবে বাড়ি বা হোটেল ভাড়াসহ অন্যান্য কার্যক্রম সম্পন্ন করার নির্দেশের সময়েরও শেষদিন রোববার। ধর্ম মন্ত্রণালয় থেকে হজ কার্যক্রমে অংশগ্রহণকারী ৫২৮টি এজেন্সিকে এসংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে। ধর্ম মন্ত্রণালয়ের সহকারী সচিব এসএম ...
কিউবার বিধ্বস্ত বিমানের ব্ল্যাক বক্স উদ্ধার
আন্তর্জাতিক ডেস্ক: উড্ডয়নের কিছুক্ষণ পরই কিউবায় যাত্রীবাহী একটি বিমান বিধ্বস্ত হয়ে শতাধিক যাত্রী নিহত হয়। কিউবার কর্মকর্তারা জানিয়েছেন, বিধ্বস্ত হওয়া ওই বিমানের দু’টি ব্ল্যাক বক্সের একটি উদ্ধার করতে পেরেছেন তারা। ওই ব্ল্যাক বক্সটি ভালো অবস্থায় ছিল বলে জানানো হয়েছে। খবর বিবিসি।পরিবহনমন্ত্রী আদেল ইয়াজকুয়েরদো জানিয়েছেন, তিনি আশা করছেন যে, দ্বিতীয় ব্ল্যাক বক্সটিও খুব দ্রুতই খুঁজে পাওয়া যাবে। তিনি জানিয়েছেন, বিমান বিধ্বস্তের ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর