স্বাস্থ্য ডেস্ক: রাজধানীর ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ এন্ড হসপিটালে একদিনে দু’ মায়ের গর্ভে সাতটি নবজাতকের জন্ম হয়েছে। সোমবার রাত ১২টার দিকে সনিয়া আক্তারের গর্ভে চারটি ও সোমবার বিকালে সুইটি খাতুনের গর্ভে অপর তিন নবজাতক জন্মগ্রহণ করে। দুই প্রসূতি মা পোস্ট অপারেটিভ বেডে আছেন। হাসপাতালটির গাইনি বিভাগ জানায়, সনিয়া আক্তারের ৪ জন নবজাতকের মধ্যে ছেলে শিশু ৩টি ও কন্যাশিশু ১টি। ...
ব্রেকিং নিউজ
বাংলাদেশ-অস্ট্রিয়া সরাসরি ফ্লাইট পরিচালনার চুক্তি
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের সঙ্গে অস্ট্রিয়ার সরাসরি ফ্লাইট পরিচালনার চুক্তি হয়েছে। গত ১৭ মে ভিয়েনায় বাংলাদেশের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এ কে এম শাহজাহান কামাল এবং অস্ট্রিয়ার ফেডারেল ট্রান্সপোর্ট, ইনোভেশন অ্যান্ড টেকনলজি মিনিস্টার নরবার্ট হফার চুক্তিতে সই করেন। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে ১৬ মে ভিয়েনাতে একটি পর্যালোচনা সভা এবং দুই দেশের অ্যারোনটিক্যাল অথরিটির ...
খুলনার নির্বাচন অস্বচ্ছ ও ত্রুটিপূর্ণ দৃষ্টান্ত স্থাপন: সুজন
নিজস্ব প্রতিবেদক: দেশে কয়েকটি ভালো নির্বাচনের পর খুলনা সিটি করপোরেশনে একটি অস্বচ্ছ ও ত্রুটিপূর্ণ নির্বাচনের দৃষ্টান্ত স্থাপিত হয়েছে বলে মনে করছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে গত ১৫ মে অনুষ্ঠিত খুলনা সিটি করপোরেশন নির্বাচনে ‘বিজয়ীদের তথ্য উপস্থাপন ও সুজনের দৃষ্টিতে নির্বাচন’ শীর্ষক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করে সুজন। লিখিত বক্তব্যে বলা হয়, সর্বশেষ তিনটি সিটি নির্বাচন অর্থাৎ নারায়ণগঞ্জ, ...
আইডিআরএ’র কার্যবিবরণী ৯০টি সভার ফাইল গায়েব
নিজস্ব প্রতিবেদক: বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) সভার কার্যবিবরণীর মূলকপি গায়েব হয়ে গেছে। ২০১১ সালে আইডিআরএ গঠনের পর ৯৫টি সভা অনুষ্ঠিত হয়। এর মধ্যে ৯০টি সভার কার্যবিবরণীর মূলকপি কর্তৃপক্ষের দফতরে পাওয়া যাচ্ছে না। এ বিষয়ে কর্মরত কর্মকর্তারা কোনো তথ্যও দিতে পারছেন না। বাধ্য হয়ে বিষয়টি অর্থ মন্ত্রণালয়কে অবহিত করেছে আইডিআরএ। সম্প্রতি এক চিঠিতে বিষয়টি অর্থ মন্ত্রণালয়কে জানানো হয়েছে। অর্থ ...
রাশিয়ায় ভয়াবহ দাবানল: ২৩ হাজার হেক্টর বনাঞ্চল ধ্বংস
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়াজুড়ে ভয়াহত দাবানলে ৭ হাজার ৪শ’ হেক্টরের বেশি বনাঞ্চল ধ্বংস হয়ে গেছে। দমকল কর্মীরা গত ২৪ ঘণ্টায় প্রায় ১শ’টি স্থানে দাবানল নিভিয়ে ফেলেছে। মঙ্গলবার এরিয়াল ফরেস্ট প্রটেকশন সার্ভিসের প্রেস সার্ভিস এ কথা জানিয়েছে। বার্তা সংস্থা তাস জানিয়েছে সংস্থাটি এক বিবৃতিতে জানায়, ‘২২ মে মধ্যরাত থেকে ২৩ হাজার ৬৪৮ হেক্টর এলাকায় ৪৫টি স্থানে দাবানল জ্বলছে। দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে ...
রাজীবের পরিবারকে ক্ষতিপূরণ: আপিলের আদেশ স্থগিত
নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে দুই বাসের রেষারেষিতে হাত হারানোর পর মারা যাওয়া রাজীবের দুই ভাইকে এক কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতির নেতৃত্বধীন চার বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ আজ মঙ্গলবার এই আদেশ দেন। আদেশে রাজীবের দুর্ঘটনা কবলিত হওয়ার জন্য কারা দায়ী এবং কার কতটুকু দায় তা নির্ধারণের জন্য একটি স্বাধীন কমিটি গঠন ...
বিসিবি’র স্বল্পমেয়াদে কাজ করতে আগ্রহী নন কারস্টেন
স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান পরামর্শকের দায়িত্ব পালন করতে রবিবার রাতে ঢাকায় এসে পৌঁছান দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটসম্যান গ্যারি কারস্টেন। টাইগারদের প্রধান কোচ নির্বাচনের ব্যাপারে বোর্ডকে নিজের মতামত জানাবেন অভিজ্ঞ এই কোচ। এমনকি বিসিবির নির্ধারিত তালিকার বাইরে অন্য কোনো কোচের ব্যাপারেও বিসিবিকে সুপারিশ করতে পারবেন তিনি। বিসিবিকে সহায়তা করতে ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছেন গ্যারি। গতকাল সোমবার জাতীয় ...
খালেদা জিয়ার জামিন শুনানি আজ
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা ও নড়াইলের আদালতে বিচারাধীন দুটি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন আবেদনের ওপর আজ মঙ্গলবার শুনানি অনুষ্ঠিত হবে। গতকাল সোমবার কার্যতালিকায় দুটি আবেদন শুনানির জন্য অন্তর্ভুক্ত ছিল। কিন্তু অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম শুনানির জন্য সময় চান। বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি জেবিএম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ শুনানির জন্য মঙ্গলবার দিন ধার্য করে দেন। এ ...
সন্ধ্যায় মাঠে নামবে সাকিবদের হায়দ্রাবাদ
স্পোর্টস ডেস্ক: বিশ্বের অন্যতম সেরা অল রাউন্ডার সাকিব আল হাসানের আগেও আইপিএলের ফাইনাল খেলার অভিজ্ঞতা রয়েছে। পেয়েছেন শিরোপায় চুমু খাওয়ার স্বাদ। তবে এবার খেলছেন নতুন দল সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে। নতুন দলের হয়েও স্বপ্নের ফাইনালের কাছাকাছি চলে এসেছেন সাকিব। ফাইনালের পথে বাধা চেন্নাই সুপার কিংস। মুম্বাইর ওয়াংখেড়ে স্টেডিয়ামে মঙ্গলবার রাতে মহেন্দ্র সিং ধোনির দলকে হারাতে পারলেই রোববারের টিকিট নিশ্চিত হয়ে ...
কুমিল্লায় ৬ তলা ভবনে আগুন
কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা নগরীর বাগিচাগাঁও এলাকায় একটি ৬ তলা ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘণ্টাখানেক চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। সোমবার রাত সাড়ে ৮টায় বাগিচাগাঁওয়ের বাবুল ভূঁইয়ার মালিকাধীন ওই ভবনের ৬ষ্ঠ তলায় এ অগ্নিকাণ্ড ঘটে। বাবুল ভুইয়ার দাবি, আগুনে ওই ফ্ল্যাটের প্রায় ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে। তিনি বলেন, ৬ তলার ফ্ল্যাটটির মূল্যবান আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে ছাই ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর