নিজস্ব প্রতিবেদক: অসদাচরণ এবং ক্ষমতার অপব্যবহারের দায়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দুই কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। দায়িত্ব পালনে অবহেলা, অসদাচরণ এবং ক্ষমতার অপব্যবহারের দায়ে দুদকের সহকারী পরিচালক এস এম শামীম ইকবালকে ২০ মে চাকরি থেকে স্থায়ী বরখাস্ত এবং একই অপরাধে সহকারী পরিচালক বীর কান্ত রায়কে ২১ মে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার দুদকের জনসংযোগ কর্মকর্তা (উপ-পরিচালক) প্রনব কুমার ভট্টাচার্য্য এসব ...
ব্রেকিং নিউজ
ঈদ উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ২ জুন
নিজস্ব প্রতিবেদক: আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে আগামী ২ জুন থেকে। ফিরতি টিকিট বিক্রি হবে ৯ জুন থেকে। সম্প্রতি অনুষ্ঠিত ঈদের অগ্রিম টিকিটসংক্রান্ত এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত হয়। রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালকের (অপারেশন) ব্যক্তিগত কর্মকর্তা জালাল উদ্দিন মিয়া বলেন, প্রথম দিন ২ জুন বিক্রি হবে ১১ জুনের টিকিট। ৩ জুন বিক্রি হবে ১২ জুনের ...
ইন্দোনেশিয়ায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বাড়ির ওপর, নিহত ১১
আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ায় চিনিবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে কয়েকটি মোটরসাইকেল ও বাড়ির ওপর চালিয়ে দিলে অন্তত ১১ জনের নিহতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হন আরো ১১ জন। রবিবার দেশটির সেন্ট্রাল জাভা প্রদেশের ব্রেবেস জেলায় এ দুর্ঘটনা ঘটেছে। দেশটির একজন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। স্থানীয় দূর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, ট্রাকটি সেন্ট্রাল জাভা প্রদেশের ব্রেবেস জেলার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। রাজধানী ...
খালেদা জিয়ার জামিন শুনানি কাল
নিজস্ব প্রতিবেদক: তিন মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন চেয়ে উচ্চ আদালতে যে আবেদন করা হয়েছে এর ওপর শুনানি অনুষ্ঠিত হবে আগামীকাল মঙ্গলবার। আজ মামলাগুলোর ওপর শুনানি হওয়ার কথা থাকলেও রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে একদিন পেছানো হয়। দণ্ড হওয়া জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় জামিন পাওয়ার পর মুক্তিতে বাধা তিন মামলায় জামিন চেয়ে উচ্চ আদালতে আবেদন করেন বেগম খালেদা জিয়ার ...
মন্ত্রী-সচিবরা পাবেন ৭৫ হাজার টাকার মোবাইল সেট
নিজস্ব প্রতিবেদক: মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী ও সচিবরা পাবেন ৭৫ হাজার টাকা মূল্যের মোবাইল সেট। যেহেতু ভালো অ্যান্ড্রয়েড সেট কিনতে কমপক্ষে ৭৫ হাজার টাকার নিচে সম্ভব নয়, তাই তাদের জন্য এ টাকা বরাদ্দ দিয়ে একটি আইনের খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ সংক্রান্ত ‘সরকারি টেলিফোন, সেলুলার, ফ্যাক্স ও ইন্টারনেট নীতিমালা-২০১৮’-এর খসড়া অনুমোদন দেয়া হয়েছে। সোমবার সচিবালয়ে বৈঠক ...
বান্দরবানে পাহাড় কাটার সময় মাটিচাপায় নিহত ৫
বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে পাহাড় কাটার সময় মাটিচাপা পড়ে পাঁচ শ্রমিকের মৃত্যু হয়েছে। এছাড়া ঘটনাস্থল থেকে একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ঘুমধুম ইউনিয়নের মনজয়পাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মোহাম্মদ আবু, সোনা মিয়া, জসিম উদ্দিন, নূরুল হাকিম এবং নূর মোহাম্মদ। তারা সবাই ঘুমধুম ইউনিয়নের বাসিন্দা। এ সময় মোহাম্মদ বেলালের ছেলে নুর মোহাম্মদকে (২৭) জীবিত ...
এ সরকারের অধীনে নির্বাচনে যাওয়া হবে আত্মঘাতী : রিজভী
মারুফ শরীফ, নিজস্ব প্রতিবেদক : বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ সরকার পরবর্তী সংসদ নির্বাচনও সদ্য সমাপ্ত খুলনা সিটি নির্বাচন মডেলেই করবে। খুলনা নির্বাচন নিয়ে তার বক্তব্যে এটি স্পষ্ট হয়ে গেছে। প্রধানমন্ত্রীর অধীনে আগামী জাতীয় নির্বাচনে যে কারো অংশগ্রহণ করা হবে আত্মঘাতীমূলক। রিজভী এও বলেন, প্রধানমন্ত্রীর বক্তব্য খুলনাসহ সারাদেশের ভোটারের সঙ্গে শ্রেষ্ঠ তামাশা। ...
পাঞ্জাবের বিদায়: প্লে-অফে রাজস্থান
স্পোর্টস ডেস্ক: রাজস্থান রয়্যালস আর কিংস ইলেভেন পাঞ্জাব তাকিয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স আর দিল্লি ডেয়ারডেভিলসের ম্যাচের দিকে। ফিরোজ শাহ কোটলায় দিল্লিার কাছে মুম্বাইর হারের পর প্লে-অফের দাবিদার থেকে অন্যতম ফেবারিটের বিদায়। দরজা খুলে গেলো রাজস্থান আর পাঞ্জাবের সামনে। তবে রান রেট বেশি হওয়ায় রাজস্থানই এগিয়েছিল এ ক্ষেত্রে; কিন্তু শেষ পর্যন্ত রান রেটের হিসাবও প্রয়োজন হলো না। যেখানে চেন্নাইনে অন্তত ৫৩ ...
ভেনিজুয়েলার নির্বাচন: আবারও মাদুরো বিজয়ী
আন্তর্জাতিক ডেস্ক: ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো রোববারের নির্বাচনে নিজেকে বিজয়ী ঘোষণা করেছেন। দেশটির বিরোধীরা এ নির্বাচনকে অবৈধ আখ্যায়িত করে বর্জন করেছেন। অর্থনৈতিকভাবে বিপর্যয়ের মধ্যে থাকা দেশটিতে মাত্র ৪৬ শতাংশ ভোটার নির্বাচনে অংশ নেন। নির্বাচনে বিজয়ের ফলে আগামী ২০২৫ পর্যন্ত দেশটি শাসন করবেন তিনি। নির্বাচনের ফল ঘোষণার আগে তার প্রধান প্রতিদ্বন্দ্বী হ্যানরি ফ্যালকন সংবাদ সম্মেলনে বলেন, আমরা এ নির্বাচনী প্রক্রিয়াকে বৈধ ...
গোল্ডেন বুট জিতলেন মেসি
স্পোর্টস ডেস্ক: লিওনেল মেসির জন্য হুমকি ছিলেন লিভারপুলের মিশরীয় তারকা মোহাম্মদ সালাহ। তবে শেষ পর্যন্ত সালাহ পারলেন না। আর পঞ্চমবারের মতো ইউরোপের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুট ও পিচিচি ট্রফি উঠলো বার্সেলোনার এই আর্জেন্টাইন সুপারস্টারের হাতেই। ২০১৭-১৮ মৌসুমে মেসির গোল ৩৪টি। তার চেয়ে মাত্র দুই গোল কম করেছেন মিশরীয় ফরোয়ার্ড সালাহ। রোববার সোসিয়েদাদের বিপক্ষে শেষ ম্যাচ ছিলো বার্সার। এ ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর