আন্তর্জাতিক ডেস্ক: ভারতের তামিলনাড়ু রাজ্যে স্টারলাইট কপার কারখানা বন্ধের দাবিতে আন্দোলনকরীদের ওপর গুলি চালিয়েছে পুলিশ। মঙ্গলবারের এই ঘটনায় কমপক্ষে ১১ জন নিহত হয়েছে। গুরুতর আহত ১২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে। দেশটির আনন্দবাজার ও এবিপি আনন্দ পত্রিকার খবরে বলা হয়েছে, তামিলনাড়ুর উপকূলবর্তী শহর থুদুকুড়িতে (তুতিকোরিন) স্টারলাইট কপার কারখানার বিরুদ্ধে নতুন করে বিক্ষোভ শুরু হয়েছিল ঠিক ...
ব্রেকিং নিউজ
চেন্নাইয়ের বিপক্ষে সাকিবদের হার
স্পোর্টস ডেস্ক: প্রথম পর্বে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে দুই ম্যাচের দুইটিতেই হার নিয়ে মাঠ ছাড়ে সাকিব আল হাসানের সানরাইজার্স হায়দ্রাবাদ। তবু প্রথম পর্বের সেরা দল হয়েই প্লে’অফের টিকিট পায় তারা। কিন্তু প্লে অফেও নিজেদের ভাগ্য বদলাতে পারেনি হায়দ্রাবাদ। একাদশ আইপিএলে তৃতীয়বারের মতো চেন্নাইয়ের কাছে হেরেছে সাকিবরা। প্লে’অফ পর্বেও চেন্নাইয়ের কোয়ালিফায়ার-১ এর ম্যাচে মহেন্দ্র সিং ধোনির দলের বিপক্ষে ২ ...
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে সতর্কতা ইউজিসির
নিজস্ব প্রতিবেদক : দেশের বেশ কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি না হতে সতর্কতা জারি করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। মঙ্গলবার ইউজিসির ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ অবস্থা জানাতে গিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে এ সতর্ক বার্তা দিয়েছে প্রতিষ্ঠানটি। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমানে ১০১টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সরকারি অনুমোদন আছে। এর মধ্যে শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে ৯১টি বিশ্ববিদ্যালয়ে। তবে ...
ইলিয়াস আলীর বাসায় বিএনপির নেতারা
নিজস্ব প্রতিবেদক: নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর বাসায় গিয়েছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। মঙ্গলবার (২২ মে) বিকেল সাড়ে ৪টার দিকে তিনি ইলিয়াস আলীর বাসায় যান। ড. মোশাররফ হোসেন নিখোঁজ ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনার সঙ্গে কথা বলেন এবং তাকে সান্ত্বনা ও সাহস দেন। এ সময় ড. মোশাররফের সঙ্গে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন ...
আইপিএলকে গুডবাই বলছেন ধোনি
স্পোর্টস ডেস্ক: আগামী বছরের আইপিএলে কি দেখা যাবে মহেন্দ্র সিং ধোনিকে? চেন্নাই অধিনায়কের সাম্প্রতিক মন্তব্যই জল্পনা বাড়িয়ে দিয়েছে। ২০০৮ থেকে চেন্নাই সুপার কিংসের অধিনায়ক ধোনি। মাঝে দু’বছর নিষিদ্ধ ছিল দল। তখন ধোনি খেলেছেন পুনের হয়ে। এ বছর চেন্নাই আবার আইপিএলে ফিরেছে। ধোনিও স্বমহিমায়। দল উঠে গেছে প্লে-অফে। এমন সময় ধোনির মন্তব্যে জল্পনা বেড়েছে। তাহলে কি হলুদ জার্সি তুলে রাখার ...
মুক্তামনির ইন্তেকাল
নিজস্ব প্রতিবেদক: বিরল রোগে আক্রান্ত সাতক্ষীরার কিশোরী মুক্তামনি (১২) ইন্তেকাল করেছে (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)।। আজ বুধবার ভোর সাড়ে ৬টায় নিজ বাড়িতে সে মারা যায়। মুক্তামনি সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদাহ ইউনিয়নের দক্ষিণ কামারবায়সা গ্রামের ইব্রাহিম হোসেনের মেয়ে।তিনি জানান, কাল থেকে খুব অসুস্থ ছিল। সারা শরীরে যন্ত্রণা ছড়িয়ে পড়ে। আজ ভোরে একবার বমি করে। এরপর পানি খেতে চাইল। পানি আনতে আনতে ...
বাঞ্ছারামপুরে র্যাবের সাথে গোলাগুলি: মাদক ব্যবসায়ী নিহত
আশিকুর রহমান, বাঞ্ছারামপুর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্ছারামপুর উপজেলার মরিচাকান্দি গ্রামের হোসেন মিয়ার ছেলে কুখ্যাত মাদক ব্যবসায়ী ধন মিয়া ওরফে সবুজ (২৫)আজ গভীর রাতে র্যাবের সাথে গোলাগুলিতে নিহত হয়েছে। এবং তার ২য় স্ত্রী একই গ্রামের মানিক মিয়া মেয়ে আরজিনা (১৯) কে আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে ১১ হাজার ৭ শত পিছ ইয়াবা, একটি পিস্তল,৫ রাউন্ড গুলি ও ১ টি খোসা, ৪৮৭৮০ ...
শুক্রবার কলকাতা যাবেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে দু’দিনের সরকারি সফরে শুক্রবার কলকাতা যাচ্ছেন। এই সফরে তিনি শান্তি নিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এবং আসানসোলে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক ডক্টরেট অব লিটারেচার (ডিলিট) গ্রহণ করবেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বাসসকে এ কথা জানান। দুই প্রধানমন্ত্রী শান্তিনিকেতনে নবনির্মিত বাংলাদেশ ভবনের উদ্বোধন করবেন এবং ...
আফগানিস্তানে গাড়ি বোমা বিস্ফোরণ নিহত ৬
আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফগানে গাড়ি বোমা বিস্ফোরণে ছয়জন নিহত এবং আরও কয়েক ডজন আহত হয়েছে। মঙ্গলবার দক্ষিণ আফগানের কান্দাহার শহরে নিরাপত্তাচৌকির কাছে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। দেশটির নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে আলজাজিরা এসব তথ্য জানায়। কান্দাহার প্রদেশের গভর্নরের মুখপাত্র দাউদ আহমাদীর বরাত দিয়ে আলজাজিরা জানায়, শহরের প্রধান মার্কেটের সামনে মেকানিকের দোকানের কাছে এ ঘটনা ঘটে। তিনি বলেন, যেহেতু মেকানিকসের দোকান ...
মাদকের মামলায় কারাগারে কৃষক লীগ নেতা
নিজস্ব প্রতিবেদক: মাদকের একটি মামলায় মুগদা থানা কৃষক লীগের যুগ্ম সম্পাদক আখতারুজ্জামানকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম আব্দুল্লাহ আল মাসুদ এ আদেশ দেন। ঢাকার অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপ কমিশনার আনিসুর রহমান গণমাধ্যমকে জানান, আজ ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলার তদন্ত কর্মকর্তা মুগদা থানার উপপরিদর্শক (এসআই) মো. মুজিবুর রহমান আসামি আখতারুজ্জামানকে হাজির করে কারাগারে আটক ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর