নিজস্ব প্রতিবেদক: আমার বাবার কি অপরাধ ছিলো? তারা কেন আমার বাবাকে হত্যা করেছে? ছোট ছোট তিন সন্তান নিয়ে কিভাবে সংসারের হাল ধরবে উপার্জন অক্ষম মা? জায়গা জমি সংক্রান্ত প্রতিহিংসার জেরে ষড়যন্ত্রের শিকার হয়ে আমাদের বাবা আজ আমাদের ছেড়ে না ফেরার দেশে! বাবা যদি সত্যিকারের মাদক ব্যবসায়ি হতো তাহলে হত্যার পর কেন তারা বাবার নাম ঠিকানা কিছু জানাতে পারেনি? কেনইবা কৌশলে ...
ব্রেকিং নিউজ
কোটা সংস্কার আন্দোলনের যুগ্ন আহ্বায়ক সোহেলকে কুপিয়ে জখম
নিজস্ব প্রতিবেদক: কোটা সংস্কার আন্দোলনের যুগ্ন আহ্বায়ক পিএম সোহেলকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। বুধবার বিকাল ৩টার দিকে পরীক্ষা শেষ করে বাসায় ফেরার সময় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে ১০-১২ জনের হামলার শিকার হন তিনি। গুরুতর আহত অবস্থায় তাকে রাজধানীর গেন্ডারিয়া আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়।পরে ঢাকা মেডিকেল কলেজে তাকে স্থানন্তর করা হয়েছে। পিএম সোহেল ‘বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’ ...
ময়মনসিংহে পৃথক স্থানে বজ্রপাতে নিহত ২
নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহ সদর ও মুক্তাগাছা উপজেলায় পৃথক বজ্রপাতে ২ জন নিহত হয়েছেন। নিহতরা হলেন, কৃষক আব্দুল সেকাব (৬০) ও এরশাদ (২৬)। বুধবার (২৩ মে) দুপুরে সদর উপজেলার কুষ্টিয়া ইউনিয়নের সিরামপুর ও মুক্তাগাছা উপজেলার কলাকান্দা গ্রামে এ বজ্রপাতের ঘটনা ঘটে। কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত খন্দকার শাকের আহমেদ এই খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বুধবার দুপুরে ময়মনসিংহ সদর ...
যৌতুকের মামলায় সুপ্রিমকোর্টের আইনজীবী কারাগারে
নিজস্ব প্রতিবেদক: স্ত্রীর দায়ের করা যৌতুক চেয়ে নির্যাতন আইনের মামলায় সুপ্রিম কোর্টের এক আইনজীবীকে কারাগারে পাঠিয়েছে ট্রাইব্যুনাল।বুধবার ঢাকার ১ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আবু নাছের মো. জাহাঙ্গীর আলম এ আদেশ দেন। কারাগারে পাঠানো ওই আইনজীবীর নাম মো. সাজ্জাদ হোসেন (৩৪)। তিনি ঢাকা আইনজীবী সমিতিরও একজন আইনজীবী। মামলার বাদিনী মোসা. ইসমত আরাও ঢাকা আইনজীবী সমিতির একজন সদস্য। ...
তিন জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৭ জনের
নিজস্ব প্রতিবেদক: গোপালগঞ্জ: গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলায় ট্রাকের সঙ্গে ইজিবাইকের সংঘর্ষে এক পরিবারের তিন সদস্য নিহত হয়েছে। বুধবার দুপুর ২টার দিকে উপজেলার মাঝিগাতী এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনায় আহত হয়েছে দুইজন। নিহতরা হলেন— কাশিয়ানী উপজেলার মাঝিগাতী গ্রামের হাফিজুর রহমান মোল্লার স্ত্রী জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা বেগম (৪৮), তার মেয়ে মাদারীপুরের চর মুগুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক একামণি ...
খালেদা জিয়ার জামিন শুনানি বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি
নিজস্ব প্রতিবেদক: দুই মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানি বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি করেছেন হাইকোর্ট। বুধবার উভয়পক্ষের শুনানি নিয়ে বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি জেবিএম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে বেগম খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। অন্যদিকে, রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। এরপর উভয়পক্ষে আংশিক শুনানি শেষে আদালত মামলার ...
হবিগঞ্জে যুদ্ধারপরাধ মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার
হবিগঞ্জ প্রতিবেদক: একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় হবিগঞ্জের বানিয়াচং উপজেলার মুরাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপি নেতা মধু মিয়া তালুকদারকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুর সাড়ে ১২টায় তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা কর্মকর্তা মো. মাহবুবুর রহমান। এর আগে মঙ্গলবার রাতে হবিগঞ্জ শহরের কোর্ট মসজিদ রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করেন ডিবি পুলিশের ওসি মো. শাহ আলম। গোয়েন্দা কর্মকর্তা মাহমুবুর ...
টেকনাফে লবন মাঠ থেকে এক লাখ পিস ইয়াবা উদ্ধার
কক্সবাজার প্রতিবেদক: কক্সবাজারের টেকনাফ উপজেলার খারাংখালী লবন মাঠ এলাকা থেকে ১ লাখ পিস ইয়াবাবড়ি উদ্ধার করেছে বিজিবি সদস্যরা। তবে এ সময় কাউকে আটক করতে পারেননি তারা। বুধবার সকালে খুদেবার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক কাজী মনজুরুল ইসলাম। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে খারাংখালী চৌকির নায়েব সুবেদার নুরুল ইসলামের নেতৃত্বে বিজিবির একটি দল টেকনাফের খারাংখালী লবনের মাঠ ...
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ডি ভিলিয়ার্স
স্পোর্টস ডেস্ক: যেন বিনা মেঘে বজ্রপাতের মতোই এলো ঘোষণাটা। হুট করেই এক ভিডিও বার্তায় এবি ডি ভিলিয়ার্স জানালেন, দক্ষিণ আফ্রিকার জার্সি গায়ে আর দেখা যাবে না তাকে। ৩৪ বছর বয়সে অবসর নিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে। ফলে, প্রোটিয়া তারকা ১৪ বছরের ক্যারিয়ারকে বিদায় জানিয়ে দিলেন। এক ভিডিও বার্তায় ডি ভিলিয়ার্স জানান, ‘১১৪ টেস্ট, ২২৮ ওয়ানডে ও ৭৮ টি-টোয়েন্টির পর আমার মনে ...
কক্সবাজারে লক্ষাধিক ইয়াবাসহ শুটিং টিমের ১০ সদস্য আটক
কক্সবাজার প্রতিবেদক: কক্সবাজারে এক লাখ আট হাজার ইয়াবাসহ শুটিং করতে আসা ‘সরকার প্রোডাকশন হাউস’ নামে একটি শুটিং টিমের ১০ সদস্যকে আটক করেছে কক্সবাজার র্যাব-৭।আজ বুধবার দুপুরে পর্যটন শহরের কলাতলীর সার্ফিং চত্বর থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের ব্যবহৃত একটি মাইক্রোবাসও জব্দ করা হয়। আটককৃতরা হলেন- রাজশাহীর কুখ্যাত মাদকচক্রের প্রধান আসলাম সরকার (৪০), ড্রাইভার মাসুদ রানা (৩২) ও শুটিং টিমের ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর